ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
সর্বশেষ
আলোচিত মহিষ 'ডোনাল্ড ট্রাম্প' — গবেষণার জন্য ১৪ দিনের কোয়ারেন্টিনে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগের ঘোষণা দিলেন বাবা দিবসে আবেগঘন স্ট্যাটাস দিলেন অভিনেতা তাওশিফ মাহবুব মাজারে কড়াকড়ির পরই প্রত্যাহার সিলেট ডিসি সারওয়ার আলম, প্রবাসী অঙ্গনে প্রতিক্রিয়া পদত্যাগ করছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী? লন্ডনে হাসনা‌ত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা, জবাব দিলেন থানায় হাজির হয়ে কাগজের বিআরপি কার্ডের মেয়াদ বাড়াল যুক্তরাজ্য, ই-ভিসার নতুন সময়সীমা ৩১ ডিসেম্বর কেয়ার ও স্কিলড ওয়ার্কারদের সুখবর : প্রতি মাসের বেতন প্রতি মাসেই ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার নতুন নিয়ম ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট : পোষা প্রাণী ও বাগানের যত্নে যা মাথায় রাখবেন ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট, প্রতিবেশীর খোঁজ নিন, নিরাপদ থাকুন সিলেটে মাজারে মদ-গাঁজার আসর বন্ধে কঠোর নির্দেশ ডিসি সারওয়ারের যুক্তরাজ্যে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপপ্রবাহের আশঙ্কা, জারি অ্যাম্বার সতর্কতা সংযুক্ত আরব আমিরাতে শিয়া মুসলিম হওয়ায় চাকরিচ্যুত হচ্ছেন প্রবাসীরা, জব্দ হচ্ছে ব্যাংক হিসাব বার্কিং অ্যান্ড ড্যাগেনহাম কাউন্সিলের ১২০ কোটি পাউন্ড ঋণ, উন্নয়ন প্রকল্পেই ক্ষতি ১ কোটি পাউন্ড সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ২৬১, মোট মৃত্যু ৭২ সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ৪১% বেড়েছে: কীভাবে বাড়ল, এখন কারা জমাচ্ছে? রাউজানে প্রকাশ্যে যুবদল নেতা হত্যা : প্রকাশ্যে অস্ত্রধারীরাও ধরা পড়ছে না গোল্ডেন ভিসা পেলেও চাকরি ছাড়তে হবে না, জানাল ইউএই ইউএইতে ১৫ বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ বাংলাদেশিসহ বিদেশি কর্মীদের জন্য সৌদির নতুন ভিসা কড়াকড়ি রোনালদো কি পর্তুগালের বোঝা হয়ে উঠছেন? গণমাধ্যম ও বিনোদনে অভিবাসনপন্থী প্রচারে কোটি পাউন্ড ব্যয়, দাবি টেলিগ্রাফের ‘আজকে সংসদ নাই? সংসদে যান’- সিলেটে পৌঁছে এমপিদের বললেন প্রধানমন্ত্রী রোনালদোর যে দুই রেকর্ড ভাঙলেন মেসি নেইমার ফিরলেন অনুশীলনে: ব্রাজিল শিবিরে স্বস্তির হাওয়া মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও

স্পেনে বাংলাদেশের রাষ্ট্রদূতের সাথে আওয়ামীলীগ নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশিত: ১৬ জুন ২০২১, ০৫:৪৭ পিএম

স্পেনে বাংলাদেশের রাষ্ট্রদূতের সাথে আওয়ামীলীগ নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদের সাথে বাংলাদেশ আওয়ামীলীগ স্পেন শাখার একাংশের নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৫ জুন) স্থানীয় সময় দুপুর ১২টায় মাদ্রিদে বাংলাদেশ দূতাবাসের হলরুমে আওয়ামীলীগ নেতৃবৃন্দ রাষ্ট্রদূতকে ফুলেল শুভেচ্ছা জানান ও তাদের নব গঠিত কমিটির কপি হস্তান্তর করেন। এ সময় বাংলাদেশ দূতাবাসের দূতালয় প্রধান এটিএম আব্দুর রউফ মণ্ডল, প্রথম সচিব (শ্রম) মুতাসিমুল ইসলাম ও প্রথম সচিব তাহমিনা আরফিন শারমিন উপস্থিত ছিলেন। স্পেন আওয়ামীলীগ একাংশের সভাপতি মো: দুলাল সাফা ও সাধারণ সম্পাদক এইচ এম দবির তালুকদারের নেতৃত্বে সংগঠনটির নতুন ঘোষিত আংশিক কমিটির উপস্থিত সদস্যরা রাষ্ট্রদূতের সাথে পরিচিত হোন। রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ আওয়ামীলীগ নেতৃবৃন্দকে ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, বঙ্গবন্ধুর আদর্শ লালনকারীদের সংগঠন আওয়ামীলীগের কর্মী হিসেবে সকলকে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের উন্নয়নে কাজ করতে হবে। স্পেনে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল রাখার ক্ষেত্রেও সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। করোনা মহামারির সময়ও বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার পাঁচ শতাংশের উপরে রয়েছে উল্লেখ করে রাষ্ট্রদূত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের প্রশংসা করেন। রাষ্ট্রদূত প্রবাসী বাংলাদেশিদের কে রেকর্ড পরিমাণ রেমিটেন্স প্রেরণের জন্যও ধন্যবাদ জানান। আওয়ামীলীগ নেতারা তাদের বক্তব্যে স্পেন প্রবাসীদের নানা সমস্যা তুলে ধরার পাশাপাশি স্পেন আওয়ামীলীগের কমিটি গঠনে নানা অনিয়ম দুর্নীতি হয়েছে উল্লেখ করে এসব সমস্যা নিরসনে রাষ্ট্রদূতের সহযোগিতা প্রত্যাশা করেন। এ প্রসঙ্গে রাষ্ট্রদূত আওয়ামীলীগ নেতৃবৃন্দকে নিজেদের মধ্যে চলমান দূরত্ব দূর করে স্পেনের মূল ধারার রাজনীতিতে প্রবেশ করে প্রবাসে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার আহবান জানান। সাক্ষাতকালীন সময় আওয়ামীলীগ স্পেন শাখার একাংশের সভাপতি মো: দুলাল সাফা ও সাধারণ সম্পাদক এইচ এম দবির তালুকদারসহ অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহ সভাপতি মো: জাকির হোসেন, সহ সভাপতি আব্দুল কাদের ঢালী, সৈয়দ মনির হোসেন, মো: শাহ আলম, সায়েম সরকার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন ব্যাপারী, সাংগঠনিক সম্পাদক জালাল হোসেন, দুলাল সরকার, উপ প্রচার সম্পাদক কালাম সরকার, বঙ্গবন্ধু ফাউন্ডেশন স্পেন শাখার সাধারণ সম্পাদক আহমদ আসাদুর রহমান সাদ,স্পেন যুবলীগের সদস্য সচিব সাইফুল আলম সোহাগ, রুবেল আহমদ, শরীফ আহমদ প্রমূখ।