ঢাকা ২৫ ভাদ্র ১৪৩৩, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৫ ভাদ্র ১৪৩৩, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
বেনিফিটভুক্ত অভিভাবকদের সন্তানরা আর পাবে না প্রি-স্কুলে অগ্রাধিকার বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালিতে বাংলাদেশ দূতাবাসে এনসিপি ডায়াস্পোরার স্মারকলিপি ডিসএবিলিটি বেনিফিট কমানোর বিপক্ষে অধিকাংশ ব্রিটিশ, বলছে নতুন জরিপ রাজপ্রাসাদের চিঠিতে ক্ষুব্ধ হ্যারি-মেগান, HRH খেতাব স্থগিতই থাকছে চাপের মুখেও অনড় মিলিব্যান্ড, ইসরাইলি বসতির পণ্যে নিষেধাজ্ঞার পথে যুক্তরাজ্য বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা ছেলে যুবরাজ শেখ হামদানের ২০ বছর পূর্তিতে আবেগঘন চিঠি লিখলেন বাবা শেখ মোহাম্মদ সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্টে নতুন নির্দেশনা ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানো, লাইভ মনিটরিং স্ক্রিন স্থাপনের নির্দেশ বিমানমন্ত্রীর সৌদিতে ধরপাকড়ের মধ্যে বৈধতা ধরে রাখতে প্রবাসী বাংলাদেশিদের কী করণীয় আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি হবেন শেখ সেলিম: দ্য ওয়ালকে শেখ হাসিনা পাতায়ায় মার্কিন রণতরী ভেড়ার আগে যৌনকর্মী ঠেকাতে পুলিশি অভিযান ফ্রান্সে গ্যাস বিস্ফোরণ, বাংলাদেশি শিশু নিহত কানাডায় নির্মিত হচ্ছে বাংলাদেশি সিনেমা ‘ভায়োলেন্স’ সৌদি আরবে ধরপাকড়: আটক ১৪ হাজারের মধ্যে ১২ হাজার অবৈধ অভিবাসীকে ফেরত ভিসাহীন বাংলাদেশিদের মালয়েশিয়া ছাড়তে বললো হাই কমিশন রানওয়ে থেকে ছিটকে পড়ল অ্যামাজনের বিমান: মায়ামিতে প্রাণ গেল ৫ জনের কেপ ভার্দেতে স্কুল বাস খাদে পড়ে নিহত অন্তত ২৫ শিক্ষার্থী, জাতীয় শোক ঘোষণা ইংলিশ চ্যানেলে একটি ডিঙি নৌকা থেকে উদ্ধার প্রায় ১৪০ অভিবাসী ‘সোশ্যাল মিডিয়ায় যা মনে আসে তা-ই লিখবেন না’: তরুণদের সতর্ক হওয়ার পরামর্শ ব্রিটিশ এমপির গাজার ধ্বংস হওয়া পয়ঃনিষ্কাশন, ইসরায়েলে এখন পানির সংকট- প্রকৃতির নির্মম প্রতিশোধ সিলেট-ইস্তাম্বুল সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ, ইউরোপযাত্রায় খুলছে নতুন সম্ভাবনার দুয়ার

বিজয় দিবস উপলক্ষে যুক্তরাজ্য আওয়ামী লীগের আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০১৯, ০৮:২৬ এএম

বিজয় দিবস উপলক্ষে যুক্তরাজ্য আওয়ামী লীগের আলোচনা সভা অনুষ্ঠিত
গত ১৯ ডিসেম্বর ইষ্ট লন্ডনের স্থানীয় একটি হলে যুক্তরাজ্য আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত বাংলাদেশের মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । পবিত্র কোরআন থেকে তেলওয়াতের মাধ্যমে শুরু হওয়া আলোচনা সভায় সভাপতিত্ব করেন যুক্তরাজ্য আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব জালাল উদ্দিন এবং সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন যুক্তরাজ্য আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক নঈম উদ্দিন রিয়াজ । আলোচনা সভায় বক্তারা শ্রদ্ধার সাথে স্মরণ করেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বাঙালির অবিসংবাদিত নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জাতীয় চার নেতাসহ বীর মুক্তিযোদ্ধাদের, যাদের আত্মত্যাগের কারণে আজকের এই স্বাধীন বাংলাদেশের এবং লাল সবুজের পতাকা । আলোচনা সভায় মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে বক্তারা বলেন, বিলেতে থেকেও প্রবাসীরা মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করেছে । মুক্তিযুদ্ধে চূড়ান্ত বিজয়ের লক্ষ্যে অস্ত্র কিনার জন্য লন্ডন থেকে চাঁদা তুলে প্রবাসী সরকারের কাছে বৈদেশীক মুদ্রা পাঠিয়েছে । অনেকে লন্ডন থাকে সরাসরি ভারতে গিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহন করেছেন । মুক্তিযুদ্ধের পক্ষে বিশ্ব জনমত সৃষ্টি করার জন্য বিভিন্ন দূতাবাসের সামনে বিক্ষোভ মিছিলে অংশ নিয়েছে হাজার প্রবাসী বাঙালি । রক্তাক্ত মুক্তিযুদ্ধ শেষে বিপর্যস্থ অবকাঠামো পূর্নগঠনের জন্য প্রবাসীরা আর্থিক ভাবে অবদান রেখেছেন । সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা যুক্তরাজ্য আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য দেওয়ান গৌস সুলতান, যুক্তরাজ্য আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ আহমেদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ মিয়া ও আব্দুল আহাদ চৌধুরী, দপ্তর সম্পাদক শাহ শামীম আহমদ, প্রবাস কল্যাণ সম্পাদক আনসারুল হক, জন সংযোগ সম্পাদক রবিন পাল, শিক্ষা বিষয়ক সম্পাদক খসরুজ্জামান খসরু, তথ্য ও গবেষণা সম্পাদক সম্পাদক ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী, মানবাধিকার সম্পাদক সারব আলী, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, মহিলা বিষয়ক সম্পাদিকা মেহের নিগার চৌধুরী, লন্ডন মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আলতাফুর রহমান মুজাহিদ, সহ-সভাপতি ময়নুল হক, যুগ্ম সম্পাদক আফছর খান সাদেক, সাংগঠনিক সম্পাদক সেলিম আহমেদ চৌধুরী, মানবাধিকার সম্পাদক সায়েক আহমদ, আন্তর্জাতিক সম্পাদক আমিনুল হক জিল্লু , মহিলা আওয়ামীলীগের সহ-সভাপতি হোসনে আরা মতিন ও আঞ্জুমান আরা অঞ্জু ,কোষাধ্যক্ষ নাজমা আক্তার এসেক্স আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, ওয়েস্ট লন্ডন আওয়ামী লীগের সভাপতি আশরাফ উদ্দিন ও সাধারণ সম্পাদক আবদুল হান্নান, নিউহাম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদির মুরাদ, যুক্তরাজ্য যুবলীগের সাধারণ সম্পাদক সেলিম আহমদ, সহ সাধারণ সম্পাদক জামাল আহমেদ খান, জুবায়ের আহমদ, দেলোয়ার হোসেন লিটন, সাংগঠনিক সম্পাদক মাহমুদ আলী, আবুল লেইস, স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি আতিকুর রহমান খান ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কামরুল হাসান মুন্না, যুক্তরাজ্য কৃষক লীগের ভারপাপ্ত সভাপতি সাংবাদিক মুহিব উদ্দিন চৌধুরী, যুক্তরাজ্য তাঁতি লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সালাম , যুক্তরাজ্য শ্রমিক লীগের শামসুল হক চৌধুরী, এম ইকবাল হোসেন, ছাত্রলীগের সহ-সভাপতি জিয়াউর রহমান জিয়া, মুজিবুর রহমান, আঙ্গুর আলী, মজুমদার মিয়া, সৈয়দ গুলাব, আবুল ফয়েজ, কাউন্সিলর মঈন কাদরী, আহমদ ফখর কামাল প্রমুখ ।