বৈশ্বিক এই মহামারিতে আর্থিক ভাবে যাতে সকল ধর্ম বর্ণের মানুষ নিরাপদ থাকে এজন্য যুক্তরাজ্যে বিয়ানীবাজারবাসীর প্রাচীন সংগঠন বিয়ানীবাজার থানা জনকল্যাণ সমিতি ইউকে’র উদ্যোগে তিলপারা ও লাউতা ইউনিয়নের ৬৫ জন সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়।
বৃহস্পতিবার ১৪ মে সামাজিক দূরত্ব বজায় রেখে সমিতির পক্ষে এই ত্রাণ বিতরণ করেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি জনাব আতাউর রহমান খান এবং তিলপারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মাহবুবুর রহমান।রমজান মাসে কষ্ট করে ত্রাণ বিতরণে অংশগ্রহন করায় তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সমিতির সভাপতি লুতফুর রহমান সায়াদ,সেক্রেটারি আব্দুল আহাদ ও ট্রেজারার জইন উদ্দিন পাপলু।
-
ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগের ঘোষণা দিলেন
-
বাবা দিবসে আবেগঘন স্ট্যাটাস দিলেন অভিনেতা তাওশিফ মাহবুব
-
মাজারে কড়াকড়ির পরই প্রত্যাহার সিলেট ডিসি সারওয়ার আলম, প্রবাসী অঙ্গনে প্রতিক্রিয়া
-
পদত্যাগ করছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী?
-
লন্ডনে হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা, জবাব দিলেন থানায় হাজির হয়ে