ঢাকা ২৫ বৈশাখ ১৪৩৩, শুক্রবার, ০৮ মে ২০২৬
ঢাকা ২৫ বৈশাখ ১৪৩৩, শুক্রবার, ০৮ মে ২০২৬
সর্বশেষ
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলা, কী বললেন ট্রাম্প? ধর্মীয় ব্যাখ্যার নামে উগ্রবাদ প্রচার, বাড়ছে উদ্বেগ: জঙ্গিদের অস্তিত্বও স্বীকার করল সরকার মমতা আর মুখ্যমন্ত্রী নন, বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল যুক্তরাজ্যে ঈদের ছুটির দাবিতে হোয়াইটচ্যাপেলে দিনব্যাপী ক্যাম্পেইন, ১১ মে আলতাব আলী পার্কে সমাবেশ কলকাতায় মাংসের দোকানে বুলডোজার চালালো বিজেপি সমর্থকরা ১১ বছরের শিশু অন্তঃসত্ত্বা : নেত্রকোণার সেই মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার ইরানকে ‘পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার’ হুমকি ট্রাম্পের মোদী সুনামিতে ভেঙে পড়ল মমতার শক্ত রাজনৈতিক দুর্গ, নেপথ্যে পাঁচ কারণ ঢাকা বার নির্বাচনে ২০ হাজারের মধ্যে পড়ল ৭ হাজার ভোট, জামায়াত-এনসিপি’র ভরাডুবি পশ্চিমবঙ্গে তৃণমূল হঠিয়ে আসছে বিজেপি? প্রাথমিক গণনায় এগিয়ে ঢাকা-সিলেট ‘সড়ক ও রেল’ যোগাযোগ উন্নত করা হচ্ছে : জানালেন প্রধানমন্ত্রী লিমনের পর বৃষ্টির মরদেহ যেভাবে শনাক্ত করল ফ্লোরিডা পুলিশ ইরানের নতুন ১৪ দফা শান্তি প্রস্তাব, গ্রহণে ‘সন্দিহান’ ট্রাম্প ‘যুদ্ধবিরতির মাধ্যমে’ ইরান যুদ্ধ শেষ—জানালেন ট্রাম্প, ইরানের জন্য স্থলপথ খুলে দিল পাকিস্তান ইতালিতে ভাইয়ের হাতে ভাই খুন, পরিবারকে ভিডিও কলে দেখালেন মরদেহ হামে প্রতিদিন মরছে মানুষ : ইউনিসেফের সতর্কতা উপেক্ষা করে টিকা কেনার পদ্ধতি পাল্টায় ইউনূস সরকার: সায়েন্সের প্রতিবেদন সিলেটের বন্যা ও জলাবদ্ধতা নিরসনে ৭৫০০ কোটি টাকার মেগা প্রকল্প ,শনিবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিএনপি সরকার কি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল করতে পারবে? নিউ ইয়র্কে মসজিদে মেয়ে শিশুকে নির্যাতনের অভিযোগে বাংলাদেশি ইমাম গ্রেপ্তার ইরানে আবার হামলা শুরু হতে পারে, ইতালি ও স্পেন থেকেও সেনা সরানোর আভাস ট্রাম্পের যুক্তরাজ্য বিএনপির ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন সংসদে জামায়াত-রাজাকার ইস্যুতে মুখ খুললেন বিএনপির মন্ত্রীরা ৭ মার্চের ভাষণ বাজানো ইমির জামিন, আইভীও জামিন পেলেন দুই হত্যা মামলায় ১১ টন ইউরেনিয়াম মজুত করল কীভাবে ইরান, কোথায় সেই মজুত? টাওয়ার হ্যামলেটসে লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির ইশতেহার ঘোষণা ঢাকা বিশ্ববিদ্যালয়-‘আমরা নারী’ সমঝোতা : শিক্ষা-গবেষণায় কাজ করবে কাঁদছেন কৃষকরা, ১৬০০ খরচ করে ৬০০ টাকায় ধান বিক্রি রোমানিয়ায় অনিয়মিত বাংলাদেশিদের সুখবর ইতালিতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল বাংলাদেশি কর্মীর বিএনপি–জামায়াত পাল্টাপাল্টি বক্তব্য: কেবলই রাজনীতি?

লন্ডনে দ্বিতীয় আউটডোর ব্যাডমিন্টন টুর্নামেন্ট ইউকে ২০২০ সম্পন্ন

প্রকাশিত: ০৫ জুলাই ২০২০, ০৫:৫৭ এএম

লন্ডনে দ্বিতীয় আউটডোর ব্যাডমিন্টন টুর্নামেন্ট ইউকে ২০২০ সম্পন্ন
২৫ জুন বৃহস্পতিবার তাকওয়ার ব্যাডমিন্টন ক্লাবের আয়োজনে পূর্ব লন্ডনের মাইল এন্ড লেজার সেন্টারের  পার্শ্ববর্তী খোলা মাঠে দ্বিতীয় আউটডোর ব্যাডমিন্টন টুর্নামেন্ট ইউকে ২০২০ অনুষ্ঠিত হয়। কোভিড-১৯ এ লকডাউনের কারণে ব্রিটেনে লেজার সেন্টারগুলো বন্ধ থাকায় এক ব্যতিক্রমী আউটডোর ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। উদ্যোক্তারা জানান, ব্রিটেনের মানুষ এতদিন করোনা আতঙ্কের মধ্যেই ছিলেন।  করোনা পরিস্থিতি  কিছুটা  স্থিতিশীল থাকার কারণে মানুষজন চিন্তামুক্ত চলাচল করছে। সেই সুযোগে খেলোয়াড়দের মনে একটু আনন্দ দানের জন্য ব্যাডমিন্টন প্লেয়ারদের জন্য খোলা মাঠে ব্যাডমিন্টন টুর্নামেন্ট আয়োজন করা হয়। লন্ডনের জনপ্রিয় ব্যাডমিন্টন ক্লাব তাকওয়ার ব্যাডমিন্টন ক্লাবের অন্যতম সদস্য আবু জাফর বাচ্চুর  পৃষ্ঠপোষকতায় সফলভাবে সম্পন্ন হয় আউটডোর ব্যাডমিন্টন টুর্নামেন্ট। খেলায় লন্ডনের অনেক জনপ্রিয় খেলোয়াড় অংশগ্রহন করেন। ফাইনাল খেলায়  শামীম, সেলিম ও খায়রুল গ্রুপকে পরাজিত করে রাসু, জুবায়ের ও শামীম গ্রুপ বিজয়ী হয়। তাকওয়া ব্যাডমিন্টন ক্লাবের জেনারেল সেক্রেটারি, বিশিষ্ট ব্যাবসায়ী ও রাইটলেন প্রোপার্টি লিঃ ইউকে ম্যানেজিং ডাইরেক্টর ফারুক ফুয়াদ চৌধুরী উপস্থাপনায় খেলা শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন এবং বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন তাকওয়ার ব্যাডমিন্টন ক্লাবের সভাপতি সাংবাদিক মোহাম্মাদ আব্দুল মুনিম জাহেদী ক্যারল, টাওয়ার হ্যামলেটস ব্যাডমিন্টন ক্লাবের সহ-সভাপতি শামীম আহমেদ, গোলাপগঞ্জ এডুকেশন ট্রাস্টের ভাইস প্রেসিডেন্ট মো. দিলওয়ার হোসেন, জুবায়ের আহমেদ ও তাকওয়া ব্যাডমিন্টন ক্লাবের  সদস্য ও টুর্নামেন্টের পৃষ্ঠপোষক আবু জাফর বাচ্চু। টুর্নামেন্ট সফল ও সার্বিক সহযোগিতা করার জন্য তাকওয়া ব্যাডমিন্টন ক্লাবের পক্ষ থেকে সকল ক্লাবের প্রতি কৃতজ্ঞতা  এবং অংশগ্রহণকারী খেলোয়াড়দের  ধন্যবাদ জানান হয়েছে।