ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
সর্বশেষ
আলোচিত মহিষ 'ডোনাল্ড ট্রাম্প' — গবেষণার জন্য ১৪ দিনের কোয়ারেন্টিনে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগের ঘোষণা দিলেন বাবা দিবসে আবেগঘন স্ট্যাটাস দিলেন অভিনেতা তাওশিফ মাহবুব মাজারে কড়াকড়ির পরই প্রত্যাহার সিলেট ডিসি সারওয়ার আলম, প্রবাসী অঙ্গনে প্রতিক্রিয়া পদত্যাগ করছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী? লন্ডনে হাসনা‌ত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা, জবাব দিলেন থানায় হাজির হয়ে কাগজের বিআরপি কার্ডের মেয়াদ বাড়াল যুক্তরাজ্য, ই-ভিসার নতুন সময়সীমা ৩১ ডিসেম্বর কেয়ার ও স্কিলড ওয়ার্কারদের সুখবর : প্রতি মাসের বেতন প্রতি মাসেই ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার নতুন নিয়ম ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট : পোষা প্রাণী ও বাগানের যত্নে যা মাথায় রাখবেন ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট, প্রতিবেশীর খোঁজ নিন, নিরাপদ থাকুন সিলেটে মাজারে মদ-গাঁজার আসর বন্ধে কঠোর নির্দেশ ডিসি সারওয়ারের যুক্তরাজ্যে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপপ্রবাহের আশঙ্কা, জারি অ্যাম্বার সতর্কতা সংযুক্ত আরব আমিরাতে শিয়া মুসলিম হওয়ায় চাকরিচ্যুত হচ্ছেন প্রবাসীরা, জব্দ হচ্ছে ব্যাংক হিসাব বার্কিং অ্যান্ড ড্যাগেনহাম কাউন্সিলের ১২০ কোটি পাউন্ড ঋণ, উন্নয়ন প্রকল্পেই ক্ষতি ১ কোটি পাউন্ড সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ২৬১, মোট মৃত্যু ৭২ সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ৪১% বেড়েছে: কীভাবে বাড়ল, এখন কারা জমাচ্ছে? রাউজানে প্রকাশ্যে যুবদল নেতা হত্যা : প্রকাশ্যে অস্ত্রধারীরাও ধরা পড়ছে না গোল্ডেন ভিসা পেলেও চাকরি ছাড়তে হবে না, জানাল ইউএই ইউএইতে ১৫ বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ বাংলাদেশিসহ বিদেশি কর্মীদের জন্য সৌদির নতুন ভিসা কড়াকড়ি রোনালদো কি পর্তুগালের বোঝা হয়ে উঠছেন? গণমাধ্যম ও বিনোদনে অভিবাসনপন্থী প্রচারে কোটি পাউন্ড ব্যয়, দাবি টেলিগ্রাফের ‘আজকে সংসদ নাই? সংসদে যান’- সিলেটে পৌঁছে এমপিদের বললেন প্রধানমন্ত্রী রোনালদোর যে দুই রেকর্ড ভাঙলেন মেসি নেইমার ফিরলেন অনুশীলনে: ব্রাজিল শিবিরে স্বস্তির হাওয়া মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও

লন্ডনে বঙ্গবন্ধু কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

প্রকাশিত: ১২ অক্টোবর ২০১৯, ০৪:৫৭ এএম

লন্ডনে বঙ্গবন্ধু কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

আগামী বছরের ১৭ মার্চ স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ পূর্ণ হবে। হাজার বছরের শ্রেষ্ঠ এই বাঙালীর জন্মশতবর্ষ স্মরণীয় করে রাখতে চলছে দেশে বিদেশ বছরব্যাপী নানা আয়োজন।

এরই ধারাবাহিকতায় ৬ অক্টোবর রবিবার পূর্ব লন্ডনের ড্যাগেনহাম পার্ক লেজার সেন্টারে অনুষ্ঠিত হয়েছে বঙ্গবন্ধু কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট।

 যুক্তরাজ্যবাসী বিশিষ্ট  ক্রীড়া সংগঠক হাজী ফখরুল ইসলামের ‘ফখরুল ভাই ব্যাডমিন্টন টুর্নামেন্ট‘ এর আয়োজনে ও বহির্বিশ্বে বঙ্গবন্ধুর প্রথম ভাস্কর্য স্থাপনকারি  আফসার খান সাদেক  এর পৃষ্টপোষকতায় অনুষ্ঠিত হয় এ টুর্নামেন্ট।

৮০ জন  যুক্তরাজ্যপ্রবাসী খেলোড়ার বঙ্গবন্ধু কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট এ অংশগ্রহন করেন। দুপুর থেকে বিকেল পর্যন্ত চলা টুর্নামেন্ট এ যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে  ব্যাডমিন্টন প্রতিযোগী দল  অংশগ্রহন করে। খেলা দেখতে বিপুল  দর্শক উপস্থিত ছিলেন।

ফাইনালে এবি গ্রুপে চ্যাম্পিয়ান হয়েছেন- আলী আসগর ও জাবেদ। সিডি গ্রুপে চ্যাম্পিয়ান হয়েছেন বেলাল ও বিজয়।

বঙ্গবন্ধু কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টে অতিথি হিসাবে কমিউনিটি ও রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন  হাজী আব্দুল কাদির,আব্দুল করিম নাজিম,বাবুল হোসেন,এম মাসুদ আহমদ,আতাউর রহমান,আতিকুল ইসলাম,মাহিদ চৌধুরী,হাবিব আহমদ ও আমিনুল ইসলাম সেলিম।

অতিথিরা  বিজয়ীদের মধ্যে পুরষ্কার তুলে দিয়ে বলেন- কমিউনিটিতে ড্রাগ, নাইফ ক্রাইম সহ নানা সমস্যা বৃদ্ধি পাওয়ার অন্যতম কারণ হলো- মানুষের সৃজনশীল কাজগুলোর ক্ষেত্র সংকুচিত হয়ে যাওয়া। খেলাধুলা একটি কমিউনিটিকে ঐক্যবদ্ধ এবং সমাজে ভালো কাজে অনুপ্রাণীত হতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।  বঙ্গবন্ধু কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট শিরোনামে উদ্যোক্তারা যুক্তরাজ্যে বাংলাদেশের   স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধায় স্মরণ করে কমিউনিটিতে যুবসমাজকে খেলাধুলায় উদ্বুদ্ধ করছেন-  যা নি:সন্দেহে  প্রসংশনীয় ও অনুকরণীয়।