ঢাকা ২৫ বৈশাখ ১৪৩৩, শুক্রবার, ০৮ মে ২০২৬
ঢাকা ২৫ বৈশাখ ১৪৩৩, শুক্রবার, ০৮ মে ২০২৬
সর্বশেষ
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলা, কী বললেন ট্রাম্প? ধর্মীয় ব্যাখ্যার নামে উগ্রবাদ প্রচার, বাড়ছে উদ্বেগ: জঙ্গিদের অস্তিত্বও স্বীকার করল সরকার মমতা আর মুখ্যমন্ত্রী নন, বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল যুক্তরাজ্যে ঈদের ছুটির দাবিতে হোয়াইটচ্যাপেলে দিনব্যাপী ক্যাম্পেইন, ১১ মে আলতাব আলী পার্কে সমাবেশ কলকাতায় মাংসের দোকানে বুলডোজার চালালো বিজেপি সমর্থকরা ১১ বছরের শিশু অন্তঃসত্ত্বা : নেত্রকোণার সেই মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার ইরানকে ‘পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার’ হুমকি ট্রাম্পের মোদী সুনামিতে ভেঙে পড়ল মমতার শক্ত রাজনৈতিক দুর্গ, নেপথ্যে পাঁচ কারণ ঢাকা বার নির্বাচনে ২০ হাজারের মধ্যে পড়ল ৭ হাজার ভোট, জামায়াত-এনসিপি’র ভরাডুবি পশ্চিমবঙ্গে তৃণমূল হঠিয়ে আসছে বিজেপি? প্রাথমিক গণনায় এগিয়ে ঢাকা-সিলেট ‘সড়ক ও রেল’ যোগাযোগ উন্নত করা হচ্ছে : জানালেন প্রধানমন্ত্রী লিমনের পর বৃষ্টির মরদেহ যেভাবে শনাক্ত করল ফ্লোরিডা পুলিশ ইরানের নতুন ১৪ দফা শান্তি প্রস্তাব, গ্রহণে ‘সন্দিহান’ ট্রাম্প ‘যুদ্ধবিরতির মাধ্যমে’ ইরান যুদ্ধ শেষ—জানালেন ট্রাম্প, ইরানের জন্য স্থলপথ খুলে দিল পাকিস্তান ইতালিতে ভাইয়ের হাতে ভাই খুন, পরিবারকে ভিডিও কলে দেখালেন মরদেহ হামে প্রতিদিন মরছে মানুষ : ইউনিসেফের সতর্কতা উপেক্ষা করে টিকা কেনার পদ্ধতি পাল্টায় ইউনূস সরকার: সায়েন্সের প্রতিবেদন সিলেটের বন্যা ও জলাবদ্ধতা নিরসনে ৭৫০০ কোটি টাকার মেগা প্রকল্প ,শনিবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিএনপি সরকার কি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল করতে পারবে? নিউ ইয়র্কে মসজিদে মেয়ে শিশুকে নির্যাতনের অভিযোগে বাংলাদেশি ইমাম গ্রেপ্তার ইরানে আবার হামলা শুরু হতে পারে, ইতালি ও স্পেন থেকেও সেনা সরানোর আভাস ট্রাম্পের যুক্তরাজ্য বিএনপির ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন সংসদে জামায়াত-রাজাকার ইস্যুতে মুখ খুললেন বিএনপির মন্ত্রীরা ৭ মার্চের ভাষণ বাজানো ইমির জামিন, আইভীও জামিন পেলেন দুই হত্যা মামলায় ১১ টন ইউরেনিয়াম মজুত করল কীভাবে ইরান, কোথায় সেই মজুত? টাওয়ার হ্যামলেটসে লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির ইশতেহার ঘোষণা ঢাকা বিশ্ববিদ্যালয়-‘আমরা নারী’ সমঝোতা : শিক্ষা-গবেষণায় কাজ করবে কাঁদছেন কৃষকরা, ১৬০০ খরচ করে ৬০০ টাকায় ধান বিক্রি রোমানিয়ায় অনিয়মিত বাংলাদেশিদের সুখবর ইতালিতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল বাংলাদেশি কর্মীর বিএনপি–জামায়াত পাল্টাপাল্টি বক্তব্য: কেবলই রাজনীতি?

সিলেট-লন্ডন রুটে সরাসরি বিমান চলাচল শুরু

প্রকাশিত: ০৫ অক্টোবর ২০২০, ০৪:৫৫ এএম

সিলেট-লন্ডন রুটে সরাসরি বিমান চলাচল শুরু
সিলেট-লন্ডন রুটে সরাসরি বিমান চলাচল শুরু হয়েছে। এর মাধ্যমে যুক্তরাজ্যে বসবাসরত সিলেটি প্রবাসীদের দীর্ঘদিনের স্বপ্ন পুরণ হলো। রবিবার (৪ অক্টোবর) দুপুর ১২ টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর বিজি-০০১ বোয়িং সিলেট থেকে ১৮২ এবং ঢাকার ৫৬ জন যাত্রী নিয়ে লন্ডনের উদ্দেশ্য সিলেট ওসমানী আর্ন্তজাতিক বিমানবন্দর ত্যাগ করে। বিমানটি টানা ১২ ঘন্টা যাত্রা করে লন্ডন সময় সন্ধ্যা ৬টা ও বাংলাদেশ সময় রাত ১২টায় লন্ডনের হিথরো বিমানবন্দরে সরসরি অবতরণ করে বলে জানিয়েছেন বিমান সংশ্লিষ্টরা। এর আগে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের লাউঞ্জে সিলেট-লন্ডন রুটে সরাসরি ফ্লাইট চালু উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেন, দেশের সাথে প্রবাসীদের যোগসূত্র স্থাপনে বিমান ব্রিজ হিসেবে কাজ করে। তিনি বলেন, প্রধানমন্ত্রীর স্বদিচ্ছা ও আন্তরিকতায় সিলেট-লন্ডন সরাসরি ফ্লাইট চালু করা সম্ভব হয়েছে। এটি হচ্ছে মুজিব বর্ষে লন্ডনে বসবাসরত সিলেটি প্রবাসীদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উপহার। এজন্য মন্ত্রী সিলেটবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। তিনি বলেন, বিমানের গৌরব পুনরুদ্ধারে প্রধানমন্ত্রীর নির্দেশনা ও নিবিড় তত্বাবধানে তিনি চ্যালঞ্জ হিসেবে কাজ করছেন। বিমানে শুদ্ধি অভিযান চালিয়ে এ প্রতিষ্ঠানকে লোকসানে হাত থেকে রক্ষা করতে বিভিন্ন উদ্যোগ নিয়ে বিগত এক বছরে বিমানের সমস্ত দায় দেনা পরিশোধ করে মাত্র তিনমাসের আয় দিয়ে ২৭৩ কোটি টাকা লাভ করতে সক্ষম হয়েছেন। প্রতিমন্ত্রী বলেন, শেখ হাসিনায় নির্দেশনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নেটওয়ার্ক স¤প্রসারণ করা হয়েছে, আন্তর্জাতিক ও অভ্যন্তরীন অপারেশন ধীরে-ধীরে বৃদ্ধি করা হয়েছে। বিগত ১ অক্টোবর বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে এয়ার ট্রান্সপোর্ট চুক্তির মাধ্যমে বাংলাদেশ বিমানের ফ্লাইট পরিচালনায় নতুন দ্বার উন্মোচিত হয়েছে। এ ছাড়া ইতোমধ্যে বিমানের ফ্লাইট জাপানে অপারেট করার অনুমতি পেয়েছে, অতি দ্রুত সময়ের মধ্যে ঢাকা-টরেন্টো রুটে সরাসরি ফ্লাইট চালুর সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি। মাহবুব আলী বলেন, জতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরেই বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এখন সম্মান জনক অবস্থানে ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছে। তারই আগ্রহে বাংলাদেশ বিমানের বহরে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তির বোয়িং ৭৮৭ ড্রিম লেটার,৭৭৭ ও ৭৩৭ বিমান সহ ১২টি উড়োজাহাজ যুক্ত হয়েছে। অচিরেই আরো কয়েকটি বিমান এ বহরে যুক্ত হবে বলে আশাবাদ ব্যাক্ত করেন তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান, বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সাজ্জাদুল হাসান, বিমান বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. মোকাব্বির হোসেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিলেট জেলা ব্যবস্থাপক এম ডি শাহ নেওয়াজ মজুমদার জানান, আগামী ২৯ অক্টোবর বিমানের আরেকটি ফ্লাইট লন্ডনের উদ্দেশ্য ছেড়ে যাবে। আর আগামী মাস অর্থ্যাৎ নভেম্বর থেকে প্রতি বুধবার সিলেট-লন্ডন সরাসরি ফ্লাইট নিয়মিত চলবে। বর্তমানে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ২ হাজর ১১৬ কোটি টাকা ব্যায় প্রথম পর্বের রানওয়ে স¤প্রসারণসহ একটি মেগা প্রকল্পের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১ অক্টোবর এ কাজের শুভ সুচনা করেন। ২০২২ সালের মধ্যে এ প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সূত্র: বাসস