ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
সর্বশেষ
আলোচিত মহিষ 'ডোনাল্ড ট্রাম্প' — গবেষণার জন্য ১৪ দিনের কোয়ারেন্টিনে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগের ঘোষণা দিলেন বাবা দিবসে আবেগঘন স্ট্যাটাস দিলেন অভিনেতা তাওশিফ মাহবুব মাজারে কড়াকড়ির পরই প্রত্যাহার সিলেট ডিসি সারওয়ার আলম, প্রবাসী অঙ্গনে প্রতিক্রিয়া পদত্যাগ করছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী? লন্ডনে হাসনা‌ত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা, জবাব দিলেন থানায় হাজির হয়ে কাগজের বিআরপি কার্ডের মেয়াদ বাড়াল যুক্তরাজ্য, ই-ভিসার নতুন সময়সীমা ৩১ ডিসেম্বর কেয়ার ও স্কিলড ওয়ার্কারদের সুখবর : প্রতি মাসের বেতন প্রতি মাসেই ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার নতুন নিয়ম ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট : পোষা প্রাণী ও বাগানের যত্নে যা মাথায় রাখবেন ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট, প্রতিবেশীর খোঁজ নিন, নিরাপদ থাকুন সিলেটে মাজারে মদ-গাঁজার আসর বন্ধে কঠোর নির্দেশ ডিসি সারওয়ারের যুক্তরাজ্যে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপপ্রবাহের আশঙ্কা, জারি অ্যাম্বার সতর্কতা সংযুক্ত আরব আমিরাতে শিয়া মুসলিম হওয়ায় চাকরিচ্যুত হচ্ছেন প্রবাসীরা, জব্দ হচ্ছে ব্যাংক হিসাব বার্কিং অ্যান্ড ড্যাগেনহাম কাউন্সিলের ১২০ কোটি পাউন্ড ঋণ, উন্নয়ন প্রকল্পেই ক্ষতি ১ কোটি পাউন্ড সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ২৬১, মোট মৃত্যু ৭২ সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ৪১% বেড়েছে: কীভাবে বাড়ল, এখন কারা জমাচ্ছে? রাউজানে প্রকাশ্যে যুবদল নেতা হত্যা : প্রকাশ্যে অস্ত্রধারীরাও ধরা পড়ছে না গোল্ডেন ভিসা পেলেও চাকরি ছাড়তে হবে না, জানাল ইউএই ইউএইতে ১৫ বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ বাংলাদেশিসহ বিদেশি কর্মীদের জন্য সৌদির নতুন ভিসা কড়াকড়ি রোনালদো কি পর্তুগালের বোঝা হয়ে উঠছেন? গণমাধ্যম ও বিনোদনে অভিবাসনপন্থী প্রচারে কোটি পাউন্ড ব্যয়, দাবি টেলিগ্রাফের ‘আজকে সংসদ নাই? সংসদে যান’- সিলেটে পৌঁছে এমপিদের বললেন প্রধানমন্ত্রী রোনালদোর যে দুই রেকর্ড ভাঙলেন মেসি নেইমার ফিরলেন অনুশীলনে: ব্রাজিল শিবিরে স্বস্তির হাওয়া মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও

সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সাহিত্য সম্মাননা পদক পাচ্ছেন কবি হামিদ মোহাম্মদ

প্রকাশিত: ৩১ আগস্ট ২০২৩, ০৩:৫৬ এএম

সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সাহিত্য সম্মাননা পদক পাচ্ছেন কবি হামিদ মোহাম্মদ
সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যুক্তরাজ্য-এর পক্ষ থেকে ২০২৩ সালের “সম্মাননা পদক”(সাহিত্যে) প্রদানের জন্য কবি হামিদ মোহাম্মদকে মনোনীত করা হয়েছে। সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ, যুক্তরাজ্য কর্তৃক সমাজ ও কমিউনিটিতে সাহিত্য, সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য প্রতিবছর সম্মাননা পদক প্রদান করা হয়ে থাকে। গত ৭ আগস্ট ‘২৩ তারিখে অনুষ্ঠিত ইসি কমিটির সভায় গঠিত মনোনয়ন কমিটির সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী সংগঠনের ২০২৩ সালের জন্য সাহিত্যে সম্মাননা পদক প্রদানের জন্য কবি, উপন্যাসিক, সাংবাদিক হামিদ মোহাম্মদকে মনোনীত করা হয়। আগামী ১০ ও ১১ই সেপ্টেম্বর ২০২৩ মাইল এন্ড- এর আর্ট প্যাভিলিয়নে দুদিনব্যাপী অনুষ্ঠিতব্য ১১তম বাংলাদেশ বইমেলা সাহিত্য ও সাংস্কৃতিক উৎসবের মুল মঞ্চে এ পুরস্কার তাঁর হাতে তুলে দেয়া হবে। কবি হামিদ মোহাম্মদের পুরো নাম মোহাম্মদ আব্দুল হামিদ। তিনি ১৯৫০ সালের ১১ জানুয়ারি সিলেটের ছাতক উপজেলার চেলার চর গ্রামে জন্মগ্রহণ করেন। সিলেটে প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলন গড়ে তুলতে ১৯৮৩ সালে শিকড় সংস্কৃতি চক্র প্রতিষ্ঠা করেন। তিনি খেলাঘর, উদীচী ও শিল্পকলা একাডেমিসহ বিভিন্ন সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনের সাথে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। ১৯৮৯ সালে লন্ডন শাখা উদীচীর উদ্যোগে ও জাতীয় সাহিত্য প্রকাশনীর সহযোগিতায় সপ্তাহব্যাপী বাংলাদেশ বইমেলার অন্যতম আয়োজক ছিলেন হামিদ মোহাম্মদ। ১৯৭৬ সাল থেকে তিনি বিভিন্ন পত্র-পত্রিকায় লেখালেখি করছেন এবং সাহিত্য সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০১০ সাল থেকে যুক্তরাজ্যে বসবাস করার সুবাদে তিনি যুক্তরাজ্যে বাংলা সাংস্কৃতিক অঙ্গনের একজন সক্রিয় সংগঠক ও কর্মী। বর্তমানে তিনি সাপ্তাহিক পত্রিকার কন্ট্রিবিউটর। হামিদ মোহাম্মদ নিয়মিত গল্প, কবিতা ও প্রবন্ধ লিখেন। তাঁর প্রকাশিত গ্রন্থ-কবিতা স্বপ্নের লালঘুড়ি, আমার মৃত্যুর পর কোনো শোকসভা হবে না, উড়ালপাখি, তোমার অনিন্দ নাম, এবং গল্পগ্রন্থ হৃদয়ে রঙধনু, লাল গোলাপ, উপন্যাস-কালোদানব, স্কোয়াটিং, মাতাল বাঁশি, পাথরকন্যা, জাহাঙ্গীরর ডর ও পংখিরাজ। তাঁর লেখা মননশীল গ্রন্থ- শিকড়ের দিনগুলি ও অন্যান্য, নন্দিত ভুবনে, বিলেতের সাহিত্য, রূপালি সোনালী মাটি এবং বিশেষ গ্রন্থ- প্রেমের কবিতা ও কবিতা সমগ্র ১।