ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
সর্বশেষ
আলোচিত মহিষ 'ডোনাল্ড ট্রাম্প' — গবেষণার জন্য ১৪ দিনের কোয়ারেন্টিনে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগের ঘোষণা দিলেন বাবা দিবসে আবেগঘন স্ট্যাটাস দিলেন অভিনেতা তাওশিফ মাহবুব মাজারে কড়াকড়ির পরই প্রত্যাহার সিলেট ডিসি সারওয়ার আলম, প্রবাসী অঙ্গনে প্রতিক্রিয়া পদত্যাগ করছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী? লন্ডনে হাসনা‌ত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা, জবাব দিলেন থানায় হাজির হয়ে কাগজের বিআরপি কার্ডের মেয়াদ বাড়াল যুক্তরাজ্য, ই-ভিসার নতুন সময়সীমা ৩১ ডিসেম্বর কেয়ার ও স্কিলড ওয়ার্কারদের সুখবর : প্রতি মাসের বেতন প্রতি মাসেই ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার নতুন নিয়ম ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট : পোষা প্রাণী ও বাগানের যত্নে যা মাথায় রাখবেন ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট, প্রতিবেশীর খোঁজ নিন, নিরাপদ থাকুন সিলেটে মাজারে মদ-গাঁজার আসর বন্ধে কঠোর নির্দেশ ডিসি সারওয়ারের যুক্তরাজ্যে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপপ্রবাহের আশঙ্কা, জারি অ্যাম্বার সতর্কতা সংযুক্ত আরব আমিরাতে শিয়া মুসলিম হওয়ায় চাকরিচ্যুত হচ্ছেন প্রবাসীরা, জব্দ হচ্ছে ব্যাংক হিসাব বার্কিং অ্যান্ড ড্যাগেনহাম কাউন্সিলের ১২০ কোটি পাউন্ড ঋণ, উন্নয়ন প্রকল্পেই ক্ষতি ১ কোটি পাউন্ড সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ২৬১, মোট মৃত্যু ৭২ সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ৪১% বেড়েছে: কীভাবে বাড়ল, এখন কারা জমাচ্ছে? রাউজানে প্রকাশ্যে যুবদল নেতা হত্যা : প্রকাশ্যে অস্ত্রধারীরাও ধরা পড়ছে না গোল্ডেন ভিসা পেলেও চাকরি ছাড়তে হবে না, জানাল ইউএই ইউএইতে ১৫ বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ বাংলাদেশিসহ বিদেশি কর্মীদের জন্য সৌদির নতুন ভিসা কড়াকড়ি রোনালদো কি পর্তুগালের বোঝা হয়ে উঠছেন? গণমাধ্যম ও বিনোদনে অভিবাসনপন্থী প্রচারে কোটি পাউন্ড ব্যয়, দাবি টেলিগ্রাফের ‘আজকে সংসদ নাই? সংসদে যান’- সিলেটে পৌঁছে এমপিদের বললেন প্রধানমন্ত্রী রোনালদোর যে দুই রেকর্ড ভাঙলেন মেসি নেইমার ফিরলেন অনুশীলনে: ব্রাজিল শিবিরে স্বস্তির হাওয়া মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও

বাঘের গর্জনে কেঁপে উঠবে ওভাল

প্রকাশিত: ০২ জুন ২০১৯, ০৪:১০ পিএম

বাঘের গর্জনে কেঁপে উঠবে ওভাল
এদিনটির জন্য অস্থিরতা আছে ব্রিটেনের বাংলাদেশিদের মধ্যে। কি হবে, মাশরাফি মর্তুজার নেতৃত্বে বাঙালি ‘টাইগার’দের গর্জনে কতটুকু প্রকম্পিত হবে ওভাল মাঠ, ব্যাট আর বলে দক্ষিণ আফ্রিকার উইকেট ধরাশায়ী হবেই বা কতটুকু, তা নিয়ে এখনই চলছে জোর হিসাব-নিকাশ। যুক্তরাজ্যের যেখানেই বাংলাদেশির আবাস, সেখানেই ক্রিকেট জ্বরে কাঁপছে যেন পুরো বাঙালি। আজকের খেলা হবে লন্ডনের ওভাল স্টেডিয়ামে। কিন্তু লন্ডন থেকে বার্মিংহাম, ম্যানচেস্টার থেকে ওয়েলস-লন্ডন থেকে শত শত মাইল দূরে যুক্তরাজ্যের প্রতিটি প্রান্তেই যেন বাংলাদেশি ক্রিকেটপ্রেমীদের উৎসব লেগেছে। একটা কথা এখানে বলতেই হয়, সবাই যে ক্রিকেট নিয়ে খুব একটা ঘাটাঘাটি করে তা নয়। অনেকেই আছেন এমনকি ক্রিকেটের ইনিংস বুঝেন না, একজন ফিল্ডারের সুনিপুণ ক্যাচে কখন কেনই বা একজন ব্যাটসম্যান আউট হয়ে যান, কেনই ‘নট আউট’, এসবের ধারধারেন না। কিন্তু বাংলাদেশ খেলবে, এ এক গর্বিত উচ্চারণ নিয়ে তারা গ্রুপ করেন, বাংলাদেশের পতাকা গায়ে জড়িয়ে কোচ কিংবা বাসে হৈ-হুল্লুড়ের মধ্য দিয়ে সহযাত্রী হচ্ছেন সবার সঙ্গে। কিংবা চার-পাঁচজন মিলে শত শত মাইলের লং ড্রাইভে খুব সকালে যাত্রা শুরু করছেন আজ। যুক্তরাজ্যের হাজার হাজার বাংলাদেশি আজ তাই করছেন এই ব্রিটেনে। আরেকটা কথা এখানে উল্লেখ করতে চাই, ব্রিটেনে বেড়ে উঠা বাংলাদেশিদের খুব কম সংখ্যক তরুণ এই ক্রিকেট নিয়ে মাতামাতি করে। ক্রিকেটপ্রেমীদের সিংহভাগই তারা, যারা বাংলাদেশের মাটি আর পতাকার ঘ্রাণ নিয়ে এসেছেন, বাংলা আর বাঙালিত্বকে যারা হৃদয়ে ধারণ করে যারা আবাস গেড়েছেন এখানে, তারাই মূলত মেতে উঠেন এই উৎসবে। ধারণা করা হয় ৫ লাখ বাংলাদেশির আবাস এই ব্রিটেন। যাদের এক তৃতীয়াংশই আর কোন খেলা দেখুক কিংবা না দেখুক অন্তত বাংলাদেশের খেলাগুলো উপভোগ করবে লাইভ অথবা টিভিতে। আর তারই প্রমাণ মেলে যখন হিসাবের খাতায় দেখা যায়, ওভাল স্টেডিয়ামের ২৪ হাজার টিকেটের ১৬ হাজারই বাংলাদেশিরা কিনে নেন। অর্থাৎ আজকের ওভাল স্টেডিয়াম থাকবে শুধুই ‘বাংলাদেশ বাংলাদেশ’। কালও দেখেছি টিকেটের সন্ধান করতে মানুষের হা হুতাশ। হেসে হেসে শুক্রবার একজন জানালেন, মনে হচ্ছে টিকেট পাওয়া গেলে ওভাল স্টেডিয়ামটা শুধু বাংলাদেশিদেরই হতো। আজ ওভাল স্টেডিয়াম বাংলাদেশের পতাকায় ছেয়ে যাবে। বাঘের কস্টিউম গায়ে দিয়ে ম্যানচেস্টারের মুরতাহিন বিল্লাহ জুয়েল গত কয়েক বছর থেকেই ব্রিটেনের স্টেডিয়ামগুলোতে জানান দিচ্ছেন তার সপ্রাণ উপস্থিতি। যখনই বাংলাদেশের কোন আন্তর্জাতিক ম্যাচ থাকে, তখন সেখানেই ছুটে যান তিনি। তিনি এবারও যাচ্ছেন ওভাল স্টেডিয়ামে। তার মতো কেউ কেউ বাংলাদেশের সব খেলার টিকেট কিনে নিয়েছেন অনেক আগেই। কাজ থেকেও ছুটি নিয়ে রেখেছেন। তিনি জানালেন, বছরখানেক আগেই ১১৫০ পাউন্ডের টিকেট কিনে নিয়েছিলেন বন্ধুদের অনুরোধে। ইংল্যান্ডের কাছে ধরাশায়ী হয়েছে যে দল, সেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টাইগারদের জয়ের প্রত্যাশায় ওভাল স্টেডিয়ামের দিকে আজ তাকিয়ে আছে বিশে^র কোটি কোটি বাংলাদেশি দর্শক। এখন শুধু অপেক্ষার পালা।