ঢাকা ২৫ ভাদ্র ১৪৩৩, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৫ ভাদ্র ১৪৩৩, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
বেনিফিটভুক্ত অভিভাবকদের সন্তানরা আর পাবে না প্রি-স্কুলে অগ্রাধিকার বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালিতে বাংলাদেশ দূতাবাসে এনসিপি ডায়াস্পোরার স্মারকলিপি ডিসএবিলিটি বেনিফিট কমানোর বিপক্ষে অধিকাংশ ব্রিটিশ, বলছে নতুন জরিপ রাজপ্রাসাদের চিঠিতে ক্ষুব্ধ হ্যারি-মেগান, HRH খেতাব স্থগিতই থাকছে চাপের মুখেও অনড় মিলিব্যান্ড, ইসরাইলি বসতির পণ্যে নিষেধাজ্ঞার পথে যুক্তরাজ্য বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা ছেলে যুবরাজ শেখ হামদানের ২০ বছর পূর্তিতে আবেগঘন চিঠি লিখলেন বাবা শেখ মোহাম্মদ সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্টে নতুন নির্দেশনা ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানো, লাইভ মনিটরিং স্ক্রিন স্থাপনের নির্দেশ বিমানমন্ত্রীর সৌদিতে ধরপাকড়ের মধ্যে বৈধতা ধরে রাখতে প্রবাসী বাংলাদেশিদের কী করণীয় আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি হবেন শেখ সেলিম: দ্য ওয়ালকে শেখ হাসিনা পাতায়ায় মার্কিন রণতরী ভেড়ার আগে যৌনকর্মী ঠেকাতে পুলিশি অভিযান ফ্রান্সে গ্যাস বিস্ফোরণ, বাংলাদেশি শিশু নিহত কানাডায় নির্মিত হচ্ছে বাংলাদেশি সিনেমা ‘ভায়োলেন্স’ সৌদি আরবে ধরপাকড়: আটক ১৪ হাজারের মধ্যে ১২ হাজার অবৈধ অভিবাসীকে ফেরত ভিসাহীন বাংলাদেশিদের মালয়েশিয়া ছাড়তে বললো হাই কমিশন রানওয়ে থেকে ছিটকে পড়ল অ্যামাজনের বিমান: মায়ামিতে প্রাণ গেল ৫ জনের কেপ ভার্দেতে স্কুল বাস খাদে পড়ে নিহত অন্তত ২৫ শিক্ষার্থী, জাতীয় শোক ঘোষণা ইংলিশ চ্যানেলে একটি ডিঙি নৌকা থেকে উদ্ধার প্রায় ১৪০ অভিবাসী ‘সোশ্যাল মিডিয়ায় যা মনে আসে তা-ই লিখবেন না’: তরুণদের সতর্ক হওয়ার পরামর্শ ব্রিটিশ এমপির গাজার ধ্বংস হওয়া পয়ঃনিষ্কাশন, ইসরায়েলে এখন পানির সংকট- প্রকৃতির নির্মম প্রতিশোধ সিলেট-ইস্তাম্বুল সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ, ইউরোপযাত্রায় খুলছে নতুন সম্ভাবনার দুয়ার

গোলাপগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালন

প্রকাশিত: ১৫ আগস্ট ২০১৯, ০৬:২৫ পিএম

গোলাপগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালন
মর্যাদার সাথে গোলাপগঞ্জে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে উপজেলা পরিষদ প্রাঙ্গনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে (মুর‌্যাল) পুষ্পস্তবক অর্পণ, শোক র‌্যালী, আলোচনা সভা, যুব ঋণ বিতরণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে । বৃহস্পতিবার (১৫ আগষ্ট) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে (ম্যুরাল) একে একে পুষ্পস্তবক অর্পণ করে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ, গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ, গোলাপগঞ্জ প্রেসক্লাব ও বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও পাঠাগারের নেতৃবৃন্দ। পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মামুনুর রহমানের নেতৃত্বে উপজেলা প্রাঙ্গন থেকে এক র‌্যালী বের করা হয়। র‌্যালীটি উপজেলা পরিষদ চত্বর ও সম্মুখ সড়ক প্রদক্ষিন করে । পরে উপজেলা অডিটোরিয়ামে শোক দিবস উপলক্ষে আলোচনা সভা, যুব ঋণ ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা সমবায় কর্মকর্তা মো. জামাল মিঞার পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, সিলেট পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিক, সিলেট জেলা আওয়ামীলীগের কার্যকরী কমিটির সদস্য ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দ মিছবাহ উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শফিকুর রহমান, গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, উপজেলা প্যানেল চেয়ারম্যান নাজিরা বেগম শীলা, ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ, উপজেলা যুবলীগের আহবায়ক ওয়েছুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা খায়রুল আমিন, যুব উন্নয়ন কর্মকর্তা মো.আব্দুল আহাদ। আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভ’মি) সুমন্ত ব্যনার্জী, প্রেসক্লাব সভাপতি এনামুল হক এনাম, সাধারণ সম্পাদক ইউনুছ চৌধুরী, সাবেক সভাপতি অজামিল চন্দ্র নাথ, যুগ্ম সম্পাদক জাহেদুর রহমান জাহেদ, কোষাধ্যক্ষ জালাল আহমদ চৌধুরী, আমুড়া ইউপি আ.লীগের যুগ্ম আহবায়ক নাজিমুল হক লস্কর, আবু সুফিয়ান আজম, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের প্রতিষ্ঠাতা সভাপতি গোলাম দস্তসীর খাঁন ছামিন, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক বিভাগীয় উপ সম্পাদক হোসেন আহমদ, বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও পাঠাগারের গোলাপগঞ্জ উপজেলা শাখার সহ-সভাপতি ওহিদুর রহমান, যুবলীগ নেতা তাজুল আহমদ, ছাত্রলীগ নেতা মাজেদ শরীফ চৌধুরী, নাদিম মাহমুদ শিপলু, প্রেসক্লাব নির্বাহী সদস্য দিনেশ দেবনাথ, সাংবাদিক হারিছ আলী, খালেদ হোসেন, সুলতান আবু নাসের, জয় রায় রায় হিমেল, সাকিব আল মামুন প্রমুখ।