ঢাকা ২৫ ভাদ্র ১৪৩৩, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৫ ভাদ্র ১৪৩৩, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
বেনিফিটভুক্ত অভিভাবকদের সন্তানরা আর পাবে না প্রি-স্কুলে অগ্রাধিকার বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালিতে বাংলাদেশ দূতাবাসে এনসিপি ডায়াস্পোরার স্মারকলিপি ডিসএবিলিটি বেনিফিট কমানোর বিপক্ষে অধিকাংশ ব্রিটিশ, বলছে নতুন জরিপ রাজপ্রাসাদের চিঠিতে ক্ষুব্ধ হ্যারি-মেগান, HRH খেতাব স্থগিতই থাকছে চাপের মুখেও অনড় মিলিব্যান্ড, ইসরাইলি বসতির পণ্যে নিষেধাজ্ঞার পথে যুক্তরাজ্য বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা ছেলে যুবরাজ শেখ হামদানের ২০ বছর পূর্তিতে আবেগঘন চিঠি লিখলেন বাবা শেখ মোহাম্মদ সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্টে নতুন নির্দেশনা ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানো, লাইভ মনিটরিং স্ক্রিন স্থাপনের নির্দেশ বিমানমন্ত্রীর সৌদিতে ধরপাকড়ের মধ্যে বৈধতা ধরে রাখতে প্রবাসী বাংলাদেশিদের কী করণীয় আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি হবেন শেখ সেলিম: দ্য ওয়ালকে শেখ হাসিনা পাতায়ায় মার্কিন রণতরী ভেড়ার আগে যৌনকর্মী ঠেকাতে পুলিশি অভিযান ফ্রান্সে গ্যাস বিস্ফোরণ, বাংলাদেশি শিশু নিহত কানাডায় নির্মিত হচ্ছে বাংলাদেশি সিনেমা ‘ভায়োলেন্স’ সৌদি আরবে ধরপাকড়: আটক ১৪ হাজারের মধ্যে ১২ হাজার অবৈধ অভিবাসীকে ফেরত ভিসাহীন বাংলাদেশিদের মালয়েশিয়া ছাড়তে বললো হাই কমিশন রানওয়ে থেকে ছিটকে পড়ল অ্যামাজনের বিমান: মায়ামিতে প্রাণ গেল ৫ জনের কেপ ভার্দেতে স্কুল বাস খাদে পড়ে নিহত অন্তত ২৫ শিক্ষার্থী, জাতীয় শোক ঘোষণা ইংলিশ চ্যানেলে একটি ডিঙি নৌকা থেকে উদ্ধার প্রায় ১৪০ অভিবাসী ‘সোশ্যাল মিডিয়ায় যা মনে আসে তা-ই লিখবেন না’: তরুণদের সতর্ক হওয়ার পরামর্শ ব্রিটিশ এমপির গাজার ধ্বংস হওয়া পয়ঃনিষ্কাশন, ইসরায়েলে এখন পানির সংকট- প্রকৃতির নির্মম প্রতিশোধ সিলেট-ইস্তাম্বুল সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ, ইউরোপযাত্রায় খুলছে নতুন সম্ভাবনার দুয়ার

মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ডা. সারওয়ারকে সপরিবারে হত্যার চেষ্টা

প্রকাশিত: ০৭ জানুয়ারি ২০২০, ০৯:০১ পিএম

মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ডা. সারওয়ারকে সপরিবারে হত্যার চেষ্টা
মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ও বারডেমের বোর্ড অব ম্যানেজমেন্টের চেয়ারম্যান ডা. সারওয়ার আলীকে তার উত্তরার বাসায় ঢুকে ছুরিকাঘাত করে হত্যার চেষ্টা চালানো হয়েছে। রবিবার (৫ জানুয়ারি) রাতে দুর্বৃত্তরা তাকে হত্যাচেষ্টা চালায়। ওই দিন রাতে দুর্বৃত্তরা তার স্ত্রী মাখদুমা নার্গিস, মেয়ে সায়মা আলী, জামাতা হুমায়ুন কবিরকেও হত্যার চেষ্টা চালানো হয়। এ ঘটনায় দুজনের নাম উল্লেখসহ পাঁচজনকে আসামি করে উত্তরা পশ্চিম থানায় মামলা দায়ের করা হয়েছে। হামলাকারিদের সঙ্গে বাড়ির দারোয়ান হাসানের সম্পৃক্ততা সন্ধেহে তাকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। সারওয়ার আলী বলেন, কোনো জঙ্গিগোষ্ঠী এ ঘটনা ঘঠিয়েছে বলে ধারনা করছি।  রবিবার রাতে উত্তরার ৭ নম্বর সেক্টরের ১৪ নম্বর রোডের ৪ নম্বর বাড়ির চারতলার বাসায় রাত সাড়ে ১০টার দিকে দরজায় কড়া নাড়ার শব্দে তিনি দরজা খুলে দেন। সঙ্গে সঙ্গেই এক যুবক ছুরি হাতে ভেতরে ঢুকে তাঁকে ধাক্কা দিয়ে মেঝেতে ফেলে দিয়ে বুকের উপর উঠে বসে। পরে ধস্তাধস্তির এক পর্যায়ে ছুরিটি ছিটকে দূরে পড়লে ডা. সারওয়ারকে শ্বাসরোধে হত্যার চেষ্টা চালানো হয়। সেই সময় তার স্ত্রী চিৎকার দিলে আরেক যুবক ঢুকে পড়ে ওই ফ্ল্যাটে। তাদের শব্দে প্রতিবেশি বসুন্ধরা গ্রুপের নির্বাহী পরিচালক মেজর (অব.) শাহাব উদ্দিন চাকলাদার এসে ওই অবস্থা দেখে জিজ্ঞেস করলে হামলাকারীরা জানায় ‘ডা. সারওয়ার আলী স্ট্রোক করেছে তাই বুকে বসে চাপ দিচ্ছি’। পরে গলা টিপে ধরার কথা জানতে চাইলে ছুরি নিয়ে চাকলাদারকে হামলা করলে চাকলাদারের হাত কেঁটে যায়। পরে পেটে ছুরি মারতে গেলে চাকলাদারের ছেলে মোবাশ্বের এসে প্রতিরোধ করলে তার হাতে ছুরি মেরে হামলাকারিরা পালিয়ে যায়। তিনি বলেন, আমার মেয়ে ৯৯৯ এ ফোন করলে তার কিছুক্ষণ পরে ঘটনাস্থলে পুলিশ এসে পৌঁছায়। তবে এ হামলায় এখনো আমার পরিবার আতঙ্কিত রয়েছে। উত্তরা পশ্চিম থানা থেকে জানা যায়, ওই বাড়িতে তল্লাশি করে পার্কিং স্থল থেকে একটি স্ক্রু ড্রাইভার, ব্যাগে থাকা সাতটি চাপাতি, বৈদ্যুতিক শক দেওয়ার যন্ত্র, টিভি ক্যামেরার স্ট্যান্ড, সিনথেটিক দড়ি ও একটি কেমিক্যাল স্প্রে উদ্ধার করা হয়েছে।