ঢাকা ২৪ বৈশাখ ১৪৩৩, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
ঢাকা ২৪ বৈশাখ ১৪৩৩, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
সর্বশেষ
যুক্তরাজ্যে ঈদের ছুটির দাবিতে হোয়াইটচ্যাপেলে দিনব্যাপী ক্যাম্পেইন, ১১ মে আলতাব আলী পার্কে সমাবেশ কলকাতায় মাংসের দোকানে বুলডোজার চালালো বিজেপি সমর্থকরা ১১ বছরের শিশু অন্তঃসত্ত্বা : নেত্রকোণার সেই মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার ইরানকে ‘পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার’ হুমকি ট্রাম্পের মোদী সুনামিতে ভেঙে পড়ল মমতার শক্ত রাজনৈতিক দুর্গ, নেপথ্যে পাঁচ কারণ ঢাকা বার নির্বাচনে ২০ হাজারের মধ্যে পড়ল ৭ হাজার ভোট, জামায়াত-এনসিপি’র ভরাডুবি পশ্চিমবঙ্গে তৃণমূল হঠিয়ে আসছে বিজেপি? প্রাথমিক গণনায় এগিয়ে ঢাকা-সিলেট ‘সড়ক ও রেল’ যোগাযোগ উন্নত করা হচ্ছে : জানালেন প্রধানমন্ত্রী লিমনের পর বৃষ্টির মরদেহ যেভাবে শনাক্ত করল ফ্লোরিডা পুলিশ ইরানের নতুন ১৪ দফা শান্তি প্রস্তাব, গ্রহণে ‘সন্দিহান’ ট্রাম্প ‘যুদ্ধবিরতির মাধ্যমে’ ইরান যুদ্ধ শেষ—জানালেন ট্রাম্প, ইরানের জন্য স্থলপথ খুলে দিল পাকিস্তান ইতালিতে ভাইয়ের হাতে ভাই খুন, পরিবারকে ভিডিও কলে দেখালেন মরদেহ হামে প্রতিদিন মরছে মানুষ : ইউনিসেফের সতর্কতা উপেক্ষা করে টিকা কেনার পদ্ধতি পাল্টায় ইউনূস সরকার: সায়েন্সের প্রতিবেদন সিলেটের বন্যা ও জলাবদ্ধতা নিরসনে ৭৫০০ কোটি টাকার মেগা প্রকল্প ,শনিবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিএনপি সরকার কি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল করতে পারবে? নিউ ইয়র্কে মসজিদে মেয়ে শিশুকে নির্যাতনের অভিযোগে বাংলাদেশি ইমাম গ্রেপ্তার ইরানে আবার হামলা শুরু হতে পারে, ইতালি ও স্পেন থেকেও সেনা সরানোর আভাস ট্রাম্পের যুক্তরাজ্য বিএনপির ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন সংসদে জামায়াত-রাজাকার ইস্যুতে মুখ খুললেন বিএনপির মন্ত্রীরা ৭ মার্চের ভাষণ বাজানো ইমির জামিন, আইভীও জামিন পেলেন দুই হত্যা মামলায় ১১ টন ইউরেনিয়াম মজুত করল কীভাবে ইরান, কোথায় সেই মজুত? টাওয়ার হ্যামলেটসে লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির ইশতেহার ঘোষণা ঢাকা বিশ্ববিদ্যালয়-‘আমরা নারী’ সমঝোতা : শিক্ষা-গবেষণায় কাজ করবে কাঁদছেন কৃষকরা, ১৬০০ খরচ করে ৬০০ টাকায় ধান বিক্রি রোমানিয়ায় অনিয়মিত বাংলাদেশিদের সুখবর ইতালিতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল বাংলাদেশি কর্মীর বিএনপি–জামায়াত পাল্টাপাল্টি বক্তব্য: কেবলই রাজনীতি? ফজলুরের বক্তব্যে সংসদ উত্তপ্ত: ‘শহীদ পরিবারের লোক জামায়াত করতেই পারে না’ প্রবাসীদের দোরগোড়ায় সেবা, নাপোলিতে সফল কনসুলার ক্যাম্প নতুন মুসলিমদের পাশে ইস্ট লন্ডন মসজিদ, চালু হলো নিউ মুসলিম হাব

লন্ডনে করোনা ভাইরাসে আক্রান্ত মৃত মাহমুদুর রহমানের যেভাবে দাফন হবে

প্রকাশিত: ১৮ মার্চ ২০২০, ০৫:৪৪ এএম

লন্ডনে করোনা ভাইরাসে আক্রান্ত মৃত মাহমুদুর রহমানের যেভাবে দাফন হবে

লন্ডনে  করোনাভাইরাসে আক্রান্ত হয়ে  বাংলাদেশী  মৃত মাহমুদুর রহমানের দাফন আগামী ১৯শে মার্চ বৃহস্পতিবার লন্ডনের  হেনল্ট পিচ অফ গার্ডেনে  অনুষ্টিত হবে।মৌলভীবাজারের প্রতিষ্ঠিত ট্রেভেলস ব্যবসায়ী ও রাজনীতিবিদ মাহমুদুর রহমান করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ১৬ই মার্চ সেন্ট্রাল লন্ডনের গ্রেট অরমন্ড হাসপাতালে ইন্তেকাল করেন।

মরহুম মাহমুদুর রহমানের ছেলে মুহিবুর রহমান জানান- ব্রিকলেন ফোনারেল সার্ভিসের তত্বাবধানে আগামী ১৯শে মার্চ বৃহস্পতিবার হেনল্ট পিচ অফ গার্ডেনে তার বাবার দাফন অনুষ্ঠিত হবে। এবিষয়ে ব্রিকলেন ফোনারেল সার্ভিসের ডাইরেক্টার  শওকত সিদ্দিক  বলেছেন, তারা শুধু আইনি কাগজ পত্র ব্যবস্থা করে পিচ অফ গার্ডেন কতৃপক্ষকে  হস্তান্তর করবেন, বাকী সবকাজ পিছ অফ অফ গার্ডেনের  লোকেরা করবেন। তিনি বলেন বিশেষ নিরাপত্তায় করোনাভাইরাসে আক্রান্ত মৃতদেহ সেখানেই গোসল ও দাফন করা হবে। এ কাজ করার জন্য পিচ অফ গার্ডেন চারজন লোক নিয়োগ করেছে। বিশেষ কাপড় ও হেলমেট পরিধান করে লাশের গোসল করাবে এবং লাশ কবরে রাখবে।এ সময় কাউকে লাশ দেখানো হবে না।

গোসলের পর লাশের ফটো তুলে পরিবারের সদস্যদের দেখানো হবে এবং ফটো দেখানোর পর ডিলিট করে দেওয়া হবে। এ ছাড়া সেখানে দুটি গাড়ীতে করে মোট ১৪ জন লোক যেতে পারবেন এর বেশী কোন লোক জানাযায় যেতে পারবেন না এবং জানাযার সময় একজন থেকে আরেক জনের দুরত্ব ১মিটার করে দাঁড়াতে হবে। লাশ কবরে রাখার সময় কবর থেকে দুই মিটার দুরত্বে দাঁড়াতে পারবেন।ফোনারেল সার্ভিসের জন্য মোট ৪৩০০ পাউন্ড ব্যায় হবে।

উল্লেখ্য, মরহুম মাহমুদুর রহমান গতবছর তার  নাতনীর বিয়েতে যোগদানের জন্য সস্ত্রীক লন্ডনে বেড়াতে আসেন। লন্ডনে ব্রেন ষ্ট্রোকে আক্রান্ত হয়ে প্রথমে ইউসিএল হসপিটালে চিকিৎসাধীন ছিলেন।  এর পর সেখান থেকে তাকে গ্রেট অরমন্ড হসপিটালে স্থানান্তর করা হয় এবং ধীরে ধীরে তিনি উন্নতির দিকে যাচ্ছিলেন। কিন্তু হসপিটালে থাকা অবস্থায় করোনায় আক্রান্ত হন এবং ১৬ই মার্চ  একই হাসপাতালে ইন্তেকাল করেন।

মরহুমের আত্বার শান্তির জন্য তার ছেলে মুহিবুর রহমান সকলের কাছে দোয়া কামনা করছেন।