ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
সর্বশেষ
আলোচিত মহিষ 'ডোনাল্ড ট্রাম্প' — গবেষণার জন্য ১৪ দিনের কোয়ারেন্টিনে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগের ঘোষণা দিলেন বাবা দিবসে আবেগঘন স্ট্যাটাস দিলেন অভিনেতা তাওশিফ মাহবুব মাজারে কড়াকড়ির পরই প্রত্যাহার সিলেট ডিসি সারওয়ার আলম, প্রবাসী অঙ্গনে প্রতিক্রিয়া পদত্যাগ করছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী? লন্ডনে হাসনা‌ত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা, জবাব দিলেন থানায় হাজির হয়ে কাগজের বিআরপি কার্ডের মেয়াদ বাড়াল যুক্তরাজ্য, ই-ভিসার নতুন সময়সীমা ৩১ ডিসেম্বর কেয়ার ও স্কিলড ওয়ার্কারদের সুখবর : প্রতি মাসের বেতন প্রতি মাসেই ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার নতুন নিয়ম ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট : পোষা প্রাণী ও বাগানের যত্নে যা মাথায় রাখবেন ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট, প্রতিবেশীর খোঁজ নিন, নিরাপদ থাকুন সিলেটে মাজারে মদ-গাঁজার আসর বন্ধে কঠোর নির্দেশ ডিসি সারওয়ারের যুক্তরাজ্যে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপপ্রবাহের আশঙ্কা, জারি অ্যাম্বার সতর্কতা সংযুক্ত আরব আমিরাতে শিয়া মুসলিম হওয়ায় চাকরিচ্যুত হচ্ছেন প্রবাসীরা, জব্দ হচ্ছে ব্যাংক হিসাব বার্কিং অ্যান্ড ড্যাগেনহাম কাউন্সিলের ১২০ কোটি পাউন্ড ঋণ, উন্নয়ন প্রকল্পেই ক্ষতি ১ কোটি পাউন্ড সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ২৬১, মোট মৃত্যু ৭২ সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ৪১% বেড়েছে: কীভাবে বাড়ল, এখন কারা জমাচ্ছে? রাউজানে প্রকাশ্যে যুবদল নেতা হত্যা : প্রকাশ্যে অস্ত্রধারীরাও ধরা পড়ছে না গোল্ডেন ভিসা পেলেও চাকরি ছাড়তে হবে না, জানাল ইউএই ইউএইতে ১৫ বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ বাংলাদেশিসহ বিদেশি কর্মীদের জন্য সৌদির নতুন ভিসা কড়াকড়ি রোনালদো কি পর্তুগালের বোঝা হয়ে উঠছেন? গণমাধ্যম ও বিনোদনে অভিবাসনপন্থী প্রচারে কোটি পাউন্ড ব্যয়, দাবি টেলিগ্রাফের ‘আজকে সংসদ নাই? সংসদে যান’- সিলেটে পৌঁছে এমপিদের বললেন প্রধানমন্ত্রী রোনালদোর যে দুই রেকর্ড ভাঙলেন মেসি নেইমার ফিরলেন অনুশীলনে: ব্রাজিল শিবিরে স্বস্তির হাওয়া মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও

লন্ডনে  EXPLORE BEANIBAZAR প্রদর্শিত হবে ২২ জানুয়ারি

প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২৩, ০৬:৫২ এএম

লন্ডনে  EXPLORE BEANIBAZAR প্রদর্শিত হবে ২২ জানুয়ারি
কালের ‘নবদ্বীপ’ ও ঐতিহ্যের ‘পঞ্চখন্ড’ খ্যাত সিলেটের বিয়ানীবাজারের ইতিহাস, ঐতিহ্য সংস্কৃতি, সাহিত্য, সাংবাদিকতা, রাজনীতিসহ নানা দিক নিয়ে নির্মিত হয়েছে-  এক্সপ্লোর বিয়ানীবাজার। যুক্তরাজ্যবাসী প্রতিশ্রুতিশীল সাংবাদিক ফয়সল মাহমুদ নির্মিত এই ডকুমেন্টারী আগামী ২২ জানুয়ারী রবিবার সন্ধ্যা সাড়ে ৫ টায় ইস্ট লন্ডনের ব্রার্ডি আর্ট সেন্টারে প্রদর্শিত হবে। এ উপলক্ষ্যে গত ১৬ জানুয়ারি সোমবার সন্ধ্যায় পূর্ব  লন্ডনের একটি রেস্টুরেন্টে সাংবাদিকদের সাথে  মতবিনিময় সভায় বিস্তারিত তুলে ধরেন এক্সপ্লোর বিয়ানীবাজার এর ডিরেক্টর ও প্রযোজক এবং চ্যানেল এস এর স্টাফ রির্পোটার ফয়সল মাহমুদ। তিনি বলেন, সিলেটের বিয়ানীবাজার উপজেলার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতির  তথ্য- উপাত্ত সংগ্রহ,পর্যালোচনা ও নিরীক্ষণের মাধ্যমে দীর্ঘ ৪ বছরের শ্রম- সাধনায়  নির্মিত হয়েছে এক্সপ্লোর বিয়ানীবাজার । ৫২ মিনিটের এই ডকুমেন্টারীতে ইতিহাসের পথ ধরে উজ্জ্বলভাবে প্রকাশ পেয়েছে বাঙালীর ঐতিহাসিক ৪৭,৫২,৬৬,৭১,৯০ এ বিয়ানীবাজারবাসীর অবদান,ত্যাগ ও বীরত্ব গাথা। শিক্ষা,সংস্কৃতি,ঐতিহ্য, সাহিত্য ও সাংবাদিকতায়  বাংলাদেশে আলো ছড়াচ্ছেন এই অঞ্চলের মেধাবী ও প্রতিশ্রুতিশীল সন্তানরা। তাদের কৃতি ও সমাজবিনির্মাণে অনন্য  অবদান এবং চিন্তা-ভাবনাও সন্নিবেশিত হয়েছে ডকুমেন্টারীতে। এক্সপ্লোর বিয়ানীবাজার এর নির্মাতা প্রতিশ্রুতিশীল সাংবাদিক ফয়সল মাহমুদ  বলেন, নির্মাণে সর্বাত্নক চেষ্টা করেছি যুক্তরাজ্যে আমাদের চতুর্থ প্রজন্মসহ প্রবাসীদের কাছে বিয়ানীবাজারকে তুলে ধরতে।এছাড়াও পর্যটন ও বিনিয়োগের অপার সম্ভাবনার খাতগুলোও সৃজনশীলভাবে তুলে ধরা হয়েছে।যাতে সকল শ্রেণীর মানুষ একই সময়ে  তথ্য ও বাস্তব চিত্র দেখতে পারবেন। মতবিনিময়ে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, এক্সপ্লোর বিয়ানীবাজার এর সহযোগি প্রতিষ্ঠানের পক্ষে এমকেসি চ্যারিটির মনজুরুস সামাদ চৌধুরী মামুন,জাহিদুর রহমান, মাহমুদ রেজা ও জাহেদ আলম রানা। বিশিষ্টজনদের উপস্থিতিতে অনুষ্ঠিতব্য প্রদর্শণীতে  যুক্তরাজ্য প্রবাসীদের আন্তরিক আমন্ত্রণ জানিয়েছেন এক্সপ্লোর বিয়ানীবাজার এর ডাইরেক্টর ও প্রডিউসার  ফয়সল মাহমুদ।