ঢাকা ২৫ ভাদ্র ১৪৩৩, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৫ ভাদ্র ১৪৩৩, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
বেনিফিটভুক্ত অভিভাবকদের সন্তানরা আর পাবে না প্রি-স্কুলে অগ্রাধিকার বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালিতে বাংলাদেশ দূতাবাসে এনসিপি ডায়াস্পোরার স্মারকলিপি ডিসএবিলিটি বেনিফিট কমানোর বিপক্ষে অধিকাংশ ব্রিটিশ, বলছে নতুন জরিপ রাজপ্রাসাদের চিঠিতে ক্ষুব্ধ হ্যারি-মেগান, HRH খেতাব স্থগিতই থাকছে চাপের মুখেও অনড় মিলিব্যান্ড, ইসরাইলি বসতির পণ্যে নিষেধাজ্ঞার পথে যুক্তরাজ্য বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা ছেলে যুবরাজ শেখ হামদানের ২০ বছর পূর্তিতে আবেগঘন চিঠি লিখলেন বাবা শেখ মোহাম্মদ সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্টে নতুন নির্দেশনা ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানো, লাইভ মনিটরিং স্ক্রিন স্থাপনের নির্দেশ বিমানমন্ত্রীর সৌদিতে ধরপাকড়ের মধ্যে বৈধতা ধরে রাখতে প্রবাসী বাংলাদেশিদের কী করণীয় আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি হবেন শেখ সেলিম: দ্য ওয়ালকে শেখ হাসিনা পাতায়ায় মার্কিন রণতরী ভেড়ার আগে যৌনকর্মী ঠেকাতে পুলিশি অভিযান ফ্রান্সে গ্যাস বিস্ফোরণ, বাংলাদেশি শিশু নিহত কানাডায় নির্মিত হচ্ছে বাংলাদেশি সিনেমা ‘ভায়োলেন্স’ সৌদি আরবে ধরপাকড়: আটক ১৪ হাজারের মধ্যে ১২ হাজার অবৈধ অভিবাসীকে ফেরত ভিসাহীন বাংলাদেশিদের মালয়েশিয়া ছাড়তে বললো হাই কমিশন রানওয়ে থেকে ছিটকে পড়ল অ্যামাজনের বিমান: মায়ামিতে প্রাণ গেল ৫ জনের কেপ ভার্দেতে স্কুল বাস খাদে পড়ে নিহত অন্তত ২৫ শিক্ষার্থী, জাতীয় শোক ঘোষণা ইংলিশ চ্যানেলে একটি ডিঙি নৌকা থেকে উদ্ধার প্রায় ১৪০ অভিবাসী ‘সোশ্যাল মিডিয়ায় যা মনে আসে তা-ই লিখবেন না’: তরুণদের সতর্ক হওয়ার পরামর্শ ব্রিটিশ এমপির গাজার ধ্বংস হওয়া পয়ঃনিষ্কাশন, ইসরায়েলে এখন পানির সংকট- প্রকৃতির নির্মম প্রতিশোধ সিলেট-ইস্তাম্বুল সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ, ইউরোপযাত্রায় খুলছে নতুন সম্ভাবনার দুয়ার

মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে হত্যা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

প্রকাশিত: ০৩ অক্টোবর ২০১৯, ০৬:৩৪ এএম

মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে হত্যা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
সিরাজগঞ্জের কাজিপুরে মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্থানীয় ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। বুধবার রাতে চিকিৎসাধীন অবস্থায় ওই ব্যক্তি মারা যান। দুপুরে উপজেলার পাটগ্রাম এলাকায় হামলার শিকার হন তিনি। পুলিশ অভিযুক্ত ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে। নিহত ব্যক্তির নাম আবদুর রউফ (৪৫)। গ্রেপ্তার হয়েছেন আমিনুল ইসলাম (২৮)। তিনি কাজিপুর পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক। আমিনুলের দলীয় পরিচয় নিশ্চিত করেছেন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রলীগ নেতা একরামুল হক। একরামুল জানিয়েছেন, তিনি জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক (সদ্য সাবেক) থাকা অবস্থায় আমিনুলদের কমিটি অনুমোদন দেওয়া হয়। ওই পৌর কমিটি এখনো বলবৎ আছে। কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান ও নিহতের স্বজনদের সূত্রে জানা গেছে, সিরাজগঞ্জ সরকারি কলেজের স্নাতক প্রথম বর্ষের ছাত্রী সোনিয়া খাতুনকে ছাত্রলীগ নেতা আমিনুল প্রায়ই উত্ত্যক্ত করতেন। সম্প্রতি সোনিয়ার বাবা আবদুর রউফ বিষয়টি আমিনুলের বাবা-মাকে জানান। এতে আমিনুল আরও বেপরোয়া হয়ে ওঠেন। বুধবার দুপুরের দিকে আবদুর রউফ বাসায় ফিরছিলেন। এ সময় আমিনুল ও তাঁর সহযোগীরা তাঁকে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে রেখে চলে যান। স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, হামলার পরপরই স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় সোনিয়ার বাবাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পুলিশ জানিয়েছে, সেখানেই রাতে রউফের মৃত্যু হয়। ওসি জানান, এই ঘটনায় আমিনুলসহ কয়েকজনকে আসামি করে নিহতের পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা হয়েছে। কাজিপুর থানা-পুলিশ পাটগ্রাম বাজার থেকে আমিনুলকে গ্রেপ্তার করেছে। অন্য আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।