ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
সর্বশেষ
আলোচিত মহিষ 'ডোনাল্ড ট্রাম্প' — গবেষণার জন্য ১৪ দিনের কোয়ারেন্টিনে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগের ঘোষণা দিলেন বাবা দিবসে আবেগঘন স্ট্যাটাস দিলেন অভিনেতা তাওশিফ মাহবুব মাজারে কড়াকড়ির পরই প্রত্যাহার সিলেট ডিসি সারওয়ার আলম, প্রবাসী অঙ্গনে প্রতিক্রিয়া পদত্যাগ করছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী? লন্ডনে হাসনা‌ত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা, জবাব দিলেন থানায় হাজির হয়ে কাগজের বিআরপি কার্ডের মেয়াদ বাড়াল যুক্তরাজ্য, ই-ভিসার নতুন সময়সীমা ৩১ ডিসেম্বর কেয়ার ও স্কিলড ওয়ার্কারদের সুখবর : প্রতি মাসের বেতন প্রতি মাসেই ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার নতুন নিয়ম ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট : পোষা প্রাণী ও বাগানের যত্নে যা মাথায় রাখবেন ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট, প্রতিবেশীর খোঁজ নিন, নিরাপদ থাকুন সিলেটে মাজারে মদ-গাঁজার আসর বন্ধে কঠোর নির্দেশ ডিসি সারওয়ারের যুক্তরাজ্যে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপপ্রবাহের আশঙ্কা, জারি অ্যাম্বার সতর্কতা সংযুক্ত আরব আমিরাতে শিয়া মুসলিম হওয়ায় চাকরিচ্যুত হচ্ছেন প্রবাসীরা, জব্দ হচ্ছে ব্যাংক হিসাব বার্কিং অ্যান্ড ড্যাগেনহাম কাউন্সিলের ১২০ কোটি পাউন্ড ঋণ, উন্নয়ন প্রকল্পেই ক্ষতি ১ কোটি পাউন্ড সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ২৬১, মোট মৃত্যু ৭২ সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ৪১% বেড়েছে: কীভাবে বাড়ল, এখন কারা জমাচ্ছে? রাউজানে প্রকাশ্যে যুবদল নেতা হত্যা : প্রকাশ্যে অস্ত্রধারীরাও ধরা পড়ছে না গোল্ডেন ভিসা পেলেও চাকরি ছাড়তে হবে না, জানাল ইউএই ইউএইতে ১৫ বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ বাংলাদেশিসহ বিদেশি কর্মীদের জন্য সৌদির নতুন ভিসা কড়াকড়ি রোনালদো কি পর্তুগালের বোঝা হয়ে উঠছেন? গণমাধ্যম ও বিনোদনে অভিবাসনপন্থী প্রচারে কোটি পাউন্ড ব্যয়, দাবি টেলিগ্রাফের ‘আজকে সংসদ নাই? সংসদে যান’- সিলেটে পৌঁছে এমপিদের বললেন প্রধানমন্ত্রী রোনালদোর যে দুই রেকর্ড ভাঙলেন মেসি নেইমার ফিরলেন অনুশীলনে: ব্রাজিল শিবিরে স্বস্তির হাওয়া মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও

‘শেখ হাসিনা-ইউনূস দ্বন্দ্বের শিকার আমি’ — দ্য গার্ডিয়ানকে টিউলিপ

প্রকাশিত: ১১ আগস্ট ২০২৫, ১২:২১ এএম

‘শেখ হাসিনা-ইউনূস দ্বন্দ্বের শিকার আমি’ — দ্য গার্ডিয়ানকে টিউলিপ

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দ্বন্দ্বের বলি হয়েছেন বলে দাবি করেছেন টিউলিপ সিদ্দিক। ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান-কে দেওয়া দীর্ঘ সাক্ষাৎকারে তিনি নিজের বিরুদ্ধে আনা অভিযোগও নাকচ করে দেন।

টিউলিপ বলেন, “বাংলাদেশে কিছু মানুষ ভুল করেছে এবং তাদের শাস্তি প্রাপ্য। কিন্তু আমি তাদের মধ্যে নই। সত্যি বলতে, আমি কেবল ‘কোল্যাটারাল ড্যামেজ’। কারণ, আমার খালা (শেখ হাসিনা) আর ড. ইউনূসের বৈরিতার ফলই এটি।”

৪২ বছর বয়সী টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের নাগরিক ও প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের ঘনিষ্ঠ বন্ধু। গত আগস্টে বাংলাদেশে ক্ষমতার পালাবদলের পর তার বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের একাধিক অভিযোগ ওঠে। চলতি বছরের জানুয়ারিতে তিনি মন্ত্রিত্ব থেকে সরে দাঁড়ান। তার দাবি, তদন্ত যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, সে জন্যই এ সিদ্ধান্ত নেন।

অভিযোগগুলোর মধ্যে রয়েছে— শেখ হাসিনার প্রভাব খাটিয়ে ঢাকার পূর্বাচলে মা, ভাই ও বোনের নামে প্লট বরাদ্দ নেওয়া, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প থেকে ৫০০ কোটি ডলার আত্মসাৎ, এবং আওয়ামী লীগ সংশ্লিষ্ট এক ব্যক্তির কাছ থেকে লন্ডনের কিংস ক্রসে ফ্ল্যাট গ্রহণ।

দ্য গার্ডিয়ানকে তিনি বলেন, এসব অভিযোগ “পুরোপুরি ভিত্তিহীন।”

রূপপুর প্রকল্পের আর্থিক কেলেঙ্কারি অভিযোগে একটি ছবির প্রসঙ্গও উঠে আসে— যেখানে দেখা যায়, ২০১৩ সালে রাশিয়া সফরের সময় প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পাশে বসে আছেন শেখ হাসিনা, আর তাদের পেছনে দাঁড়িয়ে হাসছেন টিউলিপ। এই অভিযোগকে তিনি “নোংরা রাজনীতি” আখ্যা দেন।

কিংস ক্রসের ফ্ল্যাট প্রসঙ্গে টিউলিপের বক্তব্য, ফ্ল্যাটটির আগের মালিক তার ‘গডফাদার’ এবং রাজনীতির সঙ্গে তার কোনো যোগ নেই। তবে দুই বছর আগে এক গণমাধ্যমে তিনি বলেছিলেন, ফ্ল্যাটটি বাবা-মায়ের কাছ থেকে উপহার পেয়েছেন।

নিজের ক্রিকলউডের বাড়ি ছেড়ে বাংলাদেশি বংশোদ্ভূত এক প্রোপার্টি ডেভেলপারের বাড়িতে থাকার কারণ হিসেবে তিনি জানান, নিরাপত্তা ঝুঁকির সতর্কতা পেয়েছিলেন। কনজারভেটিভ এমপি ডেভিড অ্যামেস হত্যার পর তাকে ঠিকানা বদলের পরামর্শ দেওয়া হয়, তাই বাড়ি বদলান।

এই বিতর্কগুলো নিয়ে টিউলিপ নিজেই ব্রিটিশ প্রধানমন্ত্রীর নৈতিকতা-বিষয়ক উপদেষ্টা লরি ম্যাগনাসের কাছে বিষয়টি উত্থাপন করেন।

আগামী সোমবার (১১ আগস্ট) ঢাকার আদালতে টিউলিপসহ আরও ২০ জনের মামলার শুনানি শুরু হওয়ার কথা। তিনি সশরীরে বা ভিডিও লিঙ্কে অংশ নেবেন কি না— জানতে চাইলে টিউলিপ বলেন, “আমি হোগো কিথ কেসির কাছ থেকে আইনি সহায়তা নিচ্ছি। তাদের পরামর্শ অনুযায়ী পদক্ষেপ নেব।”

আদালতে হাজির হতে এখনো কোনো আনুষ্ঠানিক সমন পাননি দাবি করে তিনি বলেন, তার বিরুদ্ধে দায়ের হওয়া আনুষ্ঠানিক অভিযোগ সম্পর্কেও অবগত নন।

সাবেক ব্রিটিশ এমপি আরও বলেন, “মনে হচ্ছে আমি এক দুঃস্বপ্নে আটকে আছি, যেখানে আমাকে বিচারের মুখোমুখি করা হয়েছে, অথচ অভিযোগ কী বা এই বিচার আসলে কী নিয়ে— তা আমি জানি না।”

বাংলাদেশ সরকার জানিয়েছে, প্রয়োজনে টিউলিপের অনুপস্থিতিতেই বিচার চলবে। দোষী সাব্যস্ত হলে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে প্রত্যর্পণ প্রসঙ্গ আসবে। তবে টিউলিপের দাবি, দুই দেশের মধ্যে এমন কোনো চুক্তি নেই।

তার ভাষায়, “আমার বিরুদ্ধে অভিযোগের ধারা থামছে না। আইনজীবীরা এসব বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা চাইছেন, কিন্তু কোনো সাড়া পাওয়া যাচ্ছে না।”

চলতি বছর ড. ইউনূসের ব্রিটেন সফরের সময় তার সঙ্গে দেখা করার অনুরোধ করেছিলেন টিউলিপ। কিন্তু বিচার প্রক্রিয়ায় প্রভাব পড়তে পারে এই যুক্তি দেখিয়ে প্রধান উপদেষ্টা সেই অনুরোধ প্রত্যাখ্যান করেন।

এদিকে ব্রিটিশ অপরাধ তদন্ত সংস্থা শেখ হাসিনার ঘনিষ্ঠ দুজনের প্রায় ৯ কোটি পাউন্ড মূল্যের সম্পদ জব্দ করেছে। এর মধ্যে একটি বাড়ি রয়েছে, যেখানে টিউলিপের মা শেখ রেহানা থাকতেন। টিউলিপের দাবি, এই ঘটনার সঙ্গেও তার কোনো সম্পর্ক নেই।