ঢাকা ২০ বৈশাখ ১৪৩৩, রোববার, ০৩ মে ২০২৬
ঢাকা ২০ বৈশাখ ১৪৩৩, রোববার, ০৩ মে ২০২৬
সর্বশেষ
ঢাকা-সিলেট ‘সড়ক ও রেল’ যোগাযোগ উন্নত করা হচ্ছে : জানালেন প্রধানমন্ত্রী লিমনের পর বৃষ্টির মরদেহ যেভাবে শনাক্ত করল ফ্লোরিডা পুলিশ ইরানের নতুন ১৪ দফা শান্তি প্রস্তাব, গ্রহণে ‘সন্দিহান’ ট্রাম্প ‘যুদ্ধবিরতির মাধ্যমে’ ইরান যুদ্ধ শেষ—জানালেন ট্রাম্প, ইরানের জন্য স্থলপথ খুলে দিল পাকিস্তান ইতালিতে ভাইয়ের হাতে ভাই খুন, পরিবারকে ভিডিও কলে দেখালেন মরদেহ হামে প্রতিদিন মরছে মানুষ : ইউনিসেফের সতর্কতা উপেক্ষা করে টিকা কেনার পদ্ধতি পাল্টায় ইউনূস সরকার: সায়েন্সের প্রতিবেদন সিলেটের বন্যা ও জলাবদ্ধতা নিরসনে ৭৫০০ কোটি টাকার মেগা প্রকল্প ,শনিবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিএনপি সরকার কি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল করতে পারবে? নিউ ইয়র্কে মসজিদে মেয়ে শিশুকে নির্যাতনের অভিযোগে বাংলাদেশি ইমাম গ্রেপ্তার ইরানে আবার হামলা শুরু হতে পারে, ইতালি ও স্পেন থেকেও সেনা সরানোর আভাস ট্রাম্পের যুক্তরাজ্য বিএনপির ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন সংসদে জামায়াত-রাজাকার ইস্যুতে মুখ খুললেন বিএনপির মন্ত্রীরা ৭ মার্চের ভাষণ বাজানো ইমির জামিন, আইভীও জামিন পেলেন দুই হত্যা মামলায় ১১ টন ইউরেনিয়াম মজুত করল কীভাবে ইরান, কোথায় সেই মজুত? টাওয়ার হ্যামলেটসে লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির ইশতেহার ঘোষণা ঢাকা বিশ্ববিদ্যালয়-‘আমরা নারী’ সমঝোতা : শিক্ষা-গবেষণায় কাজ করবে কাঁদছেন কৃষকরা, ১৬০০ খরচ করে ৬০০ টাকায় ধান বিক্রি রোমানিয়ায় অনিয়মিত বাংলাদেশিদের সুখবর ইতালিতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল বাংলাদেশি কর্মীর বিএনপি–জামায়াত পাল্টাপাল্টি বক্তব্য: কেবলই রাজনীতি? ফজলুরের বক্তব্যে সংসদ উত্তপ্ত: ‘শহীদ পরিবারের লোক জামায়াত করতেই পারে না’ প্রবাসীদের দোরগোড়ায় সেবা, নাপোলিতে সফল কনসুলার ক্যাম্প নতুন মুসলিমদের পাশে ইস্ট লন্ডন মসজিদ, চালু হলো নিউ মুসলিম হাব মাস্টারশেফ ইউকে-তে নজর কাড়লেন বাংলাদেশের সাবিনা যুদ্ধ বন্ধ ও হরমুজ প্রণালি খুলতে ইরানের নতুন প্রস্তাব ‘সিলটি’ ভাষাকে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি ব্রিটিশ নাগরিকত্বের জন্য বিয়ে : এক বাংলাদেশি-ব্রিটিশ নারীর ঘুরে দাঁড়ানোর গল্প সাংবাদিকদের সহযোগিতায় ‘কুইক রেসপন্স সাপোর্ট’ টিম যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থী, বৃষ্টিও বেঁচে নেই হোয়াইট হাউজের নৈশভোজে গুলি, ঘটনা নিয়ে যা বললেন ট্রাম্প

সৌদি আরবে ৪ হাজার বাংলাদেশীকে খাদ্য সহায়তা

প্রকাশিত: ০৪ মে ২০২০, ১২:৫৬ এএম

সৌদি আরবে ৪ হাজার বাংলাদেশীকে খাদ্য সহায়তা
সৌদি আরবে বসবাসরত প্রায় ৪ হাজার অভিবাসি বাংলাদেশিদের জন্য খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে।এ পর্যন্ত দূতাবাসের পক্ষ থেকে প্রায় ২,০০০ (দুই হাজার পাঁচশত) অভিবাসি বাংলাদেশীকে এ সহায়তা প্রদান করা হয়েছে। এছাড়া জেদ্দা কনস্যুলেটের আওতায়ও প্রায় ২,০০০ (দুই হাজার) অভিবাসীকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। দূতাবাস ও কনস্যুলেটের অধীনে অভিবাসীদের জন্য এ সহায়তা কার্যক্রম চলমান রয়েছে।
এছাড়া এ পরিস্থিতিতে বাংলাদেশী অভিবাসীরা যেন চাকুরীচ্যুত না হন এ বিষয়ে সৌদি আরবের বিভিন্ন কোম্পানির সাথে যোগাযোগ অব্যাহত রয়েছে বলে তিনি জানান। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সৌদি আরবে ২৩ মার্চ থেকে কারফিউ চলমান রয়েছে। এ অবস্থায় অভিবাসি বাংলাদেশিদের অনেকেই আর্থিক সংকটে পড়েছেন। প্রবাসীদের জন্য বাংলাদেশ সরকারের সহায়তার অংশ হিসেবে দূতাবাস ও কনস্যুলেট অভিবাসী বাংলাদেশিদের জন্য ফুড বাস্কেট বিতরণ শুরু করে গত ১৩ এপ্রিল।
প্রথমদিকে দূতাবাস ও কনস্যুলেটের পক্ষ থেকে চাল, ডাল, আলু, পেঁয়াজ, তেল, লবন ও সাবানসহ ১৫০০ (এক হাজার পাঁচশত) ফুড বাস্কেট বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হয়। চলমান কারফিউ ও চলাচলের ওপর নিষেধাজ্ঞা থাকায় বিপদগ্রস্ত প্রবাসীদের কাছে বর্তমানে সুপার শপের কুপন মোবাইলে বিতরণ করা হচ্ছে যা দিয়ে প্রবাসীরা সহজেই নিকটস্থ আউটলেট হতে প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে পারবেন। এর আগে দূতাবাস এক বিজ্ঞপ্তিতে কোনও প্রবাসী বাংলাদেশি যদি চরম খাদ্যাভাবে পড়েন এবং বেতন না পান সেক্ষেত্রে দুতবাসের ইমেইলে অথবা হোয়াটস এ্যাপে তথ্য প্রদানের অনুরোধ জানানো হয়। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আর্থিক সংকটে পড়া আবেদনকারীদের  তালিকা তৈরি করা হয়।
খাদ্য সহায়তা বিতরণ কার্যক্রম বিষয়ে রাষ্ট্রদূত জানান, যারা সহায়তার জন্য দূতাবাসে আবেদন করেছেন তাদেরকে পর্যায়ক্রমে সহায়তা পৌঁছে দেয়া হবে। প্রধানমন্ত্রীর নির্দেশ মোতাবেক বর্তমান পরিস্থিতিতে অভিবাসী বাংলাদেশিদের জন্য খাদ্য বিতরণ কার্যক্রম চলমান রাখা হয়েছে বলে তিনি জানান। রাষ্ট্রদূত বলেন, আমরা চেষ্টা করছি বরাদ্দ অনুযায়ী যত বেশি সংখ্যক প্রবাসিকে খাদ্য সহায়তা পৌঁছে দিতে।