ঢাকা ২৫ ভাদ্র ১৪৩৩, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৫ ভাদ্র ১৪৩৩, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
বেনিফিটভুক্ত অভিভাবকদের সন্তানরা আর পাবে না প্রি-স্কুলে অগ্রাধিকার বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালিতে বাংলাদেশ দূতাবাসে এনসিপি ডায়াস্পোরার স্মারকলিপি ডিসএবিলিটি বেনিফিট কমানোর বিপক্ষে অধিকাংশ ব্রিটিশ, বলছে নতুন জরিপ রাজপ্রাসাদের চিঠিতে ক্ষুব্ধ হ্যারি-মেগান, HRH খেতাব স্থগিতই থাকছে চাপের মুখেও অনড় মিলিব্যান্ড, ইসরাইলি বসতির পণ্যে নিষেধাজ্ঞার পথে যুক্তরাজ্য বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা ছেলে যুবরাজ শেখ হামদানের ২০ বছর পূর্তিতে আবেগঘন চিঠি লিখলেন বাবা শেখ মোহাম্মদ সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্টে নতুন নির্দেশনা ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানো, লাইভ মনিটরিং স্ক্রিন স্থাপনের নির্দেশ বিমানমন্ত্রীর সৌদিতে ধরপাকড়ের মধ্যে বৈধতা ধরে রাখতে প্রবাসী বাংলাদেশিদের কী করণীয় আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি হবেন শেখ সেলিম: দ্য ওয়ালকে শেখ হাসিনা পাতায়ায় মার্কিন রণতরী ভেড়ার আগে যৌনকর্মী ঠেকাতে পুলিশি অভিযান ফ্রান্সে গ্যাস বিস্ফোরণ, বাংলাদেশি শিশু নিহত কানাডায় নির্মিত হচ্ছে বাংলাদেশি সিনেমা ‘ভায়োলেন্স’ সৌদি আরবে ধরপাকড়: আটক ১৪ হাজারের মধ্যে ১২ হাজার অবৈধ অভিবাসীকে ফেরত ভিসাহীন বাংলাদেশিদের মালয়েশিয়া ছাড়তে বললো হাই কমিশন রানওয়ে থেকে ছিটকে পড়ল অ্যামাজনের বিমান: মায়ামিতে প্রাণ গেল ৫ জনের কেপ ভার্দেতে স্কুল বাস খাদে পড়ে নিহত অন্তত ২৫ শিক্ষার্থী, জাতীয় শোক ঘোষণা ইংলিশ চ্যানেলে একটি ডিঙি নৌকা থেকে উদ্ধার প্রায় ১৪০ অভিবাসী ‘সোশ্যাল মিডিয়ায় যা মনে আসে তা-ই লিখবেন না’: তরুণদের সতর্ক হওয়ার পরামর্শ ব্রিটিশ এমপির গাজার ধ্বংস হওয়া পয়ঃনিষ্কাশন, ইসরায়েলে এখন পানির সংকট- প্রকৃতির নির্মম প্রতিশোধ সিলেট-ইস্তাম্বুল সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ, ইউরোপযাত্রায় খুলছে নতুন সম্ভাবনার দুয়ার

'লন্ডন ইন্ ব্লুম' প্রতিযোগিতার এওয়ার্ড অনুষ্ঠান হলো টাওয়ার হ্যামলেটসে

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০১৯, ০৮:৫৮ পিএম

'লন্ডন ইন্ ব্লুম' প্রতিযোগিতার এওয়ার্ড অনুষ্ঠান হলো টাওয়ার হ্যামলেটসে
'লন্ডন ইন্ ব্লুম' নামের লন্ডন ব্যাপি বার্ষিক বাগান প্রতিযোগিতার ২০১৯ এর আসর বসেছিলো এবার টাওয়ার হ্যামলেটসের মাইল এন্ড আর্টস প্যাভিলিয়নে। ২০ সেপ্টেম্বর মাইল এন্ড আর্টস প্যাভিলিয়নে লন্ডনের সকল বরা থেকে তিন শয়েরও বেশি সেরা হর্টিকালচারিস্ট বা উদ্যানপালক অংশ নিয়েছিলেন 'লন্ডন ইন্ ব্লুম' এওয়ার্ড অনুষ্ঠানে। প্রাকৃতিক পরিবেশের উন্নয়নে এবং ফুলে পল্লবে লন্ডনকে উজ্জলতর করে রাখতে যে সকল ব্যক্তি ও কমিউনিটি গ্রুপ অবদান রেখে চলেছেন, তাদের কাজের স্বীকৃতি দিতে প্রতি বছর 'লন্ডন ইন্ ব্লুম' নামের এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। টাওয়ার হ্যামলেটসের মেয়র জন বিগস এ প্রসঙ্গে বলেন, এ বছরের 'লন্ডন ইন্ ব্লুম' এওয়ার্ড অনুষ্ঠান টাওয়ার হ্যামলেটসে আয়োজন করতে পেরে আমরা আনন্দিত এবং আমি সকল ফাইনালিস্টকে অভিনন্দন জানাচ্ছি। লন্ডনের সেরা কিছু পার্ক ও উন্মুক্ত স্থান রয়েছে আমাদের এই বরায়। বন্যপ্রাণির সহজাত আশ্রয়স্থল গড়ে তুলতে আমাদের বাসিন্দা ও কমিউনিটি গ্রুপগুলো বৃক্ষ রোপন ও বাগান পরিচর্যা করে যে ভূমিকা রাখছেন, তাদের এই অবদান উদযাপনের সুযোগ হচ্ছে এই অনুষ্ঠান। এবারের 'লন্ডন ইন্ ব্লুম' এওয়ার্ড বিতরণী অনুষ্ঠানে ৩ শতাধিক মানুষ উপস্থিত হয়ে সার্টিফিকেট ও ট্রফি গ্রহণ করেন। প্রতিযোগিতার ক্যাটাগরির মধ্যে ছিলো, পার্কস ও ওপেন স্পেস, বিজনেস ইম্প্রুভমেন্ট ডিস্ট্রিক্ট, টাউন সেন্টার, চার্চইয়ার্ডস এবং কমিউনিটি গ্রুপ ওয়ার্ক। সেরা টাউন/সিটি সেন্টার হিসেবে স্বর্ণ পদক লাভ করেছে টাওয়ার হ্যামলেটস এবং ক্যানরি ওয়ার্ফ। বেস্ট সিটি ক্যাটাগরিতেও টাওয়ার হ্যামলেটস যৌথভাবে স্বর্ণ পদক লাভ করে। হ্যারিটেজ পার্ক/গার্ডেন অব দ্যা ইয়ার ক্যাটাগরিতে এবং লার্জ পার্ক অব দ্যা ইয়ার ক্যাটাগরিতে দু'টি স্বর্ণ পেয়েছে ভিক্টোরিয়া পার্ক। এছাড়া লার্জ সেমেট্রি ক্যাটাগরি এবং বায়োডাইভার্সিটি বা জীব বৈচিত্র্য ক্যাটাগরিতে টাওয়ার হ্যামলেটস সেমেট্রি পার্ক সোনা জিতেছে। স্মল পার্ক অব দ্যা ইয়ার ক্যাটাগরিতে স্বর্ন জিতেছে ট্রিনিটি স্কোয়ার গার্ডেন। 'লন্ডন ইন্ ব্লুম' এর বিদায়ি চেয়ারম্যান জেওফ হাইড বলেন, বিপুল সংখ্যক এন্ট্রি বা প্রতিযোগিতায় অংশগ্রহণের সংখ্যা বৃদ্ধির ফলে 'লন্ডন ইন্ ব্লুম' আরো প্রাণবন্ত হয়েছে। তিনি তার দায়িত্ব পালনের সময়কালে যারা এই রাজধানীকে সবুজাভ করে তুলতে অবদান রেখে চলেছেন, তাদেরকে ধন্যবাদ জানান।