সাতক্ষীরার পাটকেলঘাটায় অভিনব কায়দায় যাত্রীবেশে ব্যাটারী চালিত ভ্যান চালককে ( শিশুকে) কুপিয়ে আহত করেছে সন্ত্রাসীরা। শুক্রবার (২৮জুন) সাতক্ষীরার তালা উপজেলার ধানদিয়া কৃঞ্চনগর আমজামতলা এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কেশবপুর মঙ্গলকোট গ্রামের আব্দুল আহাদের পুত্র শাহীন (১৪) কে সাতক্ষীরার ধানদিয়ায় যাওয়ার কথা বলে ৩/৪ জন যুবক ভাড়া করে নিয়ে আসে। পরে ধানদিয়া কৃঞ্চনগর আমজামতলা নামক স্থানে পৌঁছানোর পর চালককে কুপিয়ে আহত করে অজ্ঞান অবস্থায় ফেলে রেখে ভ্যানগাড়ীটি নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। তার অবস্থার অবনতি হলে শুক্রবার সন্ধ্যায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম রেজা জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
যে বয়সে স্কুলে যাবার কথা ছিলো,বেঁচে থাকার কারনেই এইটুকুন বয়সে সংসারের হাল ধরেছিলো ছোট্ট এই কিশোর ছেলেটি।ব্যাটারি চালিত একটি রিক্সা চালাতো সে যার দাম মাত্র ২৫০০০ টাকা। এই কয়টা টাকার জন্য শিশু এ বাচ্চাটাকে কুপিয়ে তার জীবিকা নির্বাহের একমাত্র সম্বল রিক্সাটাকে নিয়ে গেলো দুষ্কৃতিকারীরা।
-
একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা
-
ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানো, লাইভ মনিটরিং স্ক্রিন স্থাপনের নির্দেশ বিমানমন্ত্রীর
-
আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি হবেন শেখ সেলিম: দ্য ওয়ালকে শেখ হাসিনা
-
সিলেটে পাঁচ দিনে ১১ লাশ, নেপথ্যে কী কারণ?
-
মেয়ের বিয়ের টাকা নিয়ে বাড়ি ফেরা হলো না ইসমাইলের, বনানীতে মিলল মরদেহ