ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
সর্বশেষ
আলোচিত মহিষ 'ডোনাল্ড ট্রাম্প' — গবেষণার জন্য ১৪ দিনের কোয়ারেন্টিনে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগের ঘোষণা দিলেন বাবা দিবসে আবেগঘন স্ট্যাটাস দিলেন অভিনেতা তাওশিফ মাহবুব মাজারে কড়াকড়ির পরই প্রত্যাহার সিলেট ডিসি সারওয়ার আলম, প্রবাসী অঙ্গনে প্রতিক্রিয়া পদত্যাগ করছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী? লন্ডনে হাসনা‌ত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা, জবাব দিলেন থানায় হাজির হয়ে কাগজের বিআরপি কার্ডের মেয়াদ বাড়াল যুক্তরাজ্য, ই-ভিসার নতুন সময়সীমা ৩১ ডিসেম্বর কেয়ার ও স্কিলড ওয়ার্কারদের সুখবর : প্রতি মাসের বেতন প্রতি মাসেই ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার নতুন নিয়ম ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট : পোষা প্রাণী ও বাগানের যত্নে যা মাথায় রাখবেন ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট, প্রতিবেশীর খোঁজ নিন, নিরাপদ থাকুন সিলেটে মাজারে মদ-গাঁজার আসর বন্ধে কঠোর নির্দেশ ডিসি সারওয়ারের যুক্তরাজ্যে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপপ্রবাহের আশঙ্কা, জারি অ্যাম্বার সতর্কতা সংযুক্ত আরব আমিরাতে শিয়া মুসলিম হওয়ায় চাকরিচ্যুত হচ্ছেন প্রবাসীরা, জব্দ হচ্ছে ব্যাংক হিসাব বার্কিং অ্যান্ড ড্যাগেনহাম কাউন্সিলের ১২০ কোটি পাউন্ড ঋণ, উন্নয়ন প্রকল্পেই ক্ষতি ১ কোটি পাউন্ড সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ২৬১, মোট মৃত্যু ৭২ সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ৪১% বেড়েছে: কীভাবে বাড়ল, এখন কারা জমাচ্ছে? রাউজানে প্রকাশ্যে যুবদল নেতা হত্যা : প্রকাশ্যে অস্ত্রধারীরাও ধরা পড়ছে না গোল্ডেন ভিসা পেলেও চাকরি ছাড়তে হবে না, জানাল ইউএই ইউএইতে ১৫ বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ বাংলাদেশিসহ বিদেশি কর্মীদের জন্য সৌদির নতুন ভিসা কড়াকড়ি রোনালদো কি পর্তুগালের বোঝা হয়ে উঠছেন? গণমাধ্যম ও বিনোদনে অভিবাসনপন্থী প্রচারে কোটি পাউন্ড ব্যয়, দাবি টেলিগ্রাফের ‘আজকে সংসদ নাই? সংসদে যান’- সিলেটে পৌঁছে এমপিদের বললেন প্রধানমন্ত্রী রোনালদোর যে দুই রেকর্ড ভাঙলেন মেসি নেইমার ফিরলেন অনুশীলনে: ব্রাজিল শিবিরে স্বস্তির হাওয়া মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও

৭৫ জন জুলাইযোদ্ধার বিদেশে চিকিৎসা খরচ ৭৮ কোটি ৫২ লাখ টাকা

প্রকাশিত: ০৮ জুলাই ২০২৫, ১২:৪০ এএম

৭৫ জন জুলাইযোদ্ধার বিদেশে চিকিৎসা খরচ ৭৮ কোটি ৫২ লাখ টাকা

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের কার্যক্রম নিয়ে বৈঠক করেছেন। সোমবার (৭ জুলাই) বিকালে অনুষ্ঠিত এ বৈঠকে মুক্তিযুদ্ধ-বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়াসহ মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। বৈঠকে উপস্থাপন করা প্রতিবেদনে বলা হয়েছে, ৭৫ জন জুলাইযোদ্ধাকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে এবং তাদের জন্য ব্যয় করা অর্থের পরিমাণ ৭৮ কোটি ৫২ লাখ টাকা।

প্রতিবেদনে গৃহীত অন্যান্য পদক্ষেপ তুলে ধরে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ৮৪৪ জন এবং শ্রেণিবিন্যাস অনুযায়ী ১২ হাজার ৪৩ জন জুলাইযোদ্ধার গেজেট প্রকাশ করা হয়েছে। গত ২৮ এপ্রিল জুলাই গণঅভ্যুত্থান অধিদফতর প্রতিষ্ঠার গেজেট প্রকাশিত হয়েছে। এরপর ১৭ জুন ‘জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহত ছাত্র-জনতার কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ, ২০২৫’ জারি করা হয়েছে।

এছাড়া জুলাই গণঅভ্যুত্থান অধিদফতরের জন্য ২০টি পদ সৃষ্টি করা হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানে ৭৫৫টি শহীদ পরিবারের মধ্যে প্রতিটি পরিবারকে ১০ লাখ টাকা করে মোট ৭৫ কোটি ৫৬ লাখ টাকার সঞ্চয়পত্র প্রদানের জন্য ব্যাংকে চেক দেওয়া হয়েছে। ইতোমধ্যে ৬৭২ জন উত্তরাধিকারীকে সঞ্চয়পত্র ইস্যু করা হয়েছে।

জুলাইযোদ্ধাদের চেক বিতরণ তথ্য সম্পর্কে বলা হয়েছে, ‘এ’ ক্যাটাগরির ৪৯৩ জন জুলাইযোদ্ধার প্রত্যেককে মোট ২ লাখ টাকা করে ৯ কোটি ৮৬ লাখ টাকার চেক, ‘বি’ ক্যাটাগরির ৯০৮ জন জুলাইযোদ্ধার প্রত্যেককে মোট ১ লাখ টাকা করে মোট ৯ কোটি ৮ লাখ টাকার চেক এবং ‘সি' ক্যাটাগরির ১০ হাজার ৬৪২ জন জুলাইযোদ্ধার প্রত্যেককে মোট ১ লাখ টাকা করে মোট ১০৬ কোটি ৪২ লাখ টাকার চেক প্রদান করা হয়েছে।

এছাড়া, ‘জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার এবং জুলাইযোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন বিধিমালা, ২০২৫’ চূড়ান্ত করে অর্থ বিভাগের সম্মতির জন্য পাঠানো হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। পাশাপাশি ‘জুলাই গণঅভ্যুত্থান অধিদফতর (কর্মচারী) নিয়োগ বিধিমালা ২০২৫' অনুমোদনের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানোর জন্য চূড়ান্ত করা হয়েছে।