ঢাকা ৩ আষাঢ় ১৪৩৩, বুধবার, ১৭ জুন ২০২৬
ঢাকা ৩ আষাঢ় ১৪৩৩, বুধবার, ১৭ জুন ২০২৬
সর্বশেষ
‘আজকে সংসদ নাই? সংসদে যান’- সিলেটে পৌঁছে এমপিদের বললেন প্রধানমন্ত্রী রোনালদোর যে দুই রেকর্ড ভাঙলেন মেসি নেইমার ফিরলেন অনুশীলনে: ব্রাজিল শিবিরে স্বস্তির হাওয়া মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও বিদেশি দক্ষ কর্মীদের জন্য যুক্তরাজ্যের নতুন ভিসা সহায়তা, মিলবে ৫ হাজার পাউন্ড পর্যন্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা: কী পদক্ষেপ নেবে বাংলাদেশ কেমন খেলল ব্রাজিল : মরক্কোর কাছে হোঁচট, ড্র দিয়ে বিশ্বকাপ মিশন শুরু ট্রাম্পের দাবি আজই চুক্তি সই, ইরানের ভিন্ন সুর আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার

বিলেতবাসী জুয়েল রাজ এর গ্রন্থ ত্রয়ীর আবৃত্তি,পাঠ ও আড্ডা

প্রকাশিত: ৩০ নভেম্বর ২০১৯, ১০:৫২ পিএম

বিলেতবাসী জুয়েল রাজ এর  গ্রন্থ ত্রয়ীর আবৃত্তি,পাঠ ও আড্ডা
লন্ডনে অনুষ্ঠিত হলো, কবি, সাংবাদিক জুয়েল রাজ এর প্রকাশিত গ্রন্থ- দূরের দূরবীন, ভুল চিঠির ডাকবাক্স, ও বিশুদ্ধ হাহাকার  গ্রন্থ তিনটির আবৃত্তি, পাঠ ও আড্ডা। গ্রন্থগুলো নিয়ে আলোচনা করেন, কবি শামীম আজাদ, কবি ময়নূর রহমান বাবুল, সাংবাদিক সাঈম চৌধুরী, ও  ব্রিটেনে সফররত লেখক, মুক্তিযুদ্ধ গবেষক অপূর্ব শর্মা। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন আবৃত্তি শিল্পী মুনিরা পারভীন। জুয়েল রাজ এর কবিতা আবৃত্তি করেন লন্ডনের আবৃত্তি শিল্পী মহুয়া চৌধুরী, সমোভা বিশ্বাস, সাবরিনা খান এনি, জিয়াউর রহমান সাকলাইন, শতরুপা চৌধুরী ও মুনিরা পারভীন। অনুষ্ঠানে জুয়েল রাজের লেখা ও সুর করা  গান  পরিবেশন করেন কবি পত্নী  জ্যোতি দেব টুম্পা। আলোচনায় বক্তারা বলেন, জুয়েল রাজ সাংবাদিক এবং কলাম লেখক  হিসাবেই সর্বজন পরিচিত। কিন্তু  নীরবে নিভৃতে তাঁর কাব্যচর্চা করে যাচ্ছেন।  সেটা অনেকেরই জানা ছিলনা। আজকের এই অনুষ্ঠানের   মধ্য দিয়ে ভীন্ন এক জুয়েল রাজ কে আমরা জানতে পারলাম। কবি ময়নূর রহমান বলেন, জুয়েল রাজের কবিতার সাথে আমার পরিচয় ছিলনা, ব্রিটেনের একজন তুখোর সাংবাদিক হিসাবেই আমি জানি,যিনি খুড়ে খুড়ে অনেক তথ্য আমাদের সামনে হাজির করেন। কিন্তু তিনি যে কাব্যচর্চায় সমান পারদর্শী সেটি আমকে বিমোহিত করেছে। কবিতার ব্যাকারণ নয়, কবি যা বলতে চান, সেই বিষয়টি পাঠকের হৃদয় পর্যন্ত পৌঁছানো খুব কঠিন, জুয়েল রাজের  কবিতা সেই জায়গায়  সফল। কারণ খুব সহজ সাবলীল  ভাবে তিনি কবিতা রচনা করেছেন। যা খুব সহজেই পাঠকের কাছে পৌঁছাতে সক্ষম হয়েছেন বলে আমি মনে করি। জনমত পত্রিকার  নির্বাহী সম্পাদক সাঈম চৌধুরী বলেন, জুয়েল রাজ জনমত পত্রিকার নিয়মিত লেখক। নতুন প্রজন্মের  একজন কলামিস্ট হিসাবে প্রতিষ্ঠিত । অনেক পাঠকই  তাঁর কলামের অপেক্ষায় থাকেন। তাঁর লেখা পড়লেই বুঝা যায় এটি জুয়েল রাজের কলাম, এই ক্ষেত্রে জুয়েল রাজ সফল বলা যায়। তাই তাঁর বিশ্বাস এবং মনন সম্পর্কে আমি ভালোই ওয়াকিবহাল। তিনি যা ধারণ করেন সেটাই লিখেন। কোন আপোষ কিংবা গোঁজামিল দেয়ার চেষ্টা করেন না। বিলেতে সফররত, সাংবাদিক, মুক্তিযুদ্ধ গবেষক, অপূর্ব শর্মা বলেন, জুয়েল রাজের কলম মুক্তিযুদ্ধ এবং অসাম্প্রদায়িক বাংলাদেশের মূল নীতির সাথে কখনো আপোষ করে না। মুক্তিযুদ্ধের বিরোধী শক্তির বিরুদ্ধে সবসময়  সোচ্চার। তিনি নিজেকে এই ক্ষেত্রে নিরপেক্ষ বলতে নারাজ।  তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসাবে তিনি প্রতিনিধিত্ব করবেন বলে আমি বিশ্বাস করি। কবি শামীম আজাদ বলেন, জুয়েল রাজ, রাজনীতি সচেতন, প্রতিবাদী  সৃজনশীল তরুণ হিসাবে সবসময়ই আমার  বিশেষ পছন্দের মানুষ, ব্রিটেনের সাহিত্য সংস্কৃতির সাথে তাঁর নিবিঢ় সম্পর্ক। কিন্তু কবি হিসাবে যখন জুয়েল রাজকে আমি পাই, সে এক অন্য তরুণ, এক প্রেমিক কবিকে আবিস্কার করি। আমি তার তিনটি বইয়ের নাম দিয়েছি প্রেম, দ্রোহ এবং বিশ্বাস। তার কলাম কিংবা কবিতায় বাংলাদেশ, মুক্তিযুদ্ধ সম্পর্কিত বিশ্বাসের জায়গাটিতে সে অনঢ়। ব্যাতিক্রমী এই আয়োজনে যোগ দিয়েছিলেন,  ড. সেলিম জাহাম, জনমত সম্পাদক নবাব উদ্দীন,  সাংবাদিক গবেষক ফারুক আহামেদ, মাহাবুব রহমান, কবি গোলাম কবির, সাংবাদিক রহমত আলী,  বিশ্বদীপ দাস, আ স ম মাসুম,  সুভাষ দাশ,  রেজাউল করিম মৃধা,আব্দুল হান্নান,সহ  বিলেতের অনেক কবি , সাহিত্যিক, সাংবাদিক সহ অনেকে।