ঢাকা ২৪ বৈশাখ ১৪৩৩, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
ঢাকা ২৪ বৈশাখ ১৪৩৩, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
সর্বশেষ
যুক্তরাজ্যে ঈদের ছুটির দাবিতে হোয়াইটচ্যাপেলে দিনব্যাপী ক্যাম্পেইন, ১১ মে আলতাব আলী পার্কে সমাবেশ কলকাতায় মাংসের দোকানে বুলডোজার চালালো বিজেপি সমর্থকরা ১১ বছরের শিশু অন্তঃসত্ত্বা : নেত্রকোণার সেই মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার ইরানকে ‘পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার’ হুমকি ট্রাম্পের মোদী সুনামিতে ভেঙে পড়ল মমতার শক্ত রাজনৈতিক দুর্গ, নেপথ্যে পাঁচ কারণ ঢাকা বার নির্বাচনে ২০ হাজারের মধ্যে পড়ল ৭ হাজার ভোট, জামায়াত-এনসিপি’র ভরাডুবি পশ্চিমবঙ্গে তৃণমূল হঠিয়ে আসছে বিজেপি? প্রাথমিক গণনায় এগিয়ে ঢাকা-সিলেট ‘সড়ক ও রেল’ যোগাযোগ উন্নত করা হচ্ছে : জানালেন প্রধানমন্ত্রী লিমনের পর বৃষ্টির মরদেহ যেভাবে শনাক্ত করল ফ্লোরিডা পুলিশ ইরানের নতুন ১৪ দফা শান্তি প্রস্তাব, গ্রহণে ‘সন্দিহান’ ট্রাম্প ‘যুদ্ধবিরতির মাধ্যমে’ ইরান যুদ্ধ শেষ—জানালেন ট্রাম্প, ইরানের জন্য স্থলপথ খুলে দিল পাকিস্তান ইতালিতে ভাইয়ের হাতে ভাই খুন, পরিবারকে ভিডিও কলে দেখালেন মরদেহ হামে প্রতিদিন মরছে মানুষ : ইউনিসেফের সতর্কতা উপেক্ষা করে টিকা কেনার পদ্ধতি পাল্টায় ইউনূস সরকার: সায়েন্সের প্রতিবেদন সিলেটের বন্যা ও জলাবদ্ধতা নিরসনে ৭৫০০ কোটি টাকার মেগা প্রকল্প ,শনিবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিএনপি সরকার কি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল করতে পারবে? নিউ ইয়র্কে মসজিদে মেয়ে শিশুকে নির্যাতনের অভিযোগে বাংলাদেশি ইমাম গ্রেপ্তার ইরানে আবার হামলা শুরু হতে পারে, ইতালি ও স্পেন থেকেও সেনা সরানোর আভাস ট্রাম্পের যুক্তরাজ্য বিএনপির ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন সংসদে জামায়াত-রাজাকার ইস্যুতে মুখ খুললেন বিএনপির মন্ত্রীরা ৭ মার্চের ভাষণ বাজানো ইমির জামিন, আইভীও জামিন পেলেন দুই হত্যা মামলায় ১১ টন ইউরেনিয়াম মজুত করল কীভাবে ইরান, কোথায় সেই মজুত? টাওয়ার হ্যামলেটসে লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির ইশতেহার ঘোষণা ঢাকা বিশ্ববিদ্যালয়-‘আমরা নারী’ সমঝোতা : শিক্ষা-গবেষণায় কাজ করবে কাঁদছেন কৃষকরা, ১৬০০ খরচ করে ৬০০ টাকায় ধান বিক্রি রোমানিয়ায় অনিয়মিত বাংলাদেশিদের সুখবর ইতালিতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল বাংলাদেশি কর্মীর বিএনপি–জামায়াত পাল্টাপাল্টি বক্তব্য: কেবলই রাজনীতি? ফজলুরের বক্তব্যে সংসদ উত্তপ্ত: ‘শহীদ পরিবারের লোক জামায়াত করতেই পারে না’ প্রবাসীদের দোরগোড়ায় সেবা, নাপোলিতে সফল কনসুলার ক্যাম্প নতুন মুসলিমদের পাশে ইস্ট লন্ডন মসজিদ, চালু হলো নিউ মুসলিম হাব

মুসলিম চ্যারিটি রান সম্পন্ন হয়েছে সফলভাবে

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০১৯, ০৮:৩৭ পিএম

মুসলিম চ্যারিটি রান সম্পন্ন হয়েছে সফলভাবে
২২সেপ্টেম্বর রোববারের মুসলিম চ্যারিটি রান নিয়ে বেশ উদ্বিগ্ন ছিলেন আয়োজকরা।আবহাওয়ার পূর্বাভাষে বৃষ্ঠির সম্ভাবনা থকায় অনেকেই দ্বিধাদ্বন্দ্বে ছিলেন আদৌ রান হবে কি-না । কিন্তু সকল উদ্বীগ্নতা কেটেই ঐদিন ভিক্টোরিয়া পার্কের নির্ধারিত স্থান মানুষের পদচারনায় মুখরিত হয়ে ওঠে। মূল প্রতিযোগিতা শুরু হওয়ার আগে ইস্ট লন্ডন মসজিদের ট্রাষ্টি সিরাজুল ইসলামের পরিচালনায় দীর্ঘক্ষণ চলে শরীরচর্চা।সকাল ১১টায় অংশগ্রহনকারী সকলেই গিয়ে দাঁড়ান স্টার্টিং পয়েন্টে। সোয়া এগারোটা বাজতেই বেজে উঠে হুইশেল। শুরু হয় ৫ কিলোমিটার দৌঁড়। মাত্র ১৫ মিনিট ৫৫ সেকেন্ডে পাঁচ কিলোমিটার রুট ঘুরে এসে প্রথম হওয়ার রেকর্ড গড়েন ইতিওপিয়ান বংশোদ্ভুত বৃটিশ মুসলিম সাইফু জামাল। তিনি হেলপ ইয়াতিম চ্যারিটি সংস্থার পক্ষে দৌড়ে অংশগ্রহণ করেন। অন্যান্য বিজয়ীরাও আধঘন্টার আগেই পাঁচ কিলোমিটার পথ ঘুরে আসেন। আর এভাবেই ইস্ট লন্ডন মসজিদ ও বিভিন্ন চ্যারিটির জন্য হাজার হাজার পাউন্ড সংগ্রহ করেন অংশগ্রহণকারীরা। ২০১২ সালে শুরু হওয়া এই চ্যারিটি রান প্রথম তিন বছর ‘রান ফর ইউর মস্ক’ নামে পরিচালিত হয়। সাফল্যের ধারাবাহিকতায় ২০১৫ সালে কিছু পরিবর্তন এনে ক্যাম্পেইনের নামকরণ করা হয় মুসলিম চ্যারিটি রান। বিগত দিনে শুধু ইস্ট লন্ডন মসজিদের জন্য অর্থ সংগ্রহ করা হতো। আর মুসলিম চ্যারিটি রান নামকরণের পর থেকে ইস্ট লন্ডন মসজিদের জন্য ফান্ডরেইজিংয়ের পাশাপাশি অন্যান্য চ্যারিটি সংস্থার জন্যও ফান্ডরেইজ করছেন অংশগ্রহণকারীরা। এবারের চ্যারিটি রানে ৩১টি চ্যারিটি সংগঠন অংশগ্রহণ করছে। চ্যারিটিগুলো হচ্ছে, ইস্ট লন্ডন মসজিদ, ইন্টারপাল, মুনতাদা এইড, প্যানি অ্যাপিল, লুইশাম ইসলামিক সেন্টার, লনলী অরফান, মুসলিম কাউন্সিল অব বৃটেন, মুসলিম এইড, গ্লোবাল রিলিফ ট্রাস্ট, মুসলিম চ্যারিটি, লন্ডন ইস্ট একাডেমী এণ্ড আল-মিজান স্কুল, হাগস, হিউম্যান এইড, এমআরডিএফ, হেলপিং হিউমিনিটি, হিউম্যান কেয়ার, মুসলিম হেলপ ইউকে, হেলপ ইয়াতিম, স্টেপনী শাহজালাল মস্ক, অফ দ্যা স্ট্রিট, সিরিয়া রিলিফ, ফিন্সবারী পার্ক মস্ক, হিউম্যান অ্যাপিল, মাউন্টেন অব মার্সি, গ্লোবাল এইড ট্রাস্ট, কেন্টিশ টাউন বায়তুল আমান মসজিদ, ওয়ান ন্যাশন, হিউম্যান রিলিফ ফাউন্ডেশন, এইটথ ইস্ট লন্ডন স্কাউট গ্রুপ, দারুল আমান মসজিদ ও দারুল উম্মাহ মসজিদ ইউকে। চ্যারিটি রানে অংশগ্রহণকারীদের ৫টি ক্যাটাগরিতে ভাগ করে ৫ বিজয়ীকে পুরষ্কার প্রদান করা হয়। এর মধ্যে অনুর্ধ ১২ বছর বয়স ক্যাটাগরিতে বিজয়ী হন মোহাম্মদ ইসা আলী। তিনি মাত্র ২৬ মিনিট ১০ সেকেন্ডে পাঁচ কিলোমিটার রুট ঘুরে আসেন। তাছাড়া ১৩ থেকে ১৭ বছর বয়স ক্যাটাগরিতে বিজয়ী হন মাজিন আবদি। তিনি ২০ মিনিট ৩১ সেকেন্ডের মধ্যে প্রতিযোগিতা শেষ করেন। এরপর ১৮ থেকে ২৪ বছর বয়স ক্যাটাগরিতে বিজয়ী হন সাইফু জামাল। তিনি ১৫ মিনিট ৫৫ সেকেন্ডে পাঁচ কিলোমিটার দৌঁড় সম্পন্ন করেন । ২৫ থেকে ৩৪ বয়স ক্যাটারিতে বিজয়ী হন সাহিব আহমদ। তিনি ২০ মিনিটে প্রতিযোগিতায় উত্তীর্ণ হন। ৩৫ থেকে ৫০ বছর ক্যাটাগরীতে বিজয়ী হন আব্দুল্লাহ কিজিতো । তিনি ২১ মিনিট ৪০ সেকেন্ডে দৌঁড় সম্পন্ন করেন। তাছাড়া সর্বশেষ ক্যাটাগরি ৫১ ও ততোর্ধ বয়স ক্যাটাগরিতে বিজয়ী হন মুহাম্মদ রাহমান। তিনি ২৪ মিনিট ৩৫ সেকেন্ডে দৌড় সম্পন্ন করেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের প্রত্যেকের হাতে মুসলিম চ্যারিটি রানের মনোগ্রামখচিত ক্রিস্টাল ট্রফি তুলে দেয়া হয়। ইস্ট লন্ডন মসজিদ ও লন্ডন মুসলিম সেন্টারের নির্বাহী পরিচালক দেলওয়ার হোসাইন খানের উপস্থাপনায় পুরষ্কার বিতরনী পর্বে বক্তব্য রাখেন ডেপুটি মেয়র কাউন্সিলার সিরাজুল ইসলাম, ইস্ট লন্ডন মসজিদের চেয়ারম্যান মুহাম্মদ হাবিবুর রহমান, সেক্রেটারি আইয়ুব খান, ইমাম ও খতীব শায়েখ আব্দুল কাইয়ূম ও সিনিয়র ইমাম মোহাম্মদ মাহমুদ।এছাড়াও বিভিন্ন চ্যারিটি সংস্থার প্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখেন মুনতাদা এইড এর রেজা মালিক, পেনি অ্যাপিল এর জাহান রহমান, স্টেপনী শাহাজাল মসজিদের শফিক ইসলাম ও হিউম্যান অ্যাপিল এর মোহাম্মদ কালাম। ডেপুটি মেয়র সিরাজুল ইসলাম এ ধরনের উৎসবমুখর একটি কর্মসূচি ৮ বছর ধরে নিয়মিত পরিচালনার জন্য ইস্ট লন্ডন মসজিদকে ধন্যবাদ জানান। তিনি বলেন, যুব সমাজকে নানা অপরাধ কর্মকাণ্ড থেকে ফিরিয়ে আনতে এই কর্মসূচি বিরাট ভুমিকা রাখছে। তিনি আগামী বছরগুলোতে চ্যারিটি রানে কাউন্সিলের পক্ষ থেকে সবধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে অঙ্গীকার ব্যক্ত করেন। ইস্ট লন্ডন মসজিদের চেয়ারম্যান মুহাম্মদ হাবিবুর রহমান মুসলিম চ্যারিটি রানে অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান। তিনি বলেন, এই রান কমিউনিটির মানুষের একটি বার্ষিক মিলন মেলায় রূপান্তরিত হয়েছে।ইস্ট লন্ডন মসজিদের পক্ষে ১৩০জন দৌঁড়ে অংশগ্রহণ করেন। ইস্ট লন্ডন মসজিদের সেক্রেটারি আইয়ূব খান প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ইস্ট লন্ডন মসজিদের ইমাম ও খতীব শায়খ আব্দুল কাইয়ূম এর মোনাজাতের মধ্য দিয়ে পুরস্কার বিতরনী পর্বের সমাপ্তি ঘটে। ৮ বছর যাবত মুসলিম চ্যারিটি রান সফলতার সাথে আয়োজনের জন্য চ্যারিটি রানের মূল অর্গানাইজার, ইস্ট লন্ডন মসজিদের সিনিয়র ফান্ডরেইজিং ম্যানেজার তজম্মুল আলীকে আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ জানানো হয়।