ঢাকা ২৫ বৈশাখ ১৪৩৩, শুক্রবার, ০৮ মে ২০২৬
ঢাকা ২৫ বৈশাখ ১৪৩৩, শুক্রবার, ০৮ মে ২০২৬
সর্বশেষ
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলা, কী বললেন ট্রাম্প? ধর্মীয় ব্যাখ্যার নামে উগ্রবাদ প্রচার, বাড়ছে উদ্বেগ: জঙ্গিদের অস্তিত্বও স্বীকার করল সরকার মমতা আর মুখ্যমন্ত্রী নন, বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল যুক্তরাজ্যে ঈদের ছুটির দাবিতে হোয়াইটচ্যাপেলে দিনব্যাপী ক্যাম্পেইন, ১১ মে আলতাব আলী পার্কে সমাবেশ কলকাতায় মাংসের দোকানে বুলডোজার চালালো বিজেপি সমর্থকরা ১১ বছরের শিশু অন্তঃসত্ত্বা : নেত্রকোণার সেই মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার ইরানকে ‘পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার’ হুমকি ট্রাম্পের মোদী সুনামিতে ভেঙে পড়ল মমতার শক্ত রাজনৈতিক দুর্গ, নেপথ্যে পাঁচ কারণ ঢাকা বার নির্বাচনে ২০ হাজারের মধ্যে পড়ল ৭ হাজার ভোট, জামায়াত-এনসিপি’র ভরাডুবি পশ্চিমবঙ্গে তৃণমূল হঠিয়ে আসছে বিজেপি? প্রাথমিক গণনায় এগিয়ে ঢাকা-সিলেট ‘সড়ক ও রেল’ যোগাযোগ উন্নত করা হচ্ছে : জানালেন প্রধানমন্ত্রী লিমনের পর বৃষ্টির মরদেহ যেভাবে শনাক্ত করল ফ্লোরিডা পুলিশ ইরানের নতুন ১৪ দফা শান্তি প্রস্তাব, গ্রহণে ‘সন্দিহান’ ট্রাম্প ‘যুদ্ধবিরতির মাধ্যমে’ ইরান যুদ্ধ শেষ—জানালেন ট্রাম্প, ইরানের জন্য স্থলপথ খুলে দিল পাকিস্তান ইতালিতে ভাইয়ের হাতে ভাই খুন, পরিবারকে ভিডিও কলে দেখালেন মরদেহ হামে প্রতিদিন মরছে মানুষ : ইউনিসেফের সতর্কতা উপেক্ষা করে টিকা কেনার পদ্ধতি পাল্টায় ইউনূস সরকার: সায়েন্সের প্রতিবেদন সিলেটের বন্যা ও জলাবদ্ধতা নিরসনে ৭৫০০ কোটি টাকার মেগা প্রকল্প ,শনিবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিএনপি সরকার কি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল করতে পারবে? নিউ ইয়র্কে মসজিদে মেয়ে শিশুকে নির্যাতনের অভিযোগে বাংলাদেশি ইমাম গ্রেপ্তার ইরানে আবার হামলা শুরু হতে পারে, ইতালি ও স্পেন থেকেও সেনা সরানোর আভাস ট্রাম্পের যুক্তরাজ্য বিএনপির ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন সংসদে জামায়াত-রাজাকার ইস্যুতে মুখ খুললেন বিএনপির মন্ত্রীরা ৭ মার্চের ভাষণ বাজানো ইমির জামিন, আইভীও জামিন পেলেন দুই হত্যা মামলায় ১১ টন ইউরেনিয়াম মজুত করল কীভাবে ইরান, কোথায় সেই মজুত? টাওয়ার হ্যামলেটসে লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির ইশতেহার ঘোষণা ঢাকা বিশ্ববিদ্যালয়-‘আমরা নারী’ সমঝোতা : শিক্ষা-গবেষণায় কাজ করবে কাঁদছেন কৃষকরা, ১৬০০ খরচ করে ৬০০ টাকায় ধান বিক্রি রোমানিয়ায় অনিয়মিত বাংলাদেশিদের সুখবর ইতালিতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল বাংলাদেশি কর্মীর বিএনপি–জামায়াত পাল্টাপাল্টি বক্তব্য: কেবলই রাজনীতি?

১১তম মুসলিম চ্যারিটি রান ২০ অক্টোবর ভিক্টোরিয়া পার্কে

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৪, ০২:০২ এএম

১১তম মুসলিম চ্যারিটি রান  ২০ অক্টোবর   ভিক্টোরিয়া পার্কে
আগামী ২০ অক্টোবর রোববার সকাল সাড়ে ৯টায় পূর্ব লন্ডনের ভিক্টোরিয়া পার্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে ১১তম মুসলিম চ্যারিটি রান । এতে ইস্ট লন্ডন মসজিদ সহ প্রায় ৪০টি চ্যারিটি সংস্থা অংশগ্রহণ করবে। এ উপলক্ষে ২৭ সেপ্টেম্বর শুক্রবার দুপুরে লন্ডন মুসলিম সেন্টারে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে চ্যারিটি রানের ব্যাপারে বিস্তারিত তথ্যাদি তুলে ধরা হয়। ইস্ট লন্ডন মসজিদের সিইও জুনায়েদ আহমদের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন মসজিদের চেয়ারম্যান ড. আব্দুল হাই মুর্শেদ ও ফান্ডরাইজিং ম্যানেজার তজম্মুল আলী। জুনায়েদ আহমদ বলেন, প্রতি বছর সামার এলেই কমিউনিটির মানুষ মুসলিম চ্যারিটি রান-এর অপেক্ষায় থাকেন । কারণ এই দিনটিতে তাঁরা খোলা মাঠে একত্রে মিলিত হওয়ার সুযোগ পান । দৌঁড়ে, হেঁটে, প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আনন্দ উপভোগ করে থাকেন । ২০১২ সালে আমরা যখন ‘রান ফর ইউর মস্ক’ কর্মসূচি শুরু করি তখন ভাবিনি এটা এতদূর এগিয়ে যাবে । কিন্তু নাহ- এক বছর, দুই বছর করে এবার এই কর্মসূচি ১১তম বর্ষে পা রাখলো । এটি কমিউনিটির মানুষের জন্য বছরের একটি সেরা কর্মসূচিতে রূপান্তরিত হয়েছে । এই কর্মসূচির লক্ষ্য শুধু ফান্ডরেইজিং নয়, কমিউনিটির মানুষকে স্বাস্থ্যসচেতন করাও একটি অন্যতম উদ্দেশ্য । আমরা এ ক্ষেত্রে সফল হয়েছি । অনেকেই এই কর্মসূচিতে অংশগ্রহণের মধ্য দিয়ে নিয়মিত দৌঁড়াদৌড়ির অভ্যেস গড়ে তুলেছেন । শুরুতে একসাথে ৫ কিলোমিটার দৌড়ানোর পর পরবর্তীতে অভ্যাস করে নিয়েছেন । এখন প্রতিদিনই সকালে নিয়মিত দৌড়েন এবং হাঁটেন । মানুষের মধ্যে শারিরীক ব্যায়ামের অভ্যাস গড়ে তোলার ক্ষেত্রে মুসলিম চ্যারিটি রান সত্যিকার অর্থে একটি সফল কর্মসূচি । দিনদিনই এই কর্মসূচি আরো বড় হচ্ছে। জনাব জুনায়েদ বলেন, ২০২২ সালে অনুষ্ঠিত দশম মুসলিম চ্যারিটি রানে ৪০টি চ্যারিটি সংস্থা অংশ্রহণ করে ১২০ হাজার পাউণ্ডের বেশি সংগ্রহ করে । গত ১০ বছরে এই চ্যারিটি কর্মসূচিতে প্রায় ৭ হাজার মানুষ অংশগ্রহণ করেছে । শতাধিক মানুষ মুসলিম চ্যারিটি রানে দৌড় শুরু করে পরবর্তীতে বৃটেনের মূলধারার ম্যারাথনে অংশগ্রহণের গৌরব অর্জন করেছে । তাছাড়া অনেকেই স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অনুষ্ঠিত বিভিন্ন চ্যারিটি রানে অংশগ্রহণ করছেন । এটা আমাদের একটি বড় সাফল্য। এবারের মুসলিম চ্যারিটি রানে স্পনসর হিসেবে রয়েছে ইসলামিক রিলিফ, গ্লোবাল রিলিফ ট্রাস্ট,  মুনতাদা এইড, হেলথ ইয়াতিম,  হিউম্যান অ্যাপিল, মুসলিম এইড, সাবা রিলিফ, চ্যারিটি রাইট, গ্লোবাল এহসান রিলিফ, লঞ্চগুড, আল-খায়ের ফাউন্ডেশন, মুসলিম চ্যারিটি, হিউম্যান রিলিফ ফাউন্ডেশন, মুসলিম হেলপ ইউকে, সালাম চ্যারিটি, সারকার সলিসিটর্স, বামফোর্ড ট্রাস্ট ও এস.কে.টি ওয়েলফেয়ার । চ্যারিটি রানে অংশগ্রহণের জন্য ২৮টি সংগঠন ইতোমধ্যে তাদের নাম রেজিস্ট্রেশন করেছে।  চ্যারিটিগুলো হলো: ইস্ট লন্ডন মসজিদ, ব্লাকস্টোন চ্যারিটি, হিউম্যান এইড এন্ড এডভোকেসী, উম্মাহ এইড ইউকে, অরফান ইন নিড, থার্টিন রিভার্স ট্রাস্ট, ইস্ট আফ্রিকান এডুকেশন ট্রাস্ট, লন্ডন ইসলামিক স্কুল, সালাম চ্যারিটি, উম্মাহ ওয়েলফেয়ার ট্রাস্ট, গ্লোবাল এইড ট্রাস্ট, লুইশাম ইসলামিক সেন্টার, আল উবায়দা ফাউন্ডেশন, ইসলামিক রিলিফ, হেলপ ইয়াতিম, ফরেস্টগেইট সেন্ট্রাল মসজিদ, স্টেপনী শাহজালার মসজিদ, লনলী অরফান্স, মুসলিম এইড, মুসলিম চ্যারিটি, মুসলিম হেলপ ইউকে, হাউজ অব গিভিং, হ্যামলেটসওয়ে মস্ক, মুসলিম কমিউনিটি অ্যাসোসিয়েশন, লন্ডন ইস্ট একাডেমি ও আল মিজান স্কুল, সাবীল,  জাইমা পাউন্ডিং প্রোভার্টি, ও এইটথ ইস্ট লন্ডন স্কাউট। তবে আমরা আশা করছি, আগামী দুই সপ্তাহে আরো অনেক চ্যারিটি নাম রেজিস্ট্রেশন করবে এবং গতবারের মতো ৪০টির বেশি চ্যারিটি সংস্থা অংশগ্রহণ করবে। ৬টি ক্যাটাগরিতে অংশগ্রহণের সুযোগ থাকবে । অনুর্ধ ১২ বছর, ১৩ থেকে ১৭ বছর, ১৮ থেকে ৩০ বছর, ৩১ থেকে ৪৫ বছর, ৪৬ থেকে ৫৫ বছর এবং ৫৬ ও ততোর্ধ বয়স ক্যাটাগরি। ১২ বছর বয়সের নিচের মেয়েরাও অংশগ্রহণ করতে পারবে । এতে বিজয়ীদের মধ্যে আকর্ষনীয় পুরষ্কার প্রদান করা হবে । দৌড়ে অংশগ্রহণে আগ্রহীরা www.muslimcharityrun.co.uk ওয়েবসাইট ভিজিট অথবা ০২০ ৭৬৫০ ৩০০৮ নাম্বারে ফোন করে তাঁদের নাম রেজিষ্ট্রেশন করতে পারবেন। ইস্ট লন্ডন মসজিদের চেয়ারম্যান ড. আব্দুল হাই মুর্শেদ কমিউনিটির ছেলে-বুড়ো-যুবক সর্বস্তরের মানুষকে মুসলিম চ্যারিটি রানে অংশগ্রহণের আহবান জানান। তিনি বলেন, কমিউনিটির মানুষের জন্য এটি একটি বিশেষ দিন । আসুন, সকলে একসাথে মিলে ভালো কাজের জন্য ফান্ডরেইজ করি এবং দিনটিকে সপরিবারে উপভোগ করি।