ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
সর্বশেষ
আলোচিত মহিষ 'ডোনাল্ড ট্রাম্প' — গবেষণার জন্য ১৪ দিনের কোয়ারেন্টিনে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগের ঘোষণা দিলেন বাবা দিবসে আবেগঘন স্ট্যাটাস দিলেন অভিনেতা তাওশিফ মাহবুব মাজারে কড়াকড়ির পরই প্রত্যাহার সিলেট ডিসি সারওয়ার আলম, প্রবাসী অঙ্গনে প্রতিক্রিয়া পদত্যাগ করছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী? লন্ডনে হাসনা‌ত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা, জবাব দিলেন থানায় হাজির হয়ে কাগজের বিআরপি কার্ডের মেয়াদ বাড়াল যুক্তরাজ্য, ই-ভিসার নতুন সময়সীমা ৩১ ডিসেম্বর কেয়ার ও স্কিলড ওয়ার্কারদের সুখবর : প্রতি মাসের বেতন প্রতি মাসেই ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার নতুন নিয়ম ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট : পোষা প্রাণী ও বাগানের যত্নে যা মাথায় রাখবেন ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট, প্রতিবেশীর খোঁজ নিন, নিরাপদ থাকুন সিলেটে মাজারে মদ-গাঁজার আসর বন্ধে কঠোর নির্দেশ ডিসি সারওয়ারের যুক্তরাজ্যে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপপ্রবাহের আশঙ্কা, জারি অ্যাম্বার সতর্কতা সংযুক্ত আরব আমিরাতে শিয়া মুসলিম হওয়ায় চাকরিচ্যুত হচ্ছেন প্রবাসীরা, জব্দ হচ্ছে ব্যাংক হিসাব বার্কিং অ্যান্ড ড্যাগেনহাম কাউন্সিলের ১২০ কোটি পাউন্ড ঋণ, উন্নয়ন প্রকল্পেই ক্ষতি ১ কোটি পাউন্ড সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ২৬১, মোট মৃত্যু ৭২ সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ৪১% বেড়েছে: কীভাবে বাড়ল, এখন কারা জমাচ্ছে? রাউজানে প্রকাশ্যে যুবদল নেতা হত্যা : প্রকাশ্যে অস্ত্রধারীরাও ধরা পড়ছে না গোল্ডেন ভিসা পেলেও চাকরি ছাড়তে হবে না, জানাল ইউএই ইউএইতে ১৫ বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ বাংলাদেশিসহ বিদেশি কর্মীদের জন্য সৌদির নতুন ভিসা কড়াকড়ি রোনালদো কি পর্তুগালের বোঝা হয়ে উঠছেন? গণমাধ্যম ও বিনোদনে অভিবাসনপন্থী প্রচারে কোটি পাউন্ড ব্যয়, দাবি টেলিগ্রাফের ‘আজকে সংসদ নাই? সংসদে যান’- সিলেটে পৌঁছে এমপিদের বললেন প্রধানমন্ত্রী রোনালদোর যে দুই রেকর্ড ভাঙলেন মেসি নেইমার ফিরলেন অনুশীলনে: ব্রাজিল শিবিরে স্বস্তির হাওয়া মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও

সংযুক্ত আরব আমিরাতে সাংস্কৃতিক সংগঠন ‘শেকড়ের খোঁজে’ আত্নপ্রকাশ

প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২০, ১০:৫৯ পিএম

সংযুক্ত আরব আমিরাতে সাংস্কৃতিক সংগঠন ‘শেকড়ের খোঁজে’ আত্নপ্রকাশ
সংযুক্ত আরব আমিরাতে সংস্কৃতিমনা একঝাঁক তরুণের সম্মিলনে যাত্রা শুরু করেছে ‘শেকড়ের খোঁজে’ নামে একটি  সংগঠন। শনিবার ৫৫ জন সদস্য নিয়ে কাজী গুলশান আরার নেতৃত্বে সংগঠনটি আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে।  এর আগে সাবেক সেনা কর্মকর্তা ও নারী উদ্যোক্তা কাজী গুলশান আরাকে সভাপতি ও সংগীত শিল্পী জাবেদ আহমেদ মাসুমকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্যের একটি কার্যকরী পরিষদ গঠন করা হয়। সংগঠনের আত্মপ্রকাশ সম্পর্কে জানতে চাইলে সভাপতি কাজী গুলশান আরা বলেন, শেকড়ের খোঁজে শুধুমাত্র নাচ, গান বা আবৃত্তির কোনো সংগঠন নয়। এটি যোগসূত্র তৈরি করবে বিশ্বের একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে ছড়িয়ে-ছিটিয়ে থাকা বাঙালিদের মাঝে।বাঙালি সংস্কৃতি, ইতিহাস, সভ্যতাকে পৌঁছে দেবে এ প্রজন্মের দোরগোড়ায়। তিনি আরো বলেন, বিচ্ছিন্নভাবে আমরা দীর্ঘদিন বিভিন্ন সংগঠনে কাজ করে আসছিলাম। সেগুলোর বেশিভাগই কেন্দ্রীয় পরিষদ থাকে অন্য দেশে। তাই আমরা নিজস্বতা আনতে এবার শেকড়ের খোঁজের মাধ্যমে একটি প্ল্যাটফর্ম তৈরি করেছি। সমাজের জন্য এবং সমষ্টিগতভাবে দেশের জন্য কিছু করার চাহিদা থেকেই এই সংগঠনের সূচনা। সংস্কৃতি চর্চার পাশাপাশি শিক্ষা এবং শিশুদের বিকাশের জন্য আমরা সরাসরি কাজ করতে চাই। শেকড়ের খোঁজের ১৭ সদস্যবিশিষ্ট কমিটির অন্যরা হলেন-সহ সভাপতি বেলায়েত হিরু, সহ সভাপতি অনিন্দিতা খান সুমি, যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল কবির রবিন, যুগ্ম সাধারণ সম্পাদক সামিদা চৌধুরী পপি, সাংগঠনিক সম্পাদক মামুন রেজা, যুগ্ম সাংগঠনিক সম্পাদক আরিফা নুশরাত, সাংস্কৃতিক সম্পাদক সৈয়দ আরিফ, যুগ্ম সাংস্কৃতিক সম্পাদক লুৎফর রশীদ রাসেল, যুগ্ম সাংস্কৃতিক সম্পাদক আশিকুর রহমান, দপ্তর ও প্রচার সম্পাদক সামসুদ্দিন ফারুক সুমন, শিক্ষা বিষয়ক সম্পাদক মাকসুদা খানম, যুগ্ম শিক্ষা সম্পাদক নাজনীন আক্তার, যুগ্ম শিক্ষা সম্পাদক আলী মোকাদ্দেস, প্রচার সম্পাদক সামসুদ্দিন ফারুক সুমন ও দপ্তর সম্পাদক সারোয়ার জামান জাবেদ।