ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
সর্বশেষ
আলোচিত মহিষ 'ডোনাল্ড ট্রাম্প' — গবেষণার জন্য ১৪ দিনের কোয়ারেন্টিনে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগের ঘোষণা দিলেন বাবা দিবসে আবেগঘন স্ট্যাটাস দিলেন অভিনেতা তাওশিফ মাহবুব মাজারে কড়াকড়ির পরই প্রত্যাহার সিলেট ডিসি সারওয়ার আলম, প্রবাসী অঙ্গনে প্রতিক্রিয়া পদত্যাগ করছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী? লন্ডনে হাসনা‌ত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা, জবাব দিলেন থানায় হাজির হয়ে কাগজের বিআরপি কার্ডের মেয়াদ বাড়াল যুক্তরাজ্য, ই-ভিসার নতুন সময়সীমা ৩১ ডিসেম্বর কেয়ার ও স্কিলড ওয়ার্কারদের সুখবর : প্রতি মাসের বেতন প্রতি মাসেই ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার নতুন নিয়ম ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট : পোষা প্রাণী ও বাগানের যত্নে যা মাথায় রাখবেন ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট, প্রতিবেশীর খোঁজ নিন, নিরাপদ থাকুন সিলেটে মাজারে মদ-গাঁজার আসর বন্ধে কঠোর নির্দেশ ডিসি সারওয়ারের যুক্তরাজ্যে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপপ্রবাহের আশঙ্কা, জারি অ্যাম্বার সতর্কতা সংযুক্ত আরব আমিরাতে শিয়া মুসলিম হওয়ায় চাকরিচ্যুত হচ্ছেন প্রবাসীরা, জব্দ হচ্ছে ব্যাংক হিসাব বার্কিং অ্যান্ড ড্যাগেনহাম কাউন্সিলের ১২০ কোটি পাউন্ড ঋণ, উন্নয়ন প্রকল্পেই ক্ষতি ১ কোটি পাউন্ড সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ২৬১, মোট মৃত্যু ৭২ সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ৪১% বেড়েছে: কীভাবে বাড়ল, এখন কারা জমাচ্ছে? রাউজানে প্রকাশ্যে যুবদল নেতা হত্যা : প্রকাশ্যে অস্ত্রধারীরাও ধরা পড়ছে না গোল্ডেন ভিসা পেলেও চাকরি ছাড়তে হবে না, জানাল ইউএই ইউএইতে ১৫ বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ বাংলাদেশিসহ বিদেশি কর্মীদের জন্য সৌদির নতুন ভিসা কড়াকড়ি রোনালদো কি পর্তুগালের বোঝা হয়ে উঠছেন? গণমাধ্যম ও বিনোদনে অভিবাসনপন্থী প্রচারে কোটি পাউন্ড ব্যয়, দাবি টেলিগ্রাফের ‘আজকে সংসদ নাই? সংসদে যান’- সিলেটে পৌঁছে এমপিদের বললেন প্রধানমন্ত্রী রোনালদোর যে দুই রেকর্ড ভাঙলেন মেসি নেইমার ফিরলেন অনুশীলনে: ব্রাজিল শিবিরে স্বস্তির হাওয়া মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও

লেবাননে তারেক রহমানের ৫৬তম জন্মদিন উদযাপন

প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২০, ০৩:৫৩ এএম

লেবাননে তারেক রহমানের ৫৬তম জন্মদিন উদযাপন
লেবাননে কেক কাটার মধ্য দিয়ে পালন করা হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৬তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠন লেবানন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল এর আয়োজন করা হয়। ২২ নভেম্বর  রবিবার রাজধানী বৈরুতের   হামরা আল রাইতেম নামক স্থানে কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ইয়াকুব মোল্লার বাসায় সংগঠনের সভাপতি  আব্দুল  আহাদ রহমানের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ুম ও আব্দুল হান্নান এর সঞ্চালনায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি  ছিলেন   লেবানন বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য মো ভাসানী মোল্লা।  প্রধান বক্তা  ছিলেন সংগঠনের  সাধারণ সম্পাদক ইয়াকুব  মোল্লা।  বিশেষ বক্তা হিসাবে বক্তব্য রাখেন যুবদলের সহ দপ্তর সম্পাদক আসাদুল কবির। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি  ছিলেন, সেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আবদুল হান্নান,আল বুরুজ শাখার সভাপতি জাহিদ সরকার,লেবানন কেন্দ্রীয় কমিটির  মহিলা দলের সভাপতি  রিতা আক্তার রিতু, হামরা বরধান শাখার সভাপতি নুরুল করিম, হাইছুল্লুম শাখার সভাপতি  জাবেদ হোসেন, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন,  সৈফাত শাখার সভাপতি এস, কে শারফিন, সাধারণ সম্পাদক আবির হোসেন, কাওছার আহমেদ, লেবানন কেন্দ্রীয় কমিটির  মহিলা দলের সিনিয়র সহ সভাপতি মিনা বেগম, সাধারণ সম্পাদিকা রেহেনা পারভিন জান্নাত,যুগ্ম সাধারন সম্পাদিকা লতিফা আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদিকা রিতা আক্তার,   সাংগঠনিক সম্পাদিকা কলি খান,জোনাকি আক্তার, বক্তব্য রাখেন, শ্রমিক দলের সাধারণ সম্পাদক হৃদয় খান, জুনি শাখার সাধারণ সম্পাদক রাফি সরকার, নাকাশ শাখার সভাপতি  ফারুক গাজী, এন্তেলিয়াস শাখার সভাপতি  পিন্ট মিয়া,মোকাল্লেস শাখার সভাপতি শফিক আহমদ, মঞ্চুরিয়া শাখার সভাপতি মাসুদ আহমদ, আলনাম শাখার  সভাপতি আবদুল হক  লেবানন শ্রমিক দলের সাধারণ সম্পাদক হৃদয় খান, লেবানন যুবদল কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আবদুল করিম, সহ-সভাপতি আফজাল হোসেন, আনোয়ার হোসেন আকন, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন।  এছাড়াও লেবানন  বিএনপির কেন্দ্রীয় কমিটি, যুবদল,সেচ্ছাসেবক দল,ও মহিলা দলের নেতৃবৃন্দ সহ সকল শাখা কমিটির  নেতা কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। লকডাউনে থাকা অবস্থায় ছোট্ট পরিসরে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত সহ দলীয় ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির লেবানন  কেন্দ্রীয় কমিটির-সভাপতি আবদুল আহাদ রহমান  সকল প্রবাসীদের করোনাকালীন স্বাস্থ্য বিধি মেনে চলার অনুরোধ করে বলেন, করোনা মহামারীর মধ্যে যে সকল নেতাকর্মী অসহায় প্রবাসীদের পাশে ছায়ার মত দাড়িয়েছেন,তাদের প্রতি  আমদের অশেষ কৃতজ্ঞতা  ও বিশেষ ধন্যবাদ।তিনি সকল প্রবাসীদের এক ছাতার তলে ঐক্যবদ্ধ হয়ে চলার এবং বাংলাদেশের নাম উজ্জ্বলভাবে তুলে ধরার আহ্বান করেন। প্রধান অতিথি , লেবানন বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য মো. ভাসানী মোল্লা বলেন,  ঐক্যবদ্ধ অগ্রগতির অমোঘ দাবি উৎপাদনের রাজনীতি এবং জনগণের গণতন্ত্র। এই কর্মসূচি নিয়ে একদিন গ্রামের পর গ্রামে ছুটে গেছেন বাংলাদেশের সফল রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান। তারই প্রদর্শিত পথে পা রাখলেন তারেক জিয়া এবং গণমানুষের প্রাণের ছোঁয়া পেয়ে তিনিও গণতন্ত্র ফেরাতে পারলে জনগণের স্বপ্ন তথা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্ন  বাস্তবায়ন করতে পারব। প্রধান বক্তা লেবানন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইয়াকুব মোল্লা বলেন, দু:খী মানুষের কাছে দাঁড়িয়েছেন। তারেক রহমান বিএনপির কেন্দ্রীয় নেতা ও তৃণমূল পর্যায়ের কর্মীদের মাঝে সেতুবন্ধন তৈরী করতে তৃণমূল ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন করেছিলেন। এসব সম্মেলনে কর্মীরা দলীয় রাজনীতি ও সংগঠন সম্পর্কে মন খুলে কথা বলেছিলেন। এ সভাগুলোতে তারেক রহমান মূলত দলের গঠনতন্ত্র, উদ্দেশ্য ও ভবিষ্যত পরিকল্পন নিয়ে নেতাকর্মীদের সাথে দীর্ঘ মতবিনিময় করেছেন। কিন্তু তারেক রহমান সরাসরি রাজনীতিতে অংশগ্রহণ করার পর তার জনপ্রিয়তা ও জাতীয়তাবাদী শক্তির জাগরণে বিএনপি ও তারেক রহমানের বিরুদ্ধে দেশী-বিদেশী ষড়যন্ত্র শুরু হয়। সেই ষড়যন্ত্রের অংশ হিসেবে ২০০৭ সালের ১/১১ সৃষ্টি হয় এবং তারেক রহমানকে গ্রেফতার করে অমানষিক নির্যাতন করা হয়। বিশেষ বক্তা  যুবদলের সহ দপ্তর সম্পাদক আসাদুল কবির বলেন,তারেক রহমানের অভাবনীয় জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে ওয়ান ইলেভেনের সরকার গভীর চক্রান্তের নীলনক্সার চক একেছিল। তার নির্মম বলি হন আধুনিক রাজনীতির এই আইডল। সেনা নিয়ন্ত্রিত সরকার তাকে গ্রেফতার করে নির্মম নির্যাতন করে। বর্তমান সরকার ক্ষমতায় এসে আরো অনেক মিথ্যা মামলায় জড়িত করেছে। এই অবৈধ বাকশালি সরকার অনেক চেষ্টা করেও একটি মামলা প্রমাণ করতে পারেনি। লেবানন কেন্দ্রীয় কমিটির  মহিলা দলের সভাপতি  রিতা আক্তার রিতু বলেন, দেশের অসহায় মেহনতি মানুষের কল্যাণে যেমন কাজ করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তেমনি তারেক রহমান গণমানুষের প্রাণের ছোঁয়া পেয়ে  গণতন্ত্র ফেরাতে পারলে জনগণের স্বপ্ন তথা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্ন  বাস্তবায়ন করতে পারব। মিলাদ ও দোয়া পরিচালনা করেন ইয়াকুব  মোল্লা। দোয়াতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং বিএনপির চেয়ারপার্সন দেশমাতা বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়েছে।এছাড়াও লেবানন বিএনপ্রির সকল অঙ্গ সংগঠনের পক্ষ থেকে দেশবাসীর জন্যে সুস্বাস্থ্য ও শান্তি কামনা করে  বিশেষ দোয়া করা হয়েছে। তারেক রহমানের জন্মদিনের  কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানে সমাপ্তি  হয়।