ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
সর্বশেষ
আলোচিত মহিষ 'ডোনাল্ড ট্রাম্প' — গবেষণার জন্য ১৪ দিনের কোয়ারেন্টিনে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগের ঘোষণা দিলেন বাবা দিবসে আবেগঘন স্ট্যাটাস দিলেন অভিনেতা তাওশিফ মাহবুব মাজারে কড়াকড়ির পরই প্রত্যাহার সিলেট ডিসি সারওয়ার আলম, প্রবাসী অঙ্গনে প্রতিক্রিয়া পদত্যাগ করছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী? লন্ডনে হাসনা‌ত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা, জবাব দিলেন থানায় হাজির হয়ে কাগজের বিআরপি কার্ডের মেয়াদ বাড়াল যুক্তরাজ্য, ই-ভিসার নতুন সময়সীমা ৩১ ডিসেম্বর কেয়ার ও স্কিলড ওয়ার্কারদের সুখবর : প্রতি মাসের বেতন প্রতি মাসেই ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার নতুন নিয়ম ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট : পোষা প্রাণী ও বাগানের যত্নে যা মাথায় রাখবেন ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট, প্রতিবেশীর খোঁজ নিন, নিরাপদ থাকুন সিলেটে মাজারে মদ-গাঁজার আসর বন্ধে কঠোর নির্দেশ ডিসি সারওয়ারের যুক্তরাজ্যে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপপ্রবাহের আশঙ্কা, জারি অ্যাম্বার সতর্কতা সংযুক্ত আরব আমিরাতে শিয়া মুসলিম হওয়ায় চাকরিচ্যুত হচ্ছেন প্রবাসীরা, জব্দ হচ্ছে ব্যাংক হিসাব বার্কিং অ্যান্ড ড্যাগেনহাম কাউন্সিলের ১২০ কোটি পাউন্ড ঋণ, উন্নয়ন প্রকল্পেই ক্ষতি ১ কোটি পাউন্ড সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ২৬১, মোট মৃত্যু ৭২ সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ৪১% বেড়েছে: কীভাবে বাড়ল, এখন কারা জমাচ্ছে? রাউজানে প্রকাশ্যে যুবদল নেতা হত্যা : প্রকাশ্যে অস্ত্রধারীরাও ধরা পড়ছে না গোল্ডেন ভিসা পেলেও চাকরি ছাড়তে হবে না, জানাল ইউএই ইউএইতে ১৫ বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ বাংলাদেশিসহ বিদেশি কর্মীদের জন্য সৌদির নতুন ভিসা কড়াকড়ি রোনালদো কি পর্তুগালের বোঝা হয়ে উঠছেন? গণমাধ্যম ও বিনোদনে অভিবাসনপন্থী প্রচারে কোটি পাউন্ড ব্যয়, দাবি টেলিগ্রাফের ‘আজকে সংসদ নাই? সংসদে যান’- সিলেটে পৌঁছে এমপিদের বললেন প্রধানমন্ত্রী রোনালদোর যে দুই রেকর্ড ভাঙলেন মেসি নেইমার ফিরলেন অনুশীলনে: ব্রাজিল শিবিরে স্বস্তির হাওয়া মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও

সাংবাদিক ক্যারলকে সাউন্ডটেক ক্যারাম ক্লাবের বিশেষ সম্মাননা প্রদান

প্রকাশিত: ২৭ নভেম্বর ২০১৯, ০৯:৩৯ পিএম

সাংবাদিক ক্যারলকে সাউন্ডটেক ক্যারাম ক্লাবের বিশেষ সম্মাননা প্রদান
তাকওয়া ব্যাডমিন্টন ক্লাবের চেয়ারম্যান ও লন্ডন বাংলা ডট কমের ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ আব্দুল মুনিম জাহেদী ক্যারল কে ব্রিটেনের প্রাচীনতম ও স্বনামধন্য ক্যারাম ক্লাব সাউন্ডটেক ক্যারাম ক্লাবে বিশেষ সম্মাননা প্রদান করেছে। ২৪ নভেম্বর রবিবার পূর্বলন্ডনের সাউন্ডটেক ক্যারাম ক্লাবের দ্বৈত ক্যারাম গোল্ডকাপ চ্যাম্পিয়নশীপের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিক ও সংগঠক ক্যারলকে  এই  বিশেষ সম্মাননা-২০১৯ প্রদান করা হয় তিনি  একজন ক্রীড়া সংগঠক হিসাবে কমিউনিটিতে সুপরিচিত।  ব্রিটেন সহ দেশ – বিদেশে বিভিন্ন খেলাধুলায় বিশেষত ব্যাডমিন্টন খেলায় একজন সফল অয়োজক হিসাবে অনন্য দৃষ্টান্ত সৃষ্টি করেছেন। খেলাধুলার সামগ্রী ও খেলার মান উন্নয়নের জন্য বিভিন্ন প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজন করে অনেক ভালো খেলোয়াড় সৃষ্টি করে দেশে বিদেশে প্রচুর স্বনাম অর্জন করেছেন । তাকওয়া ব্যাডমিন্টন ক্লাব সহ অনেক গুলো ক্লাবের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আব্দুল মুনিম জাহেদী ক্যারলকে এই সম্মাননা প্রদান করায় তাকওয়া ব্যাডমিন্টন ক্লাবের সহ সভাপতি আব্দুল কাহার ও সেক্রেটারি ফারুক ফুহাদ চৌধুরী সহ ক্লাবের অন্যান সদস্যরা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। সাউন্ডটেক ক্যারাম ক্লাবের উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপ্তাহিক দেশ পত্রিকার সম্পাদক তাইছির মাহমুদ ও প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন লন্ডন ব্যুরো অফ টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ডেপুটি স্পিকার কাউন্সিলর আহবাব হোসেন। এছাড়াও আরো উপস্থিত ছিলেন- সাউন্ডটেক ক্যারাম ক্লাব ইউরোপের প্রেসিডেন্ট ও ক্যারম চ্যাম্পিয়ান সুনাহর আলী রিংকু, ভাইস প্রেসিডেন্ট সেলিম উদ্দিন চাকলাদার, সাধারণ সম্পাদক আব্দুর রহমান খান সুজা, নজরুল ইসলাম, আবুল কালাম আজাদ, সাংবাদিক আব্দুল কাদির মুরাদ ও জাকির হোসেন কয়েস প্রমূখ।