ঢাকা ৩ আষাঢ় ১৪৩৩, বুধবার, ১৭ জুন ২০২৬
ঢাকা ৩ আষাঢ় ১৪৩৩, বুধবার, ১৭ জুন ২০২৬
সর্বশেষ
‘আজকে সংসদ নাই? সংসদে যান’- সিলেটে পৌঁছে এমপিদের বললেন প্রধানমন্ত্রী রোনালদোর যে দুই রেকর্ড ভাঙলেন মেসি নেইমার ফিরলেন অনুশীলনে: ব্রাজিল শিবিরে স্বস্তির হাওয়া মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও বিদেশি দক্ষ কর্মীদের জন্য যুক্তরাজ্যের নতুন ভিসা সহায়তা, মিলবে ৫ হাজার পাউন্ড পর্যন্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা: কী পদক্ষেপ নেবে বাংলাদেশ কেমন খেলল ব্রাজিল : মরক্কোর কাছে হোঁচট, ড্র দিয়ে বিশ্বকাপ মিশন শুরু ট্রাম্পের দাবি আজই চুক্তি সই, ইরানের ভিন্ন সুর আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার

সৌদি আরবে দশ হাজার অভিবাসী বাংলাদেশিকে খাদ্য সহায়তা প্রদান

প্রকাশিত: ২০ মে ২০২০, ০৪:৪৭ এএম

সৌদি আরবে দশ হাজার অভিবাসী বাংলাদেশিকে খাদ্য সহায়তা প্রদান
সৌদি আরবে বসবাসরত প্রায় দশ হাজার অভিবাসী বাংলাদেশিকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।এর মাঝে রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস ও জেদ্দাস্থ কনস্যুলেট হতে প্রায় ৮ (আট) হাজার অভিবাসী বাংলাদেশিকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। বাংলাদেশ সরকারের সহায়তার অংশ হিসেবে দূতাবাস ও কনস্যুলেট অভিবাসী বাংলাদেশিদের জন্য ফুড বাস্কেট বিতরণ শুরু করে গত ১৩ এপ্রিল। এ পর্যন্ত দূতাবাস ও কনস্যুলেট হতে প্রায় ৮,০০০(আট হাজার) অভিবাসী বাংলাদেশিকে সহায়তা প্রদান করা হয়েছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আর্থিক সহায়তায় এ কার্যক্রম চলমান রয়েছে। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সৌদি আরবে ২৩ মার্চ থেকে কারফিউ চলমান রয়েছে। এ অবস্থায় অভিবাসী বাংলাদেশিদের অনেকেই আর্থিক সংকটে পড়েছেন। চলমান কারফিউ ও চলাচলের ওপর নিষেধাজ্ঞা থাকায় বিপদগ্রস্ত প্রবাসীদের কাছে সুপার শপের কুপন মোবাইলে বিতরণ করা হচ্ছে যা দিয়ে প্রবাসীরা সহজেই নিকটস্থ আউটলেট হতে প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে পারবেন। দূতাবাসের আওতায় সৌদি আরবের বিভিন্ন শহরে স্থাপিত প্রবাসী সেবা কেন্দ্রের উদ্যোক্তাগণ রিয়াদ, বুরাইদা, হাইল, দাম্মাম, জুবাইল ও আল হাসা শহরে প্রায় ১০০০ (এক হাজার) প্রবাসী বাংলাদেশিকে সহায়তা প্রদান করেছে। রিয়াদস্থ সম্মিলিত আওয়ামী পরিবারের পক্ষ হতে প্রায় ৫০০ (পাঁচশত) বাংলাদেশি অভিবাসীকে সহায়তা করা হয়েছে এবং আরও প্রায় দুই হাজার অভিবাসীকে সহায়তা করার কার্যক্রম চলমান রয়েছে বলে জানানো হয়েছে। দাম্মাম শহরের বাংলাদেশ সোসাইটি ও বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে প্রায় ২০০০ (দুই হাজার) বাংলাদেশিকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। এছাড়া সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ব্যবসায়ী, রাজনিতিক, সামাজিক সংগঠন অভিবাসীদের সহায়তা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। খাদ্য সহায়তা বিতরণ কার্যক্রম বিষয়ে রাষ্ট্রদূত গোলাম মসীহ জানান, যারা সহায়তার জন্য দূতাবাসে আবেদন করেছেন তাদেরকে পর্যায়ক্রমে সহায়তা পৌঁছে দেয়া হবে। প্রধানমন্ত্রীর নির্দেশ মোতাবেক বর্তমান পরিস্থিতিতে অভিবাসী বাংলাদেশিদের জন্য খাদ্য সহায়তা বিতরণ কার্যক্রম চলমান রাখা হয়েছে বলে তিনি জানান। রাষ্ট্রদূত বলেন, আমরা চেষ্টা করছি বরাদ্দ অনুযায়ী যত বেশি সংখ্যক প্রবাসিকে খাদ্য সহায়তা পৌঁছে দেয়া যায়। সেই সাথে কমিউনিটির বিভিন্ন সংগঠন ও সচ্ছল ব্যাক্তিকে প্রবাসী বাংলাদেশিদের সহায়তা করার জন্য অনুরোধ করা হয়েছে। রাষ্ট্রদূত বলেন, এ পরিস্থিতিতে বাংলাদেশি অভিবাসীরা যেন চাকুরীচ্যুত না হন এ বিষয়ে সৌদি আরবের বিভিন্ন কোম্পানির সাথে নিয়মিত টেলিফোনে যোগাযোগ অব্যাহত রয়েছে। প্রবাসী বাংলাদেশিরা খাদ্য সহায়তা পেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।