ঢাকা ৮ আষাঢ় ১৪৩৩, সোমবার, ২২ জুন ২০২৬
ঢাকা ৮ আষাঢ় ১৪৩৩, সোমবার, ২২ জুন ২০২৬
সর্বশেষ
আলোচিত মহিষ 'ডোনাল্ড ট্রাম্প' — গবেষণার জন্য ১৪ দিনের কোয়ারেন্টিনে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগের ঘোষণা দিলেন বাবা দিবসে আবেগঘন স্ট্যাটাস দিলেন অভিনেতা তাওশিফ মাহবুব মাজারে কড়াকড়ির পরই প্রত্যাহার সিলেট ডিসি সারওয়ার আলম, প্রবাসী অঙ্গনে প্রতিক্রিয়া পদত্যাগ করছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী? লন্ডনে হাসনা‌ত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা, জবাব দিলেন থানায় হাজির হয়ে কাগজের বিআরপি কার্ডের মেয়াদ বাড়াল যুক্তরাজ্য, ই-ভিসার নতুন সময়সীমা ৩১ ডিসেম্বর কেয়ার ও স্কিলড ওয়ার্কারদের সুখবর : প্রতি মাসের বেতন প্রতি মাসেই ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার নতুন নিয়ম ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট : পোষা প্রাণী ও বাগানের যত্নে যা মাথায় রাখবেন ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট, প্রতিবেশীর খোঁজ নিন, নিরাপদ থাকুন সিলেটে মাজারে মদ-গাঁজার আসর বন্ধে কঠোর নির্দেশ ডিসি সারওয়ারের যুক্তরাজ্যে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপপ্রবাহের আশঙ্কা, জারি অ্যাম্বার সতর্কতা সংযুক্ত আরব আমিরাতে শিয়া মুসলিম হওয়ায় চাকরিচ্যুত হচ্ছেন প্রবাসীরা, জব্দ হচ্ছে ব্যাংক হিসাব বার্কিং অ্যান্ড ড্যাগেনহাম কাউন্সিলের ১২০ কোটি পাউন্ড ঋণ, উন্নয়ন প্রকল্পেই ক্ষতি ১ কোটি পাউন্ড সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ২৬১, মোট মৃত্যু ৭২ সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ৪১% বেড়েছে: কীভাবে বাড়ল, এখন কারা জমাচ্ছে? রাউজানে প্রকাশ্যে যুবদল নেতা হত্যা : প্রকাশ্যে অস্ত্রধারীরাও ধরা পড়ছে না গোল্ডেন ভিসা পেলেও চাকরি ছাড়তে হবে না, জানাল ইউএই ইউএইতে ১৫ বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ বাংলাদেশিসহ বিদেশি কর্মীদের জন্য সৌদির নতুন ভিসা কড়াকড়ি রোনালদো কি পর্তুগালের বোঝা হয়ে উঠছেন? গণমাধ্যম ও বিনোদনে অভিবাসনপন্থী প্রচারে কোটি পাউন্ড ব্যয়, দাবি টেলিগ্রাফের ‘আজকে সংসদ নাই? সংসদে যান’- সিলেটে পৌঁছে এমপিদের বললেন প্রধানমন্ত্রী রোনালদোর যে দুই রেকর্ড ভাঙলেন মেসি নেইমার ফিরলেন অনুশীলনে: ব্রাজিল শিবিরে স্বস্তির হাওয়া মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও

সেন্ট্রাল লন্ডনের কুইন এলিজাবেথ-২ এর চার্চিল হলে আইকন কলেজের সমাবর্তন

প্রকাশিত: ১৬ নভেম্বর ২০১৯, ১২:২৬ এএম

সেন্ট্রাল লন্ডনের কুইন এলিজাবেথ-২ এর চার্চিল হলে আইকন কলেজের সমাবর্তন
যুক্তরাজ্যে বাঙালি মালিকানাধীন খ্যাতনামা ‘আইকন কলেজ অব টেকনোলিজ অ্যান্ড ম্যানেজমেন্ট’ এর ২০১৯ সালের স্নাতক সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। ১৫ নভেম্বর শুক্রবার সেন্ট্রাল লন্ডনের কুইন এলিজাবেথ-২ এর চার্চিল হলে প্রায় তিনশো স্নাতক শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যসহ প্রতিষ্ঠানটির প্রায় পাঁচশো’ অতিথি এ অনুষ্ঠানে অংশ নেন। সমাবর্তনে প্রধান অতিথি ছিলেন লন্ডনের সাউথব্যাংক বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও ওয়েলসের ফার্স্ট মিনিস্টারের বিশেষজ্ঞ উপদেষ্টা প্রফেসর স্যার ডিয়ান হপকিন। তিনি বলেন, “দীর্ঘ শিক্ষা জীবনে একজন শিক্ষার্থীর উল্লেখযোগ্য মুহূর্ত হচ্ছে সমাবর্তন। ২০০৩ সালে প্রতিষ্ঠিত এ কলেজের সাফল্যে আমি অভিভূত। সঠিক কোর্স পছন্দের মাধ্যমে শিক্ষার্থীরা যে অনেকদূর যেতে পারেন তার দৃষ্টান্ত এ শিক্ষা প্রতিষ্ঠান।” আইকন কলেজের অধ্যক্ষ প্রফের ড. নুরুন নবী বলেন, “গত ১৬ বছরে এ কলেজ অনেক চড়াই-উৎরাই পেরিয়ে এসেছে। শিক্ষার্থীদের সাফল্যে আমরা আনন্দিত।” তিনি জানান, প্রায় চৌদ্দশো’ শিক্ষার্থীর এ কলেজে বিজনেস, কম্পিউটিং, হেলথ অ্যান্ড সোশ্যাল কেয়ার, হসপিটালিটি ম্যানেজমেন্ট এবং ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ইত্যাদি বিষয়ে পড়াশোনা করার সুযোগ রয়েছে। প্রফেসর ড. নুরুন নবী বলেন, “১৬ বছর আগে কলেজের শুরুর দিকে অন্যান্য কলেজগুলোর মতো আমরাও বিদেশি শিক্ষার্থী নির্ভর ছিলাম। অনেক কলেজ এখন বন্ধ হয়ে গেছে। কিন্তু পেশাদারিত্ব ও শিক্ষার মানের কারণে আমাদের কলেজ শুধু টিকে থাকেনি আরও শক্তিশালী হয়েছে। স্থানীয় শিক্ষার্থীরা এখানে পড়াশোনা করছে।” কলেজের ব্যবস্থাপনা পরিচালক আজিজুর রহমান বলেন, 'কম খরচে উচ্চমানের শিক্ষার জন্য আইকন কলেজের সুনাম এখন প্রতিষ্ঠিত। এখন প্রতি বছরই স্নাতক সমাবর্তন আয়োজন করা হচ্ছে।' সমাবর্তন অনুষ্ঠানের সমন্বয়কের দায়িত্বে থাকা আইকন কলেজের ভাইস প্রিন্সিপাল রেজা জোয়াদাদ বলেন, এবারের আয়োজন প্রতিবারের চেয়ে কিছুটা ভিন্নতা এনে দিয়েছে - কারণ আমাদের শিক্ষার্থীদের উৎসাহ প্রদানের জন্য লন্ডনের অন্যতম বৃহৎ ও মর্যাদাকর ভেন্যুতে সমাবর্তন অনুষ্ঠান আয়োজন করেছি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন রুশনারা আলী এমপি, জিএলই মেম্বার উন্মেষ দেশাই, ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি শাহগীর বখত ফারুক, ব্যারিস্টার আনিস রহমান ওবিই, ব্যারিস্টার তাহমিনা কবীর, এনটিভি ইউরোপের প্রধান নির্বাহী সাবরিনা হোসাইন সহ অনেকে।