ঢাকা ২৫ ভাদ্র ১৪৩৩, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৫ ভাদ্র ১৪৩৩, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
বেনিফিটভুক্ত অভিভাবকদের সন্তানরা আর পাবে না প্রি-স্কুলে অগ্রাধিকার বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালিতে বাংলাদেশ দূতাবাসে এনসিপি ডায়াস্পোরার স্মারকলিপি ডিসএবিলিটি বেনিফিট কমানোর বিপক্ষে অধিকাংশ ব্রিটিশ, বলছে নতুন জরিপ রাজপ্রাসাদের চিঠিতে ক্ষুব্ধ হ্যারি-মেগান, HRH খেতাব স্থগিতই থাকছে চাপের মুখেও অনড় মিলিব্যান্ড, ইসরাইলি বসতির পণ্যে নিষেধাজ্ঞার পথে যুক্তরাজ্য বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা ছেলে যুবরাজ শেখ হামদানের ২০ বছর পূর্তিতে আবেগঘন চিঠি লিখলেন বাবা শেখ মোহাম্মদ সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্টে নতুন নির্দেশনা ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানো, লাইভ মনিটরিং স্ক্রিন স্থাপনের নির্দেশ বিমানমন্ত্রীর সৌদিতে ধরপাকড়ের মধ্যে বৈধতা ধরে রাখতে প্রবাসী বাংলাদেশিদের কী করণীয় আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি হবেন শেখ সেলিম: দ্য ওয়ালকে শেখ হাসিনা পাতায়ায় মার্কিন রণতরী ভেড়ার আগে যৌনকর্মী ঠেকাতে পুলিশি অভিযান ফ্রান্সে গ্যাস বিস্ফোরণ, বাংলাদেশি শিশু নিহত কানাডায় নির্মিত হচ্ছে বাংলাদেশি সিনেমা ‘ভায়োলেন্স’ সৌদি আরবে ধরপাকড়: আটক ১৪ হাজারের মধ্যে ১২ হাজার অবৈধ অভিবাসীকে ফেরত ভিসাহীন বাংলাদেশিদের মালয়েশিয়া ছাড়তে বললো হাই কমিশন রানওয়ে থেকে ছিটকে পড়ল অ্যামাজনের বিমান: মায়ামিতে প্রাণ গেল ৫ জনের কেপ ভার্দেতে স্কুল বাস খাদে পড়ে নিহত অন্তত ২৫ শিক্ষার্থী, জাতীয় শোক ঘোষণা ইংলিশ চ্যানেলে একটি ডিঙি নৌকা থেকে উদ্ধার প্রায় ১৪০ অভিবাসী ‘সোশ্যাল মিডিয়ায় যা মনে আসে তা-ই লিখবেন না’: তরুণদের সতর্ক হওয়ার পরামর্শ ব্রিটিশ এমপির গাজার ধ্বংস হওয়া পয়ঃনিষ্কাশন, ইসরায়েলে এখন পানির সংকট- প্রকৃতির নির্মম প্রতিশোধ সিলেট-ইস্তাম্বুল সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ, ইউরোপযাত্রায় খুলছে নতুন সম্ভাবনার দুয়ার

মশা মারা শিখতে বাংলাদেশ থেকে সিঙ্গাপুর যাবেন কর্মকর্তারা

প্রকাশিত: ০৪ সেপ্টেম্বর ২০১৯, ০৬:১৩ পিএম

মশা মারা শিখতে বাংলাদেশ থেকে সিঙ্গাপুর যাবেন কর্মকর্তারা
ডেঙ্গু থেকে রক্ষা পেতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মশা নিধনের জন্য ৫ কোটি ৩২ লাখ ৫৫ হাজার টাকায় ২০০টি ফগার মেশিন, ১৫০টি এবং ৪০ হাজার কীটনাশক কেনার অনুমোদন দিয়েছে সরকারি অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটি। আগামী এক মাসের মধ্যে এসব জিনিস কেনা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বুধবার (৪ সেপ্টেম্বর) সচিবালয়ে এ-সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। অর্থমন্ত্রী বলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে দ্রুততম সময়ে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগ প্রতিরোধের জন্য ২০০টি ফগার মেশিন, ১৫০টি হস্তচালিত মেশিন এবং ৪০ হাজার লিটার কীটনাশক স্থানীয় সরবরাহকারী প্রতিষ্ঠান থেকে বাজার দরে সংগ্রহ করা হচ্ছে। তারা বাইরে থেকে এগুলো নিয়ে আসবে। এ বাবদ ৫ কোটি ৩২ লাখ ৫৫ হাজার টাকা ব্যয় হবে। এক মাসের মধ্যে এসব যন্ত্রপাতি ও কীটনাশক দেশে আসবে। ডেঙ্গু ও চিকুনগুনিয়া দেশের জন্য দুশ্চিন্তার বিষয় জানিয়ে তিনি বলেন, ডেঙ্গু, চিকুনগুনিয়া থেকে রক্ষার জন্য সরকার ঘরে ঘরে যাচ্ছে। প্রথম দিকে কিছু ‘মিস আন্ডারস্ট্যান্ডিং ছিল। প্রধানমন্ত্রীর নির্দেশের পর সমন্বিত কাজ শুরু হয়েছে। অর্থমন্ত্রী আরও বলেন, এসব ক্রয়ের জন্য টেন্ডার করলে অনেক সময় লাগবে। জাতির কথা বিবেচনা করে এ ক্রয়ের অনুমোদন দেয়া হয়েছে। মশা নিধনে সিঙ্গাপুরের একটি প্রকল্প কাজে লাগানোর কথা জানিয়ে আ হ ম মুস্তফা কামাল বলেন, সিটি কর্পোরেশনের কর্মকর্তারা কয়েকটি দেশ সফর করেছে। তারা পরবর্তীতে সিঙ্গাপুর যাবে। সিঙ্গাপুরের একটি প্রকল্প আছে, মশাকে অ্যাট্রাক্ট (আকৃষ্ট) করে তারা একত্রে মারে। তারা গর্ত করে সব মশা আকৃষ্ট করে সেখানে আনে, তখন সব মশা একসঙ্গে মারা হয়। আমাদের আগে মশা তাড়ানো হতো, তাই লাভ বেশি হয়নি। আমরা দেখছি মোটামুটি পরিবর্তন আসছে। তিনি বলেন, দক্ষিণ সিটি থেকে এসব ক্রয় সংক্রান্ত কোনো প্রস্তাব পাইনি। উত্তর সিটি যেহেতু কিনছে, দক্ষিণও হয়তো কিনবে। মশা মারার এ কার্যক্রম সারা বছর চলবে। তিনি আরও বলেন, শীত বেশি হলে মশা এত থাকবে না। যেখানেই পানি জমবে সেখানে মশা হবে। তাই পানি যেন জমতে না পারে সে ব্যবস্থা করা হবে। বড় বড় নদীতে স্রোত থাকায় সমস্যা হবে না।