ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
সর্বশেষ
আলোচিত মহিষ 'ডোনাল্ড ট্রাম্প' — গবেষণার জন্য ১৪ দিনের কোয়ারেন্টিনে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগের ঘোষণা দিলেন বাবা দিবসে আবেগঘন স্ট্যাটাস দিলেন অভিনেতা তাওশিফ মাহবুব মাজারে কড়াকড়ির পরই প্রত্যাহার সিলেট ডিসি সারওয়ার আলম, প্রবাসী অঙ্গনে প্রতিক্রিয়া পদত্যাগ করছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী? লন্ডনে হাসনা‌ত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা, জবাব দিলেন থানায় হাজির হয়ে কাগজের বিআরপি কার্ডের মেয়াদ বাড়াল যুক্তরাজ্য, ই-ভিসার নতুন সময়সীমা ৩১ ডিসেম্বর কেয়ার ও স্কিলড ওয়ার্কারদের সুখবর : প্রতি মাসের বেতন প্রতি মাসেই ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার নতুন নিয়ম ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট : পোষা প্রাণী ও বাগানের যত্নে যা মাথায় রাখবেন ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট, প্রতিবেশীর খোঁজ নিন, নিরাপদ থাকুন সিলেটে মাজারে মদ-গাঁজার আসর বন্ধে কঠোর নির্দেশ ডিসি সারওয়ারের যুক্তরাজ্যে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপপ্রবাহের আশঙ্কা, জারি অ্যাম্বার সতর্কতা সংযুক্ত আরব আমিরাতে শিয়া মুসলিম হওয়ায় চাকরিচ্যুত হচ্ছেন প্রবাসীরা, জব্দ হচ্ছে ব্যাংক হিসাব বার্কিং অ্যান্ড ড্যাগেনহাম কাউন্সিলের ১২০ কোটি পাউন্ড ঋণ, উন্নয়ন প্রকল্পেই ক্ষতি ১ কোটি পাউন্ড সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ২৬১, মোট মৃত্যু ৭২ সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ৪১% বেড়েছে: কীভাবে বাড়ল, এখন কারা জমাচ্ছে? রাউজানে প্রকাশ্যে যুবদল নেতা হত্যা : প্রকাশ্যে অস্ত্রধারীরাও ধরা পড়ছে না গোল্ডেন ভিসা পেলেও চাকরি ছাড়তে হবে না, জানাল ইউএই ইউএইতে ১৫ বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ বাংলাদেশিসহ বিদেশি কর্মীদের জন্য সৌদির নতুন ভিসা কড়াকড়ি রোনালদো কি পর্তুগালের বোঝা হয়ে উঠছেন? গণমাধ্যম ও বিনোদনে অভিবাসনপন্থী প্রচারে কোটি পাউন্ড ব্যয়, দাবি টেলিগ্রাফের ‘আজকে সংসদ নাই? সংসদে যান’- সিলেটে পৌঁছে এমপিদের বললেন প্রধানমন্ত্রী রোনালদোর যে দুই রেকর্ড ভাঙলেন মেসি নেইমার ফিরলেন অনুশীলনে: ব্রাজিল শিবিরে স্বস্তির হাওয়া মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও

সৌদি আরবের বাসায় ২ বাংলাদেশি ভাইয়ের লাশ, পরিবারের দাবি ‘হ/ত্যা’

প্রকাশিত: ২৩ মে ২০২৫, ১০:৫৪ এএম

সৌদি আরবের বাসায় ২ বাংলাদেশি ভাইয়ের লাশ, পরিবারের দাবি ‘হ/ত্যা’

সৌদি আরবের দাম্মাম শহরের একটি ফ্ল্যাট থেকে দুই বাংলাদেশি তরুণের লাশ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। বুধবার (২১ মে ২০২৫) ওই শহরের একটি বাসা থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন কামরুজ্জামান কাকন (২৬) ও কামরুল ইসলাম সাগর (২২)। তারা গাজীপুরের উত্তর ভুরুলিয়ার আদর্শপাড়ার বাসিন্দা ব্যবসায়ী মো. মোশারফ হোসেন লম্বরির ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, কামরুজ্জামান কাকন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং পাস করার পর চাকরির খোঁজে ছিলেন।

ঢাকার নয়া পল্টনের সামিয়া ইন্টারন্যাশনালের পরিচালক বাহার উদ্দিন ২১ লাখ টাকার চুক্তিতে কাকনকে জব ভিসায় কানাডা পাঠানোর প্রস্তাব দেন মোশারফ হোসেনকে। মোশারফ ৩ লাখ টাকা দেওয়ার পরও কাকনকে কানাডা পাঠানো হয়নি। এরপর বাহার উদ্দিন ছোট ছেলে কামরুল ইসলাম সাগরকে ভালো বেতনে সৌদি আরব পাঠানোর প্রস্তাব দেন এবং এর জন্য ৪ লাখ ৩০ হাজার টাকা নেন। গত অক্টোবরে সাগর সৌদি আরবে যান। তবে সেখানে পৌঁছানোর পর কাজ না দিয়ে তাকে দাম্মামের একটি ঘরে আটকে রেখে আরও ৪ লাখ টাকা দাবি করা হয় বলে পরিবারের অভিযোগ।

সন্তানের নিরাপত্তার কথা ভেবে মোশারফ হোসেন সেই অর্থও পরিশোধ করেন। কিন্তু তাতেও সন্তোষজনক চাকরি না দিয়ে সাগরকে ‘হান্গার এস্টেশন’ নামে একটি খাবার সরবরাহ প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়া হয়।

এদিকে, বড় ছেলেকে কানাডা পাঠাতে দেওয়া ৩ লাখ টাকা ফেরত চাইলে বাহার উদ্দিন দুই ভাইকে মদিনা ইউনিভার্সিটিতে উচ্চ বেতনের চাকরি দেওয়ার প্রস্তাব দেন। এরপর নতুন করে ৫ লাখ ৩০ হাজার টাকা নিয়ে গত ৪ ডিসেম্বর কাকনকে সৌদি আরবে নিয়ে যান। কিন্তু সেখানে পৌঁছে দুই ভাইকে একটি ঘরে আটকে রাখা হয়।

ঘটনার পর মোশারফ হোসেনকে নিয়ে ওমরাহ ভিসায় সৌদি আরবে যাওয়ার প্রস্তাব দেন বাহার উদ্দিন। গত ডিসেম্বরের মাঝামাঝি তারা সৌদি আরবে যান।

মোশারফ হোসেন জানান, ছেলেদের কাজ সম্পর্কে জানতে চাইলে তারা বলেন, খাবার সরবরাহের কাজ দেওয়া হয়েছে, ঠিকমতো খাবারও দেওয়া হয় না, রাখা হয়েছে একটি ছোট ঘরে।

২২ ডিসেম্বর মোশারফ দেশে ফিরলেও বাহার ছেলেদের কাগজপত্র ঠিক করার কথা বলে সৌদিতে থেকে যান।

মোশারফের ভাষ্য, দেশে ফেরার সময় বাহার তাকে একটি পলিথিন মোড়ানো ব্যাগ দিয়ে ঢাকায় পৌঁছে দিতে বলেন। তিনি ব্যাগের ভিতরের বিষয়বস্তু দেখেননি।

পরে সৌদি বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশের তল্লাশিতে একটি ছোট থলে পাওয়া যায়, যা তারা রেখে দেয় এবং তাকে ছেড়ে দেওয়া হয়। পরদিন বাহারও দেশে ফিরে এসে সেই থলেটি ফেরত চান।

মোশারফ বলেন, “আমি জানালে যে ইমিগ্রেশন পুলিশ থলেটি রেখে দিয়েছে, তখন সে দাবি করে থলেটিতে ১৩ লাখ টাকার সোনা ছিল এবং টাকা ফেরত দিতে চাপ দিতে থাকে। এমনকি হুমকিও দেয় যে, টাকা না দিলে সৌদিতে থাকা আমার ছেলেদের ক্ষতি করবে।”

তিনি জানান, এরপর নগরীর সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। সর্বশেষ ৯ মে ঢাকা থেকে একটি মাইক্রোবাসে করে একদল দুর্বৃত্ত অস্ত্র নিয়ে তাকে খুঁজতে আসে। তাকে না পেয়ে তার বৃদ্ধ বাবা আবুল কাশেম লম্বরিকে তুলে নিয়ে যায় এবং দুই ছেলেকে হ/ত্যার হুমকি দেয়। পরে ৯৯৯-এ ফোন করলে সদর থানা পুলিশ আবুল কাশেমকে উদ্ধার করে।

মোশারফ হোসেন বলেন, “আমার দুই ছেলেই ছিল ভবিষ্যতের ভরসা। তাদের বিদেশ পাঠানোর স্বপ্নই এখন আমাদের পরিবারের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে।”

তিনি আরও জানান, বুধবার রাত ১২টার পর এক বাংলাদেশি ফোন করে দুই ছেলের মরদেহ উদ্ধারের খবর দেন। পরে সৌদি দূতাবাসের মাধ্যমে তিনি জানতে পারেন, মঙ্গলবার সকাল ৭টার দিকে দুই ভাই ফ্ল্যাটে প্রবেশ করেন।

“দুপুরের পর ফ্ল্যাটের দরজার নিচ দিয়ে রক্ত বের হতে দেখে মালিক পুলিশে খবর দেন। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ মঞ্জু নামের এক বাংলাদেশিকে শনাক্ত করেছে।”

মোশারফ হোসেনের দাবি, তার দুই ছেলেকে হ/ত্যায় বাহার উদ্দিনই মূল পরিকল্পনাকারী এবং এই মঞ্জুকেই দিয়ে হত্যাকাণ্ড ঘটিয়েছেন। তিনি সন্তানদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা কামনা করেন।