ঢাকা ২৫ ভাদ্র ১৪৩৩, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৫ ভাদ্র ১৪৩৩, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
বেনিফিটভুক্ত অভিভাবকদের সন্তানরা আর পাবে না প্রি-স্কুলে অগ্রাধিকার বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালিতে বাংলাদেশ দূতাবাসে এনসিপি ডায়াস্পোরার স্মারকলিপি ডিসএবিলিটি বেনিফিট কমানোর বিপক্ষে অধিকাংশ ব্রিটিশ, বলছে নতুন জরিপ রাজপ্রাসাদের চিঠিতে ক্ষুব্ধ হ্যারি-মেগান, HRH খেতাব স্থগিতই থাকছে চাপের মুখেও অনড় মিলিব্যান্ড, ইসরাইলি বসতির পণ্যে নিষেধাজ্ঞার পথে যুক্তরাজ্য বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা ছেলে যুবরাজ শেখ হামদানের ২০ বছর পূর্তিতে আবেগঘন চিঠি লিখলেন বাবা শেখ মোহাম্মদ সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্টে নতুন নির্দেশনা ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানো, লাইভ মনিটরিং স্ক্রিন স্থাপনের নির্দেশ বিমানমন্ত্রীর সৌদিতে ধরপাকড়ের মধ্যে বৈধতা ধরে রাখতে প্রবাসী বাংলাদেশিদের কী করণীয় আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি হবেন শেখ সেলিম: দ্য ওয়ালকে শেখ হাসিনা পাতায়ায় মার্কিন রণতরী ভেড়ার আগে যৌনকর্মী ঠেকাতে পুলিশি অভিযান ফ্রান্সে গ্যাস বিস্ফোরণ, বাংলাদেশি শিশু নিহত কানাডায় নির্মিত হচ্ছে বাংলাদেশি সিনেমা ‘ভায়োলেন্স’ সৌদি আরবে ধরপাকড়: আটক ১৪ হাজারের মধ্যে ১২ হাজার অবৈধ অভিবাসীকে ফেরত ভিসাহীন বাংলাদেশিদের মালয়েশিয়া ছাড়তে বললো হাই কমিশন রানওয়ে থেকে ছিটকে পড়ল অ্যামাজনের বিমান: মায়ামিতে প্রাণ গেল ৫ জনের কেপ ভার্দেতে স্কুল বাস খাদে পড়ে নিহত অন্তত ২৫ শিক্ষার্থী, জাতীয় শোক ঘোষণা ইংলিশ চ্যানেলে একটি ডিঙি নৌকা থেকে উদ্ধার প্রায় ১৪০ অভিবাসী ‘সোশ্যাল মিডিয়ায় যা মনে আসে তা-ই লিখবেন না’: তরুণদের সতর্ক হওয়ার পরামর্শ ব্রিটিশ এমপির গাজার ধ্বংস হওয়া পয়ঃনিষ্কাশন, ইসরায়েলে এখন পানির সংকট- প্রকৃতির নির্মম প্রতিশোধ সিলেট-ইস্তাম্বুল সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ, ইউরোপযাত্রায় খুলছে নতুন সম্ভাবনার দুয়ার

ইতালীতে দূতাবাসের আয়োজনে দুইদিন ব্যাপী বিজয় দিবস উদযাপন

প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০১৯, ০৭:০১ এএম

ইতালীতে দূতাবাসের আয়োজনে দুইদিন ব্যাপী বিজয় দিবস উদযাপন
দেশমাতৃকার প্রতি গভীর শ্রদ্ধা, দেশপ্রেম এবং উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ইতালীতে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে দুইদিন ব্যাপী ৪৯তম বিজয় দিবস উদযাপিত হয়েছে। যথাযথ মর্যাদায় দিবসটি পালনের জন্য দুদিনের এ আয়োজনে ১৫ই ডিসেম্বর প্রথম দিনের অধিবেশনে দূতাবাসে আয়োজন করা হয় শিশু কিশোরদের জন্য চিত্রাঙ্কন, বিজয় ফুল তৈরি ও কবিতা আবৃত্তি। দুটি ভাগে ভাগ করে প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিশু কিশোর তাদের অভিভাবক ও দূতাবাস পরিবার সহ ইতালী সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দরাও উপস্থিত ছিলেন। প্রতিযোগিতা শেষে শিশু কিশোরদের অংশগ্রহণে একটি মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সব শেষে রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার ও তার সহধর্মিনী পারভীন তাহমিনা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। (১৬ই ডিসেম্বর) দ্বিতীয় দিনের অধিবেশনে সকালে দূতাবাসের সকল কর্মকর্তাদের উপস্থিতিতে দূতাবাস প্রাঙ্গণে জাতীয় সঙ্গীত পরিবেশনার সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সন্ধ্যায় দূতাবাসের আয়োজনে রোমের বাংলা অধ্যুষিত অরকু ডি ত্রাবুরতিনো এলাকায় টেন্ট্রো সান গাম্পার মিলনায়তনে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উন্মুক্ত আলোচনায় অংশ নেন ইতালী প্রবাসী বিভিন্ন সামাজিক, আঞ্চলিক ও রাজনৈতিক সংগঠনের পাশাপাশি ইতালী আওয়ামী লীগ, ইতালী মহিলা আওয়ামী লীগ, যুবলীগ ইতালী শাখা, রোম মহানগর আওয়ামী লীগ, স্চ্ছোসেবক লীগ ইতালী সহ অঙ্গ ও সহযোগী সংগঠন ও অল ইউরোপিয়ান বাংলা প্রেস ক্লাব, বাংলা প্রেসক্লাব ইতালী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে বাংলাদেশ দূতাবাসের সকল কর্মকর্তা - কর্মচারীরাও উপস্থিত ছিলেন। আগত অতিথিদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার এসময় তিনি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৯৭৫ সালের ১৫ই আগস্ট নিহত তার পরিবারের সদস্যদের, জাতীয় চার নেতা, মুক্তিযুদ্ধের সকল শহীদ, যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের। এসময় তিনি ইতালী প্রবাসীসহ সবাইকে বিজয়ের শুভেচ্ছা জানান। তিনি আরো বলেন, বাংলাদেশের উন্নয়নের এ ধারাবাহিকতা রক্ষায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দেশের উন্নয়নে অবদান রাখার এবং ইতালীতে বাংলাদেশের মর্যাদা অটুট রাখার আহ্বান জানান। অনুষ্ঠানে সাংস্কৃতিক পর্বে রোমের জনপ্রিয় কন্ঠশিল্পী ও শিশু শিল্পীরা দেশাত্মবোধক গান ও নৃত্য পরিবেশন করে বাংলার গৌরবময় ইতিহাস ও বাংলাদেশের বিজয়কে ফুটিয়ে তুলেন। শেষে দূতাবাসের ব্যাবস্থাপনায় বাংলাদেশি খাবার দিয়ে আমন্ত্রিত অতিথিদের আপ্যায়ন করানো হয়।