ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
সর্বশেষ
আলোচিত মহিষ 'ডোনাল্ড ট্রাম্প' — গবেষণার জন্য ১৪ দিনের কোয়ারেন্টিনে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগের ঘোষণা দিলেন বাবা দিবসে আবেগঘন স্ট্যাটাস দিলেন অভিনেতা তাওশিফ মাহবুব মাজারে কড়াকড়ির পরই প্রত্যাহার সিলেট ডিসি সারওয়ার আলম, প্রবাসী অঙ্গনে প্রতিক্রিয়া পদত্যাগ করছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী? লন্ডনে হাসনা‌ত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা, জবাব দিলেন থানায় হাজির হয়ে কাগজের বিআরপি কার্ডের মেয়াদ বাড়াল যুক্তরাজ্য, ই-ভিসার নতুন সময়সীমা ৩১ ডিসেম্বর কেয়ার ও স্কিলড ওয়ার্কারদের সুখবর : প্রতি মাসের বেতন প্রতি মাসেই ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার নতুন নিয়ম ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট : পোষা প্রাণী ও বাগানের যত্নে যা মাথায় রাখবেন ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট, প্রতিবেশীর খোঁজ নিন, নিরাপদ থাকুন সিলেটে মাজারে মদ-গাঁজার আসর বন্ধে কঠোর নির্দেশ ডিসি সারওয়ারের যুক্তরাজ্যে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপপ্রবাহের আশঙ্কা, জারি অ্যাম্বার সতর্কতা সংযুক্ত আরব আমিরাতে শিয়া মুসলিম হওয়ায় চাকরিচ্যুত হচ্ছেন প্রবাসীরা, জব্দ হচ্ছে ব্যাংক হিসাব বার্কিং অ্যান্ড ড্যাগেনহাম কাউন্সিলের ১২০ কোটি পাউন্ড ঋণ, উন্নয়ন প্রকল্পেই ক্ষতি ১ কোটি পাউন্ড সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ২৬১, মোট মৃত্যু ৭২ সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ৪১% বেড়েছে: কীভাবে বাড়ল, এখন কারা জমাচ্ছে? রাউজানে প্রকাশ্যে যুবদল নেতা হত্যা : প্রকাশ্যে অস্ত্রধারীরাও ধরা পড়ছে না গোল্ডেন ভিসা পেলেও চাকরি ছাড়তে হবে না, জানাল ইউএই ইউএইতে ১৫ বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ বাংলাদেশিসহ বিদেশি কর্মীদের জন্য সৌদির নতুন ভিসা কড়াকড়ি রোনালদো কি পর্তুগালের বোঝা হয়ে উঠছেন? গণমাধ্যম ও বিনোদনে অভিবাসনপন্থী প্রচারে কোটি পাউন্ড ব্যয়, দাবি টেলিগ্রাফের ‘আজকে সংসদ নাই? সংসদে যান’- সিলেটে পৌঁছে এমপিদের বললেন প্রধানমন্ত্রী রোনালদোর যে দুই রেকর্ড ভাঙলেন মেসি নেইমার ফিরলেন অনুশীলনে: ব্রাজিল শিবিরে স্বস্তির হাওয়া মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও

লন্ডন হাই কমিশনে বাংলাদেশের গৌরবোজ্জ্বল স্বাধীনতার পঞ্চাশ বছরপূর্তি উদযাপন শুরু

প্রকাশিত: ২৭ মার্চ ২০২১, ০৫:১৩ পিএম

লন্ডন হাই কমিশনে বাংলাদেশের গৌরবোজ্জ্বল স্বাধীনতার পঞ্চাশ বছরপূর্তি উদযাপন শুরু
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মহান মুক্তিযুদ্ধের অমর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপনের মধ্য দিয়ে আজ বাংলাদেশ হাই কমিশন, লন্ডনে বাংলাদেশের গৌরবোজ্জ্বল স্বাধীনতার পঞ্চাশ বছরপূর্তি উদযাপন শুরু হয়েছে। যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনীম দূতাবাসের সিনিয়র কর্মকর্তাদের নিয়ে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে নয় মাসব্যাপী বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠান উদ্বোধন করেন। এ উপলক্ষে হাইকমিশনার জাতির পিতা ও স্বাধীনতা যুদ্ধের সকল শহীদকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি বিশেষ শ্রদ্ধা জ্ঞাপন করে বলেন, “তাঁর অসাধারণ নেতৃত্বে বাংলাদেশে ৭১ এর মুক্তিযুদ্ধের চেতনা, গণতন্ত্র, ধর্ম নিরপেক্ষতা, বাঙালি জাতীয়তাবাদ এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। আজ তাঁরই নেতৃত্বে বাংলাদেশ বঙ্গবন্ধুর “সোনার বাংলা’য় পরিণত হওয়ার দিকে দ্রুত এগিয়ে চলেছে।” ২০২১ সালে বাংলাদেশ ও যুক্তরাজ্যের কূটনৈতিক সম্পর্কের পঞ্চাশ বছর উদযাপনের কথা উল্লেখ করে হাইকমিশনার দু‘দেশের মধ্যে বিরাজমান বন্ধুত্ব ও সৌহার্দপূর্ণ সম্পর্ক আগামী দিনগুলোতে আরো সুগভীর ও সুদৃঢ় হবে বলে দৃঢ আশাবাদ ব্যক্ত করেন। তিনি ৭১-এর মুক্তিযুদ্ধে এবং পরবর্তী সময়ে বাংলাদেশের উন্নয়নে যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডে বসবাসকারী বাংলাদেশিদের অসাধারণ অবদানের কথা বিশেষভাবে উল্লেখ করেন। জাতীয় পতাকা উত্তোলনের পর মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে প্রদত্ত মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ও মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করে শুনানো হয়। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্য ও বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে জীবন উৎসর্গকারী শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশের শান্তি ও অব্যাহত অগ্রগতি কামনা করে দোয়া করা হয়। স্বাধীনতার পঞ্চাশ বছরপূর্তি দিবসের অনুষ্ঠানে বিশেষ আয়োজন হিসেবে লন্ডন সময় বিকাল ৩ টায় লন্ডন হাই কমিশন ‘‘বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং বাংলাদেশ ও যুক্তরাজ্যের পঞ্চাশ বছরের কূটনীতিক সম্পর্ক‘‘ শীর্ষক এক বিশেষ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেছে। এ অনুষ্ঠানে ব্রিটিশ মন্ত্রী, এমপি ও রাজনীতিবিদসহ ব্রিটিশ ও ব্রিটিশ-বাংলাদেশি বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করছেন। এছাড়া হাইকমিশনার ও টাওয়ার হেমলেটসের মেয়র জন বিগস সকালে ‘বাংলা টাউন’ নামে খ্যাত পূর্ব লন্ডনের ঐতিহাসিক আলতাব আলী পার্কে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে লন্ডনে নয় মাসব্যাপী বাংলাদেশের স্বাধীনতার পঞ্চাশ বছরপূর্তি উদযাাপনের শুভ সূচনা করেন। সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বাংলাদেশ হাই কমিশন ভবনকে বাংলাদেশের জাতীয় পতাকার লাল-সবুজের আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে। এ উপলক্ষে বিখ্যাত লন্ডন আইকেও লাল-সবুজে আলোকিত করা হয়েছে। যুক্তরাজ্যের রাজকীয় গির্জা ‘ওয়েস্ট মিনস্টার অ্যাবে’-র শীর্ষে  উত্তোলন করা হয়েছে বাংলাদেশের জাতীয় পতাকা।