ঢাকা ৪ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
ঢাকা ৪ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
সর্বশেষ
গণমাধ্যম ও বিনোদনে অভিবাসনপন্থী প্রচারে কোটি পাউন্ড ব্যয়, দাবি টেলিগ্রাফের ‘আজকে সংসদ নাই? সংসদে যান’- সিলেটে পৌঁছে এমপিদের বললেন প্রধানমন্ত্রী রোনালদোর যে দুই রেকর্ড ভাঙলেন মেসি নেইমার ফিরলেন অনুশীলনে: ব্রাজিল শিবিরে স্বস্তির হাওয়া মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও বিদেশি দক্ষ কর্মীদের জন্য যুক্তরাজ্যের নতুন ভিসা সহায়তা, মিলবে ৫ হাজার পাউন্ড পর্যন্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা: কী পদক্ষেপ নেবে বাংলাদেশ কেমন খেলল ব্রাজিল : মরক্কোর কাছে হোঁচট, ড্র দিয়ে বিশ্বকাপ মিশন শুরু ট্রাম্পের দাবি আজই চুক্তি সই, ইরানের ভিন্ন সুর আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে

স্পেনের মূল ধারার রাজনৈতিক দল সিউদাদানোস এ বাংলাদেশী রাসেল হাওলাদার

প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২০, ০৩:৫২ পিএম

স্পেনের মূল ধারার রাজনৈতিক দল সিউদাদানোস এ  বাংলাদেশী  রাসেল হাওলাদার
স্পেনের মূল ধারার রাজনৈতিক দল সিউদাদানোস –এ সম্পৃক্ত হলেন বাংলাদেশী রাসেল হাওলাদার। রাসেল হাওলাদার স্পেনের বিশেষ করে, কাতালান রাজ্যের পর্যটন নগরী বার্সেলোনার বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব, ক্রীড়া সংগঠক এবং ব্যবসায়ী নেতা। করোনাকালীন  সময়ে রাসেল হাওলাদার বার্সেলোনার সকল কমিউনিটির পাশে সরবে ও নিরবে খাদ্য ও সকল ধরনের সহযোগিতায় ফ্রন্ট লাইনে থেকে মানবিক কাজ করে সকল কমিউনিটির আস্থা অর্জন করেছেন। গত ২৪শে নভেম্বর মঙ্গলবার তিনি কাতালোনীয়ার সিউদাদানোস পার্টির নেতাদের সাথে এক সৌজন্য সাক্ষাৎ শেষে কাতালান পার্লামেন্টের হল রুমে সিউদাদানোস পার্টিতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। স্পেনের মূল ধারার রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ এই দলে এইচ এম রাসেল হাওলাদার এর যোগদানে মূলধারার রাজনীতিতে স্পেনে বাংলাদেশীদের প্রতিনিধিত্বমূলক দায়িত্বে অধিষ্টের দুয়ার খোলার সমূহ সম্ভাবনা দেখা যাচ্ছে বলে পর্যবেক্ষকরা মনে করছেন। কাতালান পার্লামেন্টের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রধান মুখপাত্র সুসানা বাল্টারেন গার্সিয়া এমপি তাঁকে অফিসিয়ালি সদস্য পদ ঘোষণা করেন। এসময় পার্লামেন্টের উচ্চ পদস্থ পার্লামেন্টারি প্রতিনিধি দলের সাথে সৌজন্য সাক্ষাৎকালে মিলিত হন স্পেন বাংলাদেশ চেম্বার অব কমার্সের সভাপতি এইচএম রাসেল হাওলাদার। তিনি করোনাকালীন সময়ে বিভিন্ন পর্যায়ের অভিবাসী এবং ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের বিভিন্ন দাবি-দাওয়া এবং সরকারের প্রণোদনার বিষয়ে গুরুত্ব আরোপ করেন। রাসেল হাওলাদার সরকারি বিভিন্ন অফিসে, বিশেষ করে অভিবাসীদের এপয়েন্টমেন্ট সহজীকরণ বিষয়ে প্রবাসীদের পাশে দাঁড়ানোর অনুরোধ জানান। তিনি আবাসন সংকট সহ অবৈধ অভিবাসীদের বৈধকরণেরও দাবি জানান। এ সময় আগ্রহ নিয়ে সিউদাদানোস পার্টির নেতারা তাঁর বক্তব্য মনোযোগ সহকারে শোনেন। এ সময় উপস্থিত ছিলেন ,সিউদাদানোস পার্টির সদস্য ইরফান মাজিদ রাজা ,সমন্বয়কারী এশিয়ান কমিউনিটি ইন۔۔ বার্সেলোনা ও দলের স্থায়ী সদস্য আল রাশিদ ভুট্টো, খসে মারিয়া কান সহ অন্যান্যরা। উল্লেখ্য, স্পেনের রাজধানী মাদ্রিদের মেয়র নির্বাচিত হলেন সিউদাদানোস পার্টির।এছাড়াও গত নির্বাচনে কাতালান পার্লামেন্টে সর্বোচ্চ ৩৬ আসন পেয়ে সংখ্যাগরিষ্ঠতা লাভ করে সিউদাদানোস। এদিকে সিউদাদানোস পার্টিতে এইচ এম রাসেল হাওলাদার এর যোগদান কে কমিউনিটির বিশিষ্টজন, সংগঠক, ব্যবসায়ী ও কমিউনিটিকমীরা ইতিবাচক হিসাবে দেখছেন বলে ইতিমধ্যে অভিমত প্রকাশ করেছেন। [youtube]UZpvvntV4xE[/youtube]