ঢাকা ৪ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
ঢাকা ৪ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
সর্বশেষ
গণমাধ্যম ও বিনোদনে অভিবাসনপন্থী প্রচারে কোটি পাউন্ড ব্যয়, দাবি টেলিগ্রাফের ‘আজকে সংসদ নাই? সংসদে যান’- সিলেটে পৌঁছে এমপিদের বললেন প্রধানমন্ত্রী রোনালদোর যে দুই রেকর্ড ভাঙলেন মেসি নেইমার ফিরলেন অনুশীলনে: ব্রাজিল শিবিরে স্বস্তির হাওয়া মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও বিদেশি দক্ষ কর্মীদের জন্য যুক্তরাজ্যের নতুন ভিসা সহায়তা, মিলবে ৫ হাজার পাউন্ড পর্যন্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা: কী পদক্ষেপ নেবে বাংলাদেশ কেমন খেলল ব্রাজিল : মরক্কোর কাছে হোঁচট, ড্র দিয়ে বিশ্বকাপ মিশন শুরু ট্রাম্পের দাবি আজই চুক্তি সই, ইরানের ভিন্ন সুর আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে

সাংবাদিক রোজিনার মুক্তির দাবীতে লন্ডনে  মানববন্ধন  

প্রকাশিত: ১৮ মে ২০২১, ১০:৩৮ পিএম

সাংবাদিক রোজিনার মুক্তির দাবীতে লন্ডনে  মানববন্ধন  
সাংবা‌দিক রো‌জিনা ইসলা‌মের মু‌ক্তি ও নির্যাত‌নের প্রতিবা‌দে মঙ্গলবার,১৮মে লন্ড‌নে ইউকে-বাংলা প্রেসক্লা‌বের উদ্যোগে সাংবা‌দিক‌রা প্রতীকী কর্মবিরতি ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। পূর্ব লন্ড‌নের আলতাব আ‌লী পা‌র্কে শহীদ মিনার চত্বরে স্থানীয় সময় বেলা দুইটায় এ কর্মসূচি শুরু হয়। ইউকে-বাংলা প্রেসক্লা‌ব সভাপ‌তি কে এম আবু তা‌হের চৌধুরীর সভাপ‌তি‌ত্বে ও সাধারণ সম্পাদক মুনজের আহমদ চৌধুরীর প‌রিচালনায় মানববন্ধন শে‌ষে সমা‌বে‌শে দলমত নি‌র্বিশে‌ষে ক‌মিউনিটির বিভিন্ন সংগঠন ও বি‌ভিন্ন পর্যা‌য়ের নেতৃবৃন্দ এতে যোগ দি‌য়ে সংহ‌তি প্রকাশ ক‌রেন। সমা‌বে‌শে বক্তারা প্রথম আলোর সি‌নিয়র রিপোর্টার রো‌জিনা ইসলামের দ্রুত মু‌ক্তির দাবি জানান।বক্তারা বলেন,  একজন ‌পেশাদার সি‌নিয়র সাংবা‌দিক‌কে স‌চিবাল‌য়ে আট‌কে রেখে হেনস্তা, মামলা দি‌য়ে হয়রা‌নির ঘটনা আমাদের সাংবাদিকতার ওপর বড় আঘাত। অনুসন্ধানী ও দুর্নী‌তিবিরোধী সাংবা‌দিকতাকে বাঁধাগ্রস্ত করাই এস‌বের উদ্দেশ্য। বক্তারা  বলেন, রাষ্ট্রে অন্যতম প্রশাসনিক কার্যালয়ে উচ্চ পদস্থ সরকারী কর্মকর্তাদের  চরম দাম্ভিকতাপূর্ণ কাজটির  সাথে জড়িতদের বিচারের আওতায় আনার এখন পর্যন্ত কোন প্রদক্ষেপ না নিয়ে উল্টো নির্ভিক সাংবাদিক রোজিনাকে বিভিন্নভাবে হেনস্থা করা হচ্ছে বলে ইতিমধ্যে সংবাদপত্র ও গণমাধ্যমে প্রকাশ পাচ্ছে। ব্রিটেনে বাংলাভাষী সংবাদককর্মীরা এর তিব্র ক্ষোভ ও প্রতিবাদ করছে। এবং অবিলম্বে নির্যাতনে অভিযুক্ত অতিরিক্ত স্বাস্হ্য সচিব( বিশ্বস্বাস্হ্য অনুবিভাগ) কাজী জেবুন্নেছা বেগম সহ জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে ন্যায় বিচার নিশ্চিতের জোর দাবী জানান। সমা‌বে‌শে সংহ‌তি জা‌নি‌য়ে অন্যানের ম‌ধ্যে যোগ দেন ও বক্তব্য রা‌খেন ব্যারিস্টার না‌জির আহমদ, রহমত আলী, আব্দুল মু‌নিম ক্যারল, রিয়াদ হাসান, প্রেসক্লাব সহ-সভাপ‌তি বিপ্লব কুমার পোদ্দার,‌বাংলা‌দেশ প্রতি‌দি‌নের আসম মাসুম,এটিএন বাংলার মোস্তাক বাবুল, আইওন টিভির চৌধুরী মুরাদ, সময় টি‌ভির সো‌য়েব কবীর, বাংলা ভিশ‌নের আব্দুল হান্নান, ওয়ান বাংলার ডটকম এর জাকির হোসেন কয়েছ,এডিটরস ডটকমের আহাদ চৌধুরী বাবু,৫২বাংলা টিভির আনোয়ারুল ইসলাম অভি,  বাংলা সংলাপের সাজু আহমদ,সান রাইজ ডটকম এর এনাম চৌধুরী, সংগঠনের যুগ্ম-সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, ট্রেজারার সাইদুল ইসলাম, সাংবাদিক আব্দুল বা‌ছিত বাদশা, আজিজুল আম্বিয়া, মাহবুব সু‌য়েদ, মিনহাজুল আলম মামুন, মাহমুদুর রহমান শানুর, জয়নাল আবে‌দিন, ইউসুফ জাকা‌রিয়া খান, মে‌হেদি হাসান মারুফ,‌ মিছবাউর রহমান, আতিয়া বেগম, তাহমিনা আক্তার প্রমুখ।

সাংবাদিক রোজিনার মুক্তির দাবীতে লন্ডনে  মানববন্ধন 

https://www.youtube.com/watch?v=UdIxrQZnYPQ