ঢাকা ৮ আষাঢ় ১৪৩৩, সোমবার, ২২ জুন ২০২৬
ঢাকা ৮ আষাঢ় ১৪৩৩, সোমবার, ২২ জুন ২০২৬
সর্বশেষ
ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগের ঘোষণা দিলেন বাবা দিবসে আবেগঘন স্ট্যাটাস দিলেন অভিনেতা তাওশিফ মাহবুব মাজারে কড়াকড়ির পরই প্রত্যাহার সিলেট ডিসি সারওয়ার আলম, প্রবাসী অঙ্গনে প্রতিক্রিয়া পদত্যাগ করছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী? লন্ডনে হাসনা‌ত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা, জবাব দিলেন থানায় হাজির হয়ে কাগজের বিআরপি কার্ডের মেয়াদ বাড়াল যুক্তরাজ্য, ই-ভিসার নতুন সময়সীমা ৩১ ডিসেম্বর কেয়ার ও স্কিলড ওয়ার্কারদের সুখবর : প্রতি মাসের বেতন প্রতি মাসেই ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার নতুন নিয়ম ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট : পোষা প্রাণী ও বাগানের যত্নে যা মাথায় রাখবেন ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট, প্রতিবেশীর খোঁজ নিন, নিরাপদ থাকুন সিলেটে মাজারে মদ-গাঁজার আসর বন্ধে কঠোর নির্দেশ ডিসি সারওয়ারের যুক্তরাজ্যে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপপ্রবাহের আশঙ্কা, জারি অ্যাম্বার সতর্কতা সংযুক্ত আরব আমিরাতে শিয়া মুসলিম হওয়ায় চাকরিচ্যুত হচ্ছেন প্রবাসীরা, জব্দ হচ্ছে ব্যাংক হিসাব বার্কিং অ্যান্ড ড্যাগেনহাম কাউন্সিলের ১২০ কোটি পাউন্ড ঋণ, উন্নয়ন প্রকল্পেই ক্ষতি ১ কোটি পাউন্ড সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ২৬১, মোট মৃত্যু ৭২ সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ৪১% বেড়েছে: কীভাবে বাড়ল, এখন কারা জমাচ্ছে? রাউজানে প্রকাশ্যে যুবদল নেতা হত্যা : প্রকাশ্যে অস্ত্রধারীরাও ধরা পড়ছে না গোল্ডেন ভিসা পেলেও চাকরি ছাড়তে হবে না, জানাল ইউএই ইউএইতে ১৫ বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ বাংলাদেশিসহ বিদেশি কর্মীদের জন্য সৌদির নতুন ভিসা কড়াকড়ি রোনালদো কি পর্তুগালের বোঝা হয়ে উঠছেন? গণমাধ্যম ও বিনোদনে অভিবাসনপন্থী প্রচারে কোটি পাউন্ড ব্যয়, দাবি টেলিগ্রাফের ‘আজকে সংসদ নাই? সংসদে যান’- সিলেটে পৌঁছে এমপিদের বললেন প্রধানমন্ত্রী রোনালদোর যে দুই রেকর্ড ভাঙলেন মেসি নেইমার ফিরলেন অনুশীলনে: ব্রাজিল শিবিরে স্বস্তির হাওয়া মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও বিদেশি দক্ষ কর্মীদের জন্য যুক্তরাজ্যের নতুন ভিসা সহায়তা, মিলবে ৫ হাজার পাউন্ড পর্যন্ত

স্পেনে উৎসবের আমেজে ঈদুল আযহা উদযাপন

প্রকাশিত: ১৪ আগস্ট ২০১৯, ০২:৫৩ পিএম

স্পেনে  উৎসবের আমেজে ঈদুল আযহা উদযাপন
[youtube]Tgyzg_8TJJc[/youtube] অনাবিল আনন্দ  ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে স্পেনে ঈদ উল আজহা উদযাপন হয়েছে। স্থানীয় সময় রবিবার স্পেনে বসবাসরত মুসলমান প্রবাসী বাংলাদেশিরা তাদের প্রধান এ ধর্মীয় উৎসব নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেন। রাজধানী শহর মাদ্রিদ, পর্যটন নগরী বার্সেলোনাসহ স্পেনের বিভিন্ন শহরে ছড়িয়ে থাকা প্রবাসী বাংলাদেশিরা ঈদের নামাজ আদায় করে একে অপরের বাসায় গিয়ে ঈদের কুশলাদি বিনিময় করে ঈদের দিনকে আনন্দময় করার চেষ্টা করেন। গ্রীষ্মকালীন ছুটির জন্য স্কুল কলেজ বন্ধ থাকায় বাঙালি নবপ্রজন্মের মাঝেও ছিল ঈদকে ঘিরে আনন্দের মাতামাতি। মাদ্রিদ: রাজধানী মাদ্রিদে স্পেনের সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে ইসলামিক কালচারাল সেন্টার (এম৩০ মসজিদ, ভেনতাস) এ। সকাল ৮টায় অনুষ্ঠিত এ ঈদের জামাতে বিভিন্ন দেশের মুসলিম কুটনীতিকরা অংশগ্রহণ করেন। এ মসজিদে স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত হাসান মাহমুদ খন্দকার, বাণিজ্যিক সচিব রেদওয়ান আহমেদ ও প্রথম সচিব (শ্রম) মোহাম্মদ শরিফুল ইসলাম ঈদের নামাজ আদায় করেন। বাংলাদেশি অধ্যুষিত লাভাপিয়েস সংলগ্ন কাসিনো পার্কের খোলা ময়দানে সকাল ৭টা ৪৫ মিনিট ও ৮টা ৪৫ মিনিটে ঈদের ২টি জামাত অনুষ্ঠিত হয়। জামাত দুইটিতে বাংলাদেশ, পাকিস্তান, মরোক্ক, সেনেগালসহ কয়েক হাজার মুসল্লী অংশগ্রহণ করেন। মহিলাদের জন্য ছিল নামাজের বিশেষ ব্যবস্থা। বাংলাদেশি অধ্যুষিত এলাকা হওয়ায় কাসিনো পার্কে প্রবাসী বাংলাদেশিদের আধিক্য ছিল লক্ষ্যনীয়। ঈদকে ঘিরে কাসিনো পার্ক যেন হয়ে ওঠে প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলার একটি ক্ষেত্র। বাংলাদেশ দূতাবসের দূতালয় প্রধান এম হারুণ আল রাশিদ, কমিউনিটি ব্যক্তিত্ব খোরশেদ আলম মজুমদার, বাংলদেশ অ্যসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ইসলাম নয়ন, সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দরসহ স্থানীয় বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, আঞ্চলিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ঈদের নামাজে অংশগ্রহণ করেন। ‘মাস মাদ্রিদ’ এর একমাত্র মুসলিম মহিলা কাউন্সিলর সামিরা মাইসুনও এখানে ঈদের নামাজ আদায় করেন। নামাজ শেষে খুতবায় বিশ্বের সকল মানুষের কল্যাণ ও সমৃদ্ধি বিশেষ করে  ফিলিস্তিন, কাশ্মীর সহ বিশ্বে নির্যাতিত মুসলমানদের অধিকার রক্ষা, নিরাপত্তা ও শান্তি কামনা করা হয়। মাদ্রিদের সান ক্রিস্টোবালে সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী বাংলাদেশিরা ঈদের জামাতে অংশগ্রহণ করেন। বার্সেলোনা: পর্যটন নগরী বার্সেলোনায় বাংলাদেশি অধ্যুষিত এলাকা রাভাল সংলগ্ন শাহ জালাল জামে মসজিদ, লতিফিয়া ফুলতলী জামে মসজিদ ও দারুল আমাল জামে মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে পৃথকভাবে অনেকগুলো ঈদের জামাত অনুষ্ঠিত হয়। শাহ জালাল জামে মসজিদের উদ্যোগে মসজিদে সকাল ৭টা ৩০ মিনিট, মসজিদ সংলগ্ন খোলা মাঠে সকাল ৮টা, মসজিদে সকাল ৯টায় ৩টি জামাত অনুষ্ঠিত হয়। তৃতীয় জামাতে মহিলারাও অংশগ্রহণ করেন। লতিফিয়া ফুলতলী জামে মসজিদের উদ্যোগে মসজিদে সকাল ৭টা ৩০ মিনিট, সকাল ৮টা ৩০ মিনিট ও মাকবা প্রাঙ্গনে খোলা ময়দানে সকাল ৮টা ৩০মিনিটে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। বার্সেলোনা দারুল আমাল জামে মসজিদের তত্ত্বাবধানেও ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এছাড়াও সান্তা কলোমায় পলি ডিপোর্টিভোতে অনুষ্ঠিত হয় ঈদের ১টি জামাত। বার্সেলোনায় অনুষ্ঠিত ঈদের প্রতিটি জামাতেই ছিলো প্রবাসী বাংলাদেশিদের উপচে পড়া ভিড়। নামাজের পর বিশেষ মোনাজাতে কাশ্মীর ফিলিস্তিন সহ মুসলিম উম্মাহ’র কল্যাণ কামনা করা হয়। নামাজ শেষে বাংলাদেশিরা একে অপরের সাথে কোলাকুলি ও কুশল বিনিময় করেন। এছাড়াও স্পেনের টেনেরিফ, লানজারোতে, মালাগা, আলিকান্তে, মুরছিয়া, সেভিয়া, গ্রানাদাসহ বিভিন্ন শহরে ছড়িয়ে থাকা মুসলিম প্রবাসী বাংলাদেশিরা ঈদের নামাজ আদায় ও আনন্দ উচ্ছ্বাসে ঈদ উল ফিতর উদযাপন করেছেন। স্পেনের অনেকগুলো ঈদের জামাতে মহিলাদের নামাজের বিশেষ সুবিধা থাকায় বিপুল সংখ্যক মহিলা শিশুদের নিয়ে জামাতে নামাজ আদায় করতে পেরে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। ঈদের প্রতিটি  নামাজ শেষে খুতবায় নিজ নিজ দেশের শান্তি সমৃদ্ধিসহ বিশেষ করে ফিলিস্তিন, কাশ্মী, সিরিয়া সহ বিশ্বে নির্যাতিত মুসলমানদের অধিকার, নিরাপত্তা  ও সকল মানুষের জন্য  শান্তি ও মানবিকবোধ জাগ্রত করার জন্য দোয়া করা হয়েছে। স্পেনে প্রকাশ্যে পশু কোরবানির নিয়ম না থাকায় স্থানীয় মাংসের দোকানগুলোতে মানুষের ছিল প্রচুর বিড়। পোশাক, পরিচ্ছদে ছিল উৎসবের বাড়তি আমেজ। নিজ নিজ দেশের সংস্কৃতি সাথে ইসলামের ভ্রাত্তিত্ববোধ, সম্প্রতি  এবং মানবিকবোধের স্ফোরণ পবিত্র ঈদে দেখা  গেছে। তবে, ঈদকে ঘিরে স্পেনের সবজায়গায় বাংলাদেশী প্রবাসীরা হামিখুশির মধ্যেও থাকলেও ফেলে আসা বাংলাদেশের ঈদ আনন্দের স্মৃতিরোমন্থন এবং প্রিয়জনদের কাছে না থাকার চাপা  বেদনাও  ছিল সকলের সাথে ছায়ার মতো। কণ্ঠ: সুমু মির্জা