ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
সর্বশেষ
আলোচিত মহিষ 'ডোনাল্ড ট্রাম্প' — গবেষণার জন্য ১৪ দিনের কোয়ারেন্টিনে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগের ঘোষণা দিলেন বাবা দিবসে আবেগঘন স্ট্যাটাস দিলেন অভিনেতা তাওশিফ মাহবুব মাজারে কড়াকড়ির পরই প্রত্যাহার সিলেট ডিসি সারওয়ার আলম, প্রবাসী অঙ্গনে প্রতিক্রিয়া পদত্যাগ করছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী? লন্ডনে হাসনা‌ত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা, জবাব দিলেন থানায় হাজির হয়ে কাগজের বিআরপি কার্ডের মেয়াদ বাড়াল যুক্তরাজ্য, ই-ভিসার নতুন সময়সীমা ৩১ ডিসেম্বর কেয়ার ও স্কিলড ওয়ার্কারদের সুখবর : প্রতি মাসের বেতন প্রতি মাসেই ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার নতুন নিয়ম ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট : পোষা প্রাণী ও বাগানের যত্নে যা মাথায় রাখবেন ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট, প্রতিবেশীর খোঁজ নিন, নিরাপদ থাকুন সিলেটে মাজারে মদ-গাঁজার আসর বন্ধে কঠোর নির্দেশ ডিসি সারওয়ারের যুক্তরাজ্যে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপপ্রবাহের আশঙ্কা, জারি অ্যাম্বার সতর্কতা সংযুক্ত আরব আমিরাতে শিয়া মুসলিম হওয়ায় চাকরিচ্যুত হচ্ছেন প্রবাসীরা, জব্দ হচ্ছে ব্যাংক হিসাব বার্কিং অ্যান্ড ড্যাগেনহাম কাউন্সিলের ১২০ কোটি পাউন্ড ঋণ, উন্নয়ন প্রকল্পেই ক্ষতি ১ কোটি পাউন্ড সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ২৬১, মোট মৃত্যু ৭২ সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ৪১% বেড়েছে: কীভাবে বাড়ল, এখন কারা জমাচ্ছে? রাউজানে প্রকাশ্যে যুবদল নেতা হত্যা : প্রকাশ্যে অস্ত্রধারীরাও ধরা পড়ছে না গোল্ডেন ভিসা পেলেও চাকরি ছাড়তে হবে না, জানাল ইউএই ইউএইতে ১৫ বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ বাংলাদেশিসহ বিদেশি কর্মীদের জন্য সৌদির নতুন ভিসা কড়াকড়ি রোনালদো কি পর্তুগালের বোঝা হয়ে উঠছেন? গণমাধ্যম ও বিনোদনে অভিবাসনপন্থী প্রচারে কোটি পাউন্ড ব্যয়, দাবি টেলিগ্রাফের ‘আজকে সংসদ নাই? সংসদে যান’- সিলেটে পৌঁছে এমপিদের বললেন প্রধানমন্ত্রী রোনালদোর যে দুই রেকর্ড ভাঙলেন মেসি নেইমার ফিরলেন অনুশীলনে: ব্রাজিল শিবিরে স্বস্তির হাওয়া মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও

লন্ডনে একাত্তরে চা বাগানে নারকীয় গণহত্যা নিয়ে আলোচনা

প্রকাশিত: ১৯ নভেম্বর ২০১৯, ০৭:৩৮ পিএম

লন্ডনে একাত্তরে চা বাগানে নারকীয় গণহত্যা নিয়ে আলোচনা
পূর্ব লন্ডনের কবি নজরুল সেন্টারে টাওয়ার হ্যামলেটস এর সিজন অব বাংলা ড্রামার আয়োজনে আবৃত্তি সংগঠন- ছান্দসিক পরিবেশন করেছে ‘জেনসাইড ইন টি এস্টেটস ইন নাইনটিন সেভেনটি ওয়ান।’ ১6 নভেম্বর শনিবার পূর্ব লন্ডনের নজরুল সেন্টারে সন্ধ্যায় অনুষ্ঠানে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় সংগঠিত গণহত্যা নিয়ে অনুষ্ঠানে ছিল বীরাঙ্গনাসহ ৭১ সালের বিভীষিকা সময়ের ঘটনার পাঠ ও আলোচনা। বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং যুদ্ধপরবর্তি সময়কে ধারণ করে ব্যতিক্রমি অনুষ্ঠানে মুনিরা পারভীনের সঞ্চালনায় বাংলাদেশ থেকে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন – মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক অপূর্ব শর্মা। আলোচক ছিলেন- বীর মুক্তিযোদ্ধা ও যুক্তরাজ্যস্থ বাংলাদেশ হাইকমিশনের সাবেক প্রেস মিনিস্টার আবু মুসা হাসান ও মুক্তিযোদ্ধা, সাংবাদিক ইসহাক কাজল। পহেলা নভেম্বরে শুরু হওয়া মাসব্যাপী এই নাট্য উৎসবে গবেষক অপূর্ব শর্মা  সিলেটে চা বাগানে পাক হানাদার বাহিনী কর্তৃক সংগঠিত গণহত্যা নিয়ে তার গবেষণা গ্রন্থ-‘চা বাগানে গণহত্যা-১৯৭১’ থেকে মুক্তিযুদ্ধে শহীদদের ইতিহাস তার বক্তব্যে তুলে ধরেছেন। মুক্তিযুদ্ধে প্রান্তিক জনগোষ্ঠির অবদান অনেক বেশী হলেও নানা কারণে তাদের অবদান এবং যুদ্ধসময়ের অনেক গুরুত্বপূর্ণ সাহসী, লোমহর্ষক ও বেদনাবিধুর ইতিহাস অজানা রয়ে গেছে। দীর্ঘ দশ বছরের গবেষণায় বইটিতে অপূর্ব শর্মা তুলে ধরেছেন- সিলেটে চা বাগানে সংগঠিত মুক্তিযুদ্ধ ও যুদ্ধপরবর্তী প্রাসঙ্গিক দিকগুলো। মূলত এইসব ঘটনা থেকেই বর্ণনা করেছেন এই প্রধান অতিথি। দেশমাতৃকার স্বাধীনতার জন্য চা বাগানের যারা প্রাণ বিসর্জন দিয়েছেন, এখনও যারা বেঁচে আছেন অথবা ইতিহাসের সেইদিনগুলোর সাক্ষি হয়ে আছেন; তাদের অবদানকে তুলে ধরার দায়িত্ব বোধ থেকেই চা বাগানের গণহত্যা নিয়ে বই লিখেছেন- জানিয়ে  অপূর্ব শর্মা বলেছেন, নায্য সুযোগ সুবিধা থেকে এখনও বঞ্চিত রয়েছে প্রান্তিক এই জনগোষ্ঠি। মুক্তিযোদ্ধারা এখনও অবহেলিত। তাদের অবদানকে রাষ্ট্রিয় ও সামাজিকভাবে তুলে ধরা হয়নি। অথচ তাদের অবদান কোন অংশে কম নয়। মুক্তিযোদ্ধা ও সাংবাদিক আবু মুসা হাসান বলেন, আজকের অনুষ্ঠানে ১৯৭১ সালে সিলেটে চা বাগানের বাসিন্দাদের উপর পাকিস্তানি হানাদার বাহিনীর যে বর্বর নির্যাতনের কাহিনী শুনলাম, সেই ধরনের নির্মমতা সারা দেশেই ঘটেছে। মুক্তিযোদ্ধাদের আশ্রয় ও সহযোগিতা দেবার কারনে এবং যাদের আত্মীয় স্বজন যুদ্ধে গেছেন, সেই সকল পরিবারের উপর নির্যাতন হয়েছে সবচেয়ে বেশী। বাড়ী-ঘরে আগুন দিয়েছে, মা-বোনদের ধর্ষণ করেছে পাক বাহিনী ও তাদের দোসর রাজাকার, আলবদর। এই ধরণের অনুষ্ঠান মুক্তিযুদ্ধের ইতিহাসকে জানার এবং দেশপ্রেমে উজ্জীবিত হতে বিরাট ভূমিকার রাখবে। বিশিষ্ট সাংবাদিক , মুক্তিযুদ্ধা ইসহাক কাজল এর ২০০৬ সালে প্রকাশিত গবেষণা গ্রন্থ - ‘সুরমা উপত্যকার চা শ্রমিক আন্দোলন : অতীত ও বর্তমান’ বই থেকে স্বাধীনতা যুদ্ধে চা বাগানের শ্রমিকদের ইতিহাস তুলে ধরেন।  একজন শ্রমিকনেতা হিসাবে ইসহাক কাজল নিজের অভিজ্ঞতা তুলে ধরে বলেন-বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে চা শ্রমিকদের অনেক অবদান রয়েছে। বহু শ্রমিক মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন। কিন্তু এই সকল যোদ্ধাদের আত্মদানের স্বীকৃতি নেই। চা বাগানের শ্রমিকরা এখনও নায্য অধিকার থেকে বঞ্চিত,যা খুবই বেদনার। ছান্দসিক আয়োজিত অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের বিভিন্ন ঐহিহাসিক,সাহসী, লোমহর্সক বেদনাবহ ঘটনা থেকে পাঠ করেন- মুনীরা পারভীন,শতরূপা চৌধুরী, রাজ দাস, সমভা বিশ্বাস, সাবরিনা এনি, তানভীর আহমেদ। আবহ সঙ্গীতে ছিলেন আমিন খান। অনুষ্ঠানের শেষ পর্বে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন অপূর্ব শর্মা ও মুনীরা পারভীন।