ঢাকা ৩ আষাঢ় ১৪৩৩, বুধবার, ১৭ জুন ২০২৬
ঢাকা ৩ আষাঢ় ১৪৩৩, বুধবার, ১৭ জুন ২০২৬
সর্বশেষ
‘আজকে সংসদ নাই? সংসদে যান’- সিলেটে পৌঁছে এমপিদের বললেন প্রধানমন্ত্রী রোনালদোর যে দুই রেকর্ড ভাঙলেন মেসি নেইমার ফিরলেন অনুশীলনে: ব্রাজিল শিবিরে স্বস্তির হাওয়া মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও বিদেশি দক্ষ কর্মীদের জন্য যুক্তরাজ্যের নতুন ভিসা সহায়তা, মিলবে ৫ হাজার পাউন্ড পর্যন্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা: কী পদক্ষেপ নেবে বাংলাদেশ কেমন খেলল ব্রাজিল : মরক্কোর কাছে হোঁচট, ড্র দিয়ে বিশ্বকাপ মিশন শুরু ট্রাম্পের দাবি আজই চুক্তি সই, ইরানের ভিন্ন সুর আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার

সৌদি আরবে বাংলাদেশ স্কুলে বই বিতরণ উৎসব

প্রকাশিত: ০২ জানুয়ারি ২০১৯, ০২:০৬ পিএম

সৌদি আরবে বাংলাদেশ স্কুলে বই বিতরণ উৎসব

সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ আন্তর্জাতিক স্কুলে আনন্দ মুখর পরিবেশে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। বই উৎসবে রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার এস এম আনিসুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। রিয়াদ দূতাবাসের শ্রম উইং এর প্রথম সচিব মোঃ আসাদুজ্জামান ও প্রেস উইং এর প্রথম সচিব মোঃ ফখরুল ইসলাম ছিলেন বিশেষ অতিথি।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। স্কুলের ছাত্রছাত্রীগণ বাংলাদেশের সাথে মিল রেখে সুদূর সৌদি আরবে নতুন বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে তাদের উচ্ছ্বাস প্রকাশ করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি দূতাবাসের মিনিস্টার আনিসুল হক বলেন, রিয়াদস্থ বাংলাদেশ আন্তর্জাতিক স্কুলের যে কোন প্রয়োজনে দূতাবাস পাশে রয়েছে। তিনি বলেন রিয়াদে বাংলাদেশ স্কুলের জন্য জমি ক্রয় করে স্থায়ী ভবন নির্মাণ করার জন্য রাষ্ট্রদূতের ঐকান্তিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। আনিসুল হক ছাত্রছাত্রীদের বছরের প্রথম থেকে পড়াশোনায় মনযোগী হওয়ার পরামর্শ দেন।

অনুষ্ঠানে স্কুলের ভারপ্রাপ্ত বিওডি চেয়ারম্যান রফিকুল ইসলাম স্কুলের সংকটকালীন সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর্থিক অনুদানের কথা তুলে ধরে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আশা প্রকাশ করেন অভিবাসীদের সন্তানদের শিক্ষা নিশ্চিত করার লক্ষে ভবিষ্যতে রিয়াদস্থ বাংলাদেশ স্কুলের নিজস্ব ভবন তৈরি হবে। তিনি এ ব্যাপারে দূতাবাসের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথিবৃন্দ ছাড়া আরও বক্তৃতা করেন স্কুলের অধ্যক্ষ আফজাল হোসাইন। এ সময় জেএসসি ও পিএসসি তে জিপিএ ফাইভ প্রাপ্ত ছাত্রছাত্রীদের সার্টিফিকেট প্রদান করা হয়। আলোচনা অনুষ্ঠান শেষে ছাত্রছাত্রীদের হাতে নতুন বই তুলে দেন অতিথিরা।