ঢাকা ৮ আষাঢ় ১৪৩৩, সোমবার, ২২ জুন ২০২৬
ঢাকা ৮ আষাঢ় ১৪৩৩, সোমবার, ২২ জুন ২০২৬
সর্বশেষ
আলোচিত মহিষ 'ডোনাল্ড ট্রাম্প' — গবেষণার জন্য ১৪ দিনের কোয়ারেন্টিনে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগের ঘোষণা দিলেন বাবা দিবসে আবেগঘন স্ট্যাটাস দিলেন অভিনেতা তাওশিফ মাহবুব মাজারে কড়াকড়ির পরই প্রত্যাহার সিলেট ডিসি সারওয়ার আলম, প্রবাসী অঙ্গনে প্রতিক্রিয়া পদত্যাগ করছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী? লন্ডনে হাসনা‌ত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা, জবাব দিলেন থানায় হাজির হয়ে কাগজের বিআরপি কার্ডের মেয়াদ বাড়াল যুক্তরাজ্য, ই-ভিসার নতুন সময়সীমা ৩১ ডিসেম্বর কেয়ার ও স্কিলড ওয়ার্কারদের সুখবর : প্রতি মাসের বেতন প্রতি মাসেই ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার নতুন নিয়ম ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট : পোষা প্রাণী ও বাগানের যত্নে যা মাথায় রাখবেন ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট, প্রতিবেশীর খোঁজ নিন, নিরাপদ থাকুন সিলেটে মাজারে মদ-গাঁজার আসর বন্ধে কঠোর নির্দেশ ডিসি সারওয়ারের যুক্তরাজ্যে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপপ্রবাহের আশঙ্কা, জারি অ্যাম্বার সতর্কতা সংযুক্ত আরব আমিরাতে শিয়া মুসলিম হওয়ায় চাকরিচ্যুত হচ্ছেন প্রবাসীরা, জব্দ হচ্ছে ব্যাংক হিসাব বার্কিং অ্যান্ড ড্যাগেনহাম কাউন্সিলের ১২০ কোটি পাউন্ড ঋণ, উন্নয়ন প্রকল্পেই ক্ষতি ১ কোটি পাউন্ড সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ২৬১, মোট মৃত্যু ৭২ সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ৪১% বেড়েছে: কীভাবে বাড়ল, এখন কারা জমাচ্ছে? রাউজানে প্রকাশ্যে যুবদল নেতা হত্যা : প্রকাশ্যে অস্ত্রধারীরাও ধরা পড়ছে না গোল্ডেন ভিসা পেলেও চাকরি ছাড়তে হবে না, জানাল ইউএই ইউএইতে ১৫ বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ বাংলাদেশিসহ বিদেশি কর্মীদের জন্য সৌদির নতুন ভিসা কড়াকড়ি রোনালদো কি পর্তুগালের বোঝা হয়ে উঠছেন? গণমাধ্যম ও বিনোদনে অভিবাসনপন্থী প্রচারে কোটি পাউন্ড ব্যয়, দাবি টেলিগ্রাফের ‘আজকে সংসদ নাই? সংসদে যান’- সিলেটে পৌঁছে এমপিদের বললেন প্রধানমন্ত্রী রোনালদোর যে দুই রেকর্ড ভাঙলেন মেসি নেইমার ফিরলেন অনুশীলনে: ব্রাজিল শিবিরে স্বস্তির হাওয়া মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও

ঘূর্ণিঝড় বুলবুল : ১০ জন নিহত, অর্ধশত জেলে নিখোঁজ

প্রকাশিত: ১০ নভেম্বর ২০১৯, ০৯:০৯ পিএম

ঘূর্ণিঝড় বুলবুল : ১০ জন নিহত, অর্ধশত জেলে নিখোঁজ
ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবে আট জেলায় ১০ জন নিহত হয়েছেন। রোববার (১০ নভেম্বর) ভোররাতে আঘাত হানার পর শেষ খবর পাওয়া পর্যন্ত ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবে এসব প্রাণহানির ঘটনা ঘটে। একই সঙ্গে উপকূলীয় অঞ্চলে গাছপালা ভেঙে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বাড়িঘর বিধ্বস্ত হয়েছে লক্ষাধিক। এর মধ্যে শুধু সাতক্ষীরায় বুলবুলের তাণ্ডবে ৫০ হাজার ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। নিহতদের মধ্যে খুলনায় দুজন, পিরোজপুরে দুজন, বরিশালে একজন, পটুয়াখালীতে একজন, বরগুনায় একজন, বাগেরহাটে একজন, গোপালগঞ্জে একজন ও শরীয়তপুরে একজন রয়েছেন। তবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান জানিয়েছেন, ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবে দুজন নিহত ও আহত হয়েছেন ৩০ জন। এ সময় চার থেকে ৫ হাজার কাঁচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। অর্ধশত জেলে নিখোজ: ঘূর্ণিঝড় বুলবুল’র প্রভাবে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বঙ্গোপসাগরে এপর্যন্ত তিনটি ট্রলার নিখোঁজের খবর পাওয়া গেছে। মাছধরা এই ট্রলারগুলোতে অন্তত অর্ধশত জেলে ছিলেন বলে জানা যায়। গত পাঁচ দিন আগে ওই ট্রলার তিনটি নিয়ে জেলেরা বঙ্গোপসাগরে ইলিশ শিকারে গিয়েছিলেন। শনিবার সন্ধ্যা পর্যন্ত তারা আর তিরে ফিরে আসেননি। ওই জেলে ও তিনটি ট্রলার কোথায় কি অবস্থায় আছে তা বলতে পারছেন না জেলে পরিবার অথবা ট্রলার মালিক পক্ষের কেউ-ই। ধারনা করা হচ্ছে ঘূর্ণিঝড় ‘বুলবুল‘এর তান্ডবে সমুদ্রপৃষ্ঠেই সলিল সমাধি ঘটেছে তাদের। বরগুনা ট্রলার মালিক সমিতির সভাপতি মো. গোলাম মোস্তফা চৌধুরী জানান, নিখোঁজ ট্রলারগুলোর মধ্যে দুটি কলাপাড়ার ও অন্যটি বরগুনা সদর উপজেলার। এর মধ্যে বরগুনা সদরের এফবি তরিকুল নামের ট্রলারটি ১৫ জন জেলে নিয়ে গত মঙ্গলবার সাগরে গিয়েছিল। আজ রবিবার (১০ নভেম্বর) সন্ধ্যা পর্যন্ত তাদের খোঁজ পাওয়া যায়নি। ট্রলারে থাকা সবাই বরগুনা সদর ও বামনা উপজেলার বাসিন্ধা বলেও জানান তিনি। ঘূর্ণিঝড়ের কারণে উত্তাল সাগরে ট্রলার ডুবে যেতে পারে বলে আগেই আশঙ্কা করছিলেন বরগুনা ট্রলার মালিক সমিতির সভাপতি। কলাপাড়া উপজেলার মাছ ব্যবসায়ী সমিতির সভাপতি আনসার উদ্দিন মোল্লা জানান, এফবি ফেরদৌস খান ও এফবি মায়ের দোয়া ট্রলারের প্রত্যেকটিতে ১৮ জন করে জেলে ছিলেন। মঙ্গলবার থেকে এই দুটি ট্রলারও নিখোঁজ। সাগর উত্তাল থাকায় তাদের সন্ধানে অন্য ট্রলার পাঠানো সম্ভব হচ্ছে না।