ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
সর্বশেষ
আলোচিত মহিষ 'ডোনাল্ড ট্রাম্প' — গবেষণার জন্য ১৪ দিনের কোয়ারেন্টিনে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগের ঘোষণা দিলেন বাবা দিবসে আবেগঘন স্ট্যাটাস দিলেন অভিনেতা তাওশিফ মাহবুব মাজারে কড়াকড়ির পরই প্রত্যাহার সিলেট ডিসি সারওয়ার আলম, প্রবাসী অঙ্গনে প্রতিক্রিয়া পদত্যাগ করছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী? লন্ডনে হাসনা‌ত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা, জবাব দিলেন থানায় হাজির হয়ে কাগজের বিআরপি কার্ডের মেয়াদ বাড়াল যুক্তরাজ্য, ই-ভিসার নতুন সময়সীমা ৩১ ডিসেম্বর কেয়ার ও স্কিলড ওয়ার্কারদের সুখবর : প্রতি মাসের বেতন প্রতি মাসেই ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার নতুন নিয়ম ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট : পোষা প্রাণী ও বাগানের যত্নে যা মাথায় রাখবেন ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট, প্রতিবেশীর খোঁজ নিন, নিরাপদ থাকুন সিলেটে মাজারে মদ-গাঁজার আসর বন্ধে কঠোর নির্দেশ ডিসি সারওয়ারের যুক্তরাজ্যে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপপ্রবাহের আশঙ্কা, জারি অ্যাম্বার সতর্কতা সংযুক্ত আরব আমিরাতে শিয়া মুসলিম হওয়ায় চাকরিচ্যুত হচ্ছেন প্রবাসীরা, জব্দ হচ্ছে ব্যাংক হিসাব বার্কিং অ্যান্ড ড্যাগেনহাম কাউন্সিলের ১২০ কোটি পাউন্ড ঋণ, উন্নয়ন প্রকল্পেই ক্ষতি ১ কোটি পাউন্ড সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ২৬১, মোট মৃত্যু ৭২ সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ৪১% বেড়েছে: কীভাবে বাড়ল, এখন কারা জমাচ্ছে? রাউজানে প্রকাশ্যে যুবদল নেতা হত্যা : প্রকাশ্যে অস্ত্রধারীরাও ধরা পড়ছে না গোল্ডেন ভিসা পেলেও চাকরি ছাড়তে হবে না, জানাল ইউএই ইউএইতে ১৫ বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ বাংলাদেশিসহ বিদেশি কর্মীদের জন্য সৌদির নতুন ভিসা কড়াকড়ি রোনালদো কি পর্তুগালের বোঝা হয়ে উঠছেন? গণমাধ্যম ও বিনোদনে অভিবাসনপন্থী প্রচারে কোটি পাউন্ড ব্যয়, দাবি টেলিগ্রাফের ‘আজকে সংসদ নাই? সংসদে যান’- সিলেটে পৌঁছে এমপিদের বললেন প্রধানমন্ত্রী রোনালদোর যে দুই রেকর্ড ভাঙলেন মেসি নেইমার ফিরলেন অনুশীলনে: ব্রাজিল শিবিরে স্বস্তির হাওয়া মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও

লেবাননের পাশে দাড়িয়েছে মানবিক বাংলাদেশ

প্রকাশিত: ১১ আগস্ট ২০২০, ০৩:৪০ এএম

লেবাননের পাশে দাড়িয়েছে মানবিক বাংলাদেশ
[youtube]DqZUZ84vH04[/youtube] গত ৪ আগষ্ট বৈরুত বিষ্ফোরণে ক্ষতিগ্রস্থদের সাহায্যার্থে ৯টন জরুরী খাদ্য সামগ্রী, ২টন ঔষধ ও ঔষধ সামগ্রী সহ বাংলাদেশ বিমানের একটি পরিবহন বিমান লেবানন পৌছে। ১০ আগষ্ট সোমবার সকাল ৭ টায় বাংলাদেশ নৌবাহীনির ৪ জন উচ্চ পর্যায়ের কর্মকর্তা, বাংলাদেশ সেনা বাহীনির একজন কর্মকর্তা ও বাংলাদেশ বিমান বাহীনির ১২জন  ক্রুসহ জাহাজটি বৈরুতের রফিক হারিরি বিমান বন্দরে অবতরণ করে। লেবাননে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. জাহাঙগীর আল মুস্তাহিদুর রহমান, পিএসসি লেবানন সরকারের মনোনীত স্থানীয় প্রতিনিধির নিকট বাংলাদেশ সরকারের উক্ত সহায়তা সামগ্রি হস্তান্তর করেন। এসময় লেবাননের প্রতিরক্ষা মন্ত্রনালয়ের কর্মকর্তাবৃন্দ, ইউনিফিলের কর্মকর্তাবৃন্দ ও বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ৪ আগষ্ট ২০২০ তারিখে আনুমানিক ৬টার দিকে রাজধানী বৈরুতের সমুদ্রবন্দরে দুইটি শক্তিশালী বিষ্ফোরণ ঘটে। এতে বৈরুতসহ ১০ কিলমিটারের এর অধীক পরিসীমায় ব্যাপক ক্ষতি সাধিত হয়। উক্ত বিষ্ফোরণে প্রায় ১৬০জন নিহত হয়, ৬০০০এর অধিক লোক আহত হয় এবং গৃহহারা হয় ৩লক্ষাধিক লোক। লেবাননের জলসীমায় ইউনিফিলের অধীনে পাহারারত বাংলাদেশ নৌবাহীনির যুদ্ধজাহাজ বিএনএস বিজয় উক্ত বিষ্ফোরণে আংশিকভাবে ক্ষয়ক্ষতি হয় এবং উক্ত জাহাজের ২১জন কর্মকর্তা ও নাবিক আহত হয়। এছাড়া উক্ত বিষ্ফোরণে ৫জন বাংলাদেশী নাগরিক নিহত হয় ও ১০০জনেরও বেশী আহত হয়। লেবাননের এ দুঃসময়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশের জনগণের পক্ষে লেবাননের জনগণের জন্য মানবিক সহায়তা পাঠায়।