ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
সর্বশেষ
আলোচিত মহিষ 'ডোনাল্ড ট্রাম্প' — গবেষণার জন্য ১৪ দিনের কোয়ারেন্টিনে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগের ঘোষণা দিলেন বাবা দিবসে আবেগঘন স্ট্যাটাস দিলেন অভিনেতা তাওশিফ মাহবুব মাজারে কড়াকড়ির পরই প্রত্যাহার সিলেট ডিসি সারওয়ার আলম, প্রবাসী অঙ্গনে প্রতিক্রিয়া পদত্যাগ করছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী? লন্ডনে হাসনা‌ত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা, জবাব দিলেন থানায় হাজির হয়ে কাগজের বিআরপি কার্ডের মেয়াদ বাড়াল যুক্তরাজ্য, ই-ভিসার নতুন সময়সীমা ৩১ ডিসেম্বর কেয়ার ও স্কিলড ওয়ার্কারদের সুখবর : প্রতি মাসের বেতন প্রতি মাসেই ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার নতুন নিয়ম ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট : পোষা প্রাণী ও বাগানের যত্নে যা মাথায় রাখবেন ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট, প্রতিবেশীর খোঁজ নিন, নিরাপদ থাকুন সিলেটে মাজারে মদ-গাঁজার আসর বন্ধে কঠোর নির্দেশ ডিসি সারওয়ারের যুক্তরাজ্যে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপপ্রবাহের আশঙ্কা, জারি অ্যাম্বার সতর্কতা সংযুক্ত আরব আমিরাতে শিয়া মুসলিম হওয়ায় চাকরিচ্যুত হচ্ছেন প্রবাসীরা, জব্দ হচ্ছে ব্যাংক হিসাব বার্কিং অ্যান্ড ড্যাগেনহাম কাউন্সিলের ১২০ কোটি পাউন্ড ঋণ, উন্নয়ন প্রকল্পেই ক্ষতি ১ কোটি পাউন্ড সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ২৬১, মোট মৃত্যু ৭২ সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ৪১% বেড়েছে: কীভাবে বাড়ল, এখন কারা জমাচ্ছে? রাউজানে প্রকাশ্যে যুবদল নেতা হত্যা : প্রকাশ্যে অস্ত্রধারীরাও ধরা পড়ছে না গোল্ডেন ভিসা পেলেও চাকরি ছাড়তে হবে না, জানাল ইউএই ইউএইতে ১৫ বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ বাংলাদেশিসহ বিদেশি কর্মীদের জন্য সৌদির নতুন ভিসা কড়াকড়ি রোনালদো কি পর্তুগালের বোঝা হয়ে উঠছেন? গণমাধ্যম ও বিনোদনে অভিবাসনপন্থী প্রচারে কোটি পাউন্ড ব্যয়, দাবি টেলিগ্রাফের ‘আজকে সংসদ নাই? সংসদে যান’- সিলেটে পৌঁছে এমপিদের বললেন প্রধানমন্ত্রী রোনালদোর যে দুই রেকর্ড ভাঙলেন মেসি নেইমার ফিরলেন অনুশীলনে: ব্রাজিল শিবিরে স্বস্তির হাওয়া মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও

লন্ডনে ইউরোপের সবচেয়ে বড় ঐতিহ্যবাহী চাটগাঁয়ে মেজবান ৬ অক্টোবর রবিবার

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৪, ০২:৪৩ এএম

লন্ডনে ইউরোপের সবচেয়ে বড় ঐতিহ্যবাহী চাটগাঁয়ে মেজবান ৬ অক্টোবর রবিবার
লন্ডনে চট্টগ্রাম সমিতি ইউকে এই মেজবান উপলক্ষে লন্ডন বাংলা প্রেস ক্লাবে আয়োজন করেছে প্রেস কনফারেন্স। এই প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সমিতি ইউকে এর চেয়ারপার্সন জনাব নাজিম উদ্দিন, প্রাক্তন চেয়ারপার্সন আলমগীর খাঁন, ভাইস চেয়ারপার্সন সেলিম হোসাইন, কোষাধ্যক্ষ আব্দুল মান্নান ও ব্যারিস্টার আনোয়ার হোসেন। যুক্তরাজ্যর বিভিন্ন বাংলা মিডিয়ার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। চট্টগ্রাম সমিতি ইউকে ২৯ বছর ধরে লন্ডনে চট্টগ্রামবাসীদের নিয়েই বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকান্ড পরিচালনা করে যাচ্ছে। সাংবাদিকদের মাধ্যমে যুক্তরাজ্য বসবাসরত চট্টগ্রামবাসীসহ বিভিন্ন কমিউনিটির সবাইকে আন্তরিকতার সাথে এই চাটগাঁয়ে মেজবানে আমন্ত্রণ জানিয়েছে সমিতির চেয়ারপার্সন নাজিম উদ্দিন । চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান আগামী ৬ অক্টোবর রবিবার (দুপুর ১ টা থেকে বিকাল ৬টা) The Willows banqueting Hall, Forest Road London IG6 3SL অনুষ্ঠিত হবে। উল্লেখ্য যে এই চাটগাঁয়ে মেজবানে ৫ হাজার মানুষের জন্য খাবারের ব্যবস্থা করা হবে। চট্টগ্রাম থেকে আনা হবে বিশেষ মেজবানী মসলা আর জবাই করা হবে চারটি গরু আর দুইটা ভেড়ী। এই মেজবান হবে ইউরোপের সবচেয়ে বড় মেজবান। যুক্তরাজ্য ছাড়াও ইউরোপসহ বিভিন্ন দেশ থেকেও এই মেজবানে মেহমান আসবেন। ঐতিহ্যবাহী চাটগাঁয়ে মেজবানে খাবারের তালিকায় রয়েছে সু স্বাদু মেজবানী গরুর মাংস, ডাল, নলা ও সাদা ভাত। পাশাপাশি চা জিলাপী ও পান সুপারীর ব্যবস্থা থাকবে। তবে এই মেজবানে সবার জন্য এন্ট্রি সম্পুর্ন ফ্রি । তবে বাংলাদেশের গরীব ও অসহায় মানুষের সাহায্য করতে চ্যারেটি কালেকশনের উদ্যোগ নেওয়া হয়েছে। আগ্রহীরা যে কেউ এই মানবিক কাজে সহায়তা করতে পারবেন। এই সহায়তা দেশের মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য চট্টগ্রাম সমিতি ইউকে সততা ও স্বচ্ছতার সাথে দ্বায়িত্ব পালন করবে। তাছাড়াও আনন্দ আড্ডার পাশাপাশি শিশুদের জন্য bouncy castle এর ব্যবস্থা থাকবে। চট্টগ্রামের ঐতিহ্যবাহী এই চাটগাঁয়ে মেজবানে চট্টগ্রামবাসীসহ বিভিন্ন কমিউনিটির মানুষের অংশগ্রহণ প্রবাসে একে অপরের প্রতি পারস্পরিক সামাজিক বন্ধন, শ্রদ্ধা ও ভালোবাসা তৈরিতে জোরালো ভুমিকা রাখবে।