ঢাকা ২৫ ভাদ্র ১৪৩৩, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৫ ভাদ্র ১৪৩৩, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
বেনিফিটভুক্ত অভিভাবকদের সন্তানরা আর পাবে না প্রি-স্কুলে অগ্রাধিকার বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালিতে বাংলাদেশ দূতাবাসে এনসিপি ডায়াস্পোরার স্মারকলিপি ডিসএবিলিটি বেনিফিট কমানোর বিপক্ষে অধিকাংশ ব্রিটিশ, বলছে নতুন জরিপ রাজপ্রাসাদের চিঠিতে ক্ষুব্ধ হ্যারি-মেগান, HRH খেতাব স্থগিতই থাকছে চাপের মুখেও অনড় মিলিব্যান্ড, ইসরাইলি বসতির পণ্যে নিষেধাজ্ঞার পথে যুক্তরাজ্য বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা ছেলে যুবরাজ শেখ হামদানের ২০ বছর পূর্তিতে আবেগঘন চিঠি লিখলেন বাবা শেখ মোহাম্মদ সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্টে নতুন নির্দেশনা ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানো, লাইভ মনিটরিং স্ক্রিন স্থাপনের নির্দেশ বিমানমন্ত্রীর সৌদিতে ধরপাকড়ের মধ্যে বৈধতা ধরে রাখতে প্রবাসী বাংলাদেশিদের কী করণীয় আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি হবেন শেখ সেলিম: দ্য ওয়ালকে শেখ হাসিনা পাতায়ায় মার্কিন রণতরী ভেড়ার আগে যৌনকর্মী ঠেকাতে পুলিশি অভিযান ফ্রান্সে গ্যাস বিস্ফোরণ, বাংলাদেশি শিশু নিহত কানাডায় নির্মিত হচ্ছে বাংলাদেশি সিনেমা ‘ভায়োলেন্স’ সৌদি আরবে ধরপাকড়: আটক ১৪ হাজারের মধ্যে ১২ হাজার অবৈধ অভিবাসীকে ফেরত ভিসাহীন বাংলাদেশিদের মালয়েশিয়া ছাড়তে বললো হাই কমিশন রানওয়ে থেকে ছিটকে পড়ল অ্যামাজনের বিমান: মায়ামিতে প্রাণ গেল ৫ জনের কেপ ভার্দেতে স্কুল বাস খাদে পড়ে নিহত অন্তত ২৫ শিক্ষার্থী, জাতীয় শোক ঘোষণা ইংলিশ চ্যানেলে একটি ডিঙি নৌকা থেকে উদ্ধার প্রায় ১৪০ অভিবাসী ‘সোশ্যাল মিডিয়ায় যা মনে আসে তা-ই লিখবেন না’: তরুণদের সতর্ক হওয়ার পরামর্শ ব্রিটিশ এমপির গাজার ধ্বংস হওয়া পয়ঃনিষ্কাশন, ইসরায়েলে এখন পানির সংকট- প্রকৃতির নির্মম প্রতিশোধ সিলেট-ইস্তাম্বুল সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ, ইউরোপযাত্রায় খুলছে নতুন সম্ভাবনার দুয়ার

পঙ্কজ ভট্টাচার্য'র সাথে পীর হাবিব ফাউন্ডেশন ইউকে নেতৃবৃন্দের সাক্ষাত

প্রকাশিত: ১১ নভেম্বর ২০১৯, ০৯:২৪ পিএম

পঙ্কজ ভট্টাচার্য'র সাথে পীর হাবিব ফাউন্ডেশন ইউকে নেতৃবৃন্দের সাক্ষাত
ষাটের দশকের ছাত্রনেতা, বাংলাদেশের প্রবীণ রাজনীতিবিদ ও ঐক্য ন্যাপ সভাপতি,  মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক সাংসদ মরহুম পীর হাবিবুর রহমানের দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী লন্ডন সফররত পঙ্কজ ভট্টাচার্যের সাথে পীর হাবিব ফাউন্ডেশন ইউকে এর নেতৃবৃন্দের এক সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়। বাংলাদেশের বাম প্রগতিশীল রাজনীতির অন্যতম অভিভাবক প্রয়াত পীর হবিবুর রহমানের জীবন ও কর্ম চর্চা এবং প্রজন্মান্তরে তা পৌছে দেয়ার লক্ষ্যে গঠিত হয় ‘পীর হবিবুর রহমান ফাউন্ডেশন’। প্রবীন নেতা পঙ্কজ ভট্টাচার্য তাঁর দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী প্রয়াত নেতা পীর হবিবুর রহমানের স্মৃতি বাচিয়ে রাখতে এমন একটি ফাউন্ডেশন গঠন করায় সৌজন্য বৈঠকে সংগঠনটির নেতৃবৃন্দের ভূয়সী প্রশংসা করেন। তিনি আশা প্রকাশ করে বলেন, পীর হবিবুর রহমানের মতো নেতাদের জীবন দর্শনের সাথে নতুন প্রজন্মকে পরিচিত করতে পারলে আমাদের রাজনীতিকদের প্রতি এই প্রজন্মের শ্রদ্ধা বাড়বে, তারা রাজনীতির প্রতি হবে আকৃষ্ট। নতুন প্রজন্মকে রাজনীতি বিমূখ করার ষড়যন্ত্র চলছে, এমন মন্তব্য করে সৌজন্য বৈঠকে পঙ্কজ ভট্টাচার্য বলেন, রাজনীতি ও রাজনৈতিক নেতাদের কলুষিত করার কৌশলী ষড়যন্ত্রের সাম্প্রতিক এই সময়ে পীর হবিবুর রহমানের মত নেতাদের যত বেশি আমরা স্মরণ করবো, ততই দেশ লাভবান হবে। ফাউন্ডেশনের সভাপতি আজিজ চৌধুরী ও সাধারণ সম্পাদক মুহিব উদ্দিন চৌধুরীর নেতৃত্বে বৃহস্পতিবার সন্ধ্যায় লন্ডনের রেডব্রিজে সত্যবাণী কার্যালয়ে সৌজন্য সাক্ষাত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সাবেক সভাপতি সাংবাদিক সৈয়দ আনাস পাশা, সহ-সভাপতি এম এ করিম, সহ সাধারন সম্পাদক বদরুল আহমদ,ট্রেজারার শামীম আহমদ, সহ ট্রেজারার ইসমাইল হোসেন লিটন ও বিশিষ্ট কমিউনিটি অ্যাক্টিভিস্ট,রাজনীতিবিদ জামাল আহমদ খান । অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি ও প্রবাসে মুক্তিযুদ্ধের  সংগঠক সুলতান মাহমুদ শরীফ। যুক্তরাজ্য আওয়ামীলীগের সাধারন সম্পাদক সৈয়দ সাজেদুর রহমান ফারুক, যুক্তরাজ্য আওয়ামীলীগের সহ-সভাপতি হরমুজ আলী, রাজনীতিবিদ ও কমিউনিটি নেতা এম এ মান্নান, কমিউনিটি নেতা সৈয়দ কাইয়ুম কায়সার,সৈয়দ রকিব আহমেদ, সাবেক ছাত্র নেত্রী ড.বহ্নি শিখা দাস পুরকায়স্থ ও সাংবাদিক হামিদ মোহাম্মদ ।