ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
সর্বশেষ
আলোচিত মহিষ 'ডোনাল্ড ট্রাম্প' — গবেষণার জন্য ১৪ দিনের কোয়ারেন্টিনে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগের ঘোষণা দিলেন বাবা দিবসে আবেগঘন স্ট্যাটাস দিলেন অভিনেতা তাওশিফ মাহবুব মাজারে কড়াকড়ির পরই প্রত্যাহার সিলেট ডিসি সারওয়ার আলম, প্রবাসী অঙ্গনে প্রতিক্রিয়া পদত্যাগ করছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী? লন্ডনে হাসনা‌ত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা, জবাব দিলেন থানায় হাজির হয়ে কাগজের বিআরপি কার্ডের মেয়াদ বাড়াল যুক্তরাজ্য, ই-ভিসার নতুন সময়সীমা ৩১ ডিসেম্বর কেয়ার ও স্কিলড ওয়ার্কারদের সুখবর : প্রতি মাসের বেতন প্রতি মাসেই ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার নতুন নিয়ম ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট : পোষা প্রাণী ও বাগানের যত্নে যা মাথায় রাখবেন ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট, প্রতিবেশীর খোঁজ নিন, নিরাপদ থাকুন সিলেটে মাজারে মদ-গাঁজার আসর বন্ধে কঠোর নির্দেশ ডিসি সারওয়ারের যুক্তরাজ্যে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপপ্রবাহের আশঙ্কা, জারি অ্যাম্বার সতর্কতা সংযুক্ত আরব আমিরাতে শিয়া মুসলিম হওয়ায় চাকরিচ্যুত হচ্ছেন প্রবাসীরা, জব্দ হচ্ছে ব্যাংক হিসাব বার্কিং অ্যান্ড ড্যাগেনহাম কাউন্সিলের ১২০ কোটি পাউন্ড ঋণ, উন্নয়ন প্রকল্পেই ক্ষতি ১ কোটি পাউন্ড সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ২৬১, মোট মৃত্যু ৭২ সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ৪১% বেড়েছে: কীভাবে বাড়ল, এখন কারা জমাচ্ছে? রাউজানে প্রকাশ্যে যুবদল নেতা হত্যা : প্রকাশ্যে অস্ত্রধারীরাও ধরা পড়ছে না গোল্ডেন ভিসা পেলেও চাকরি ছাড়তে হবে না, জানাল ইউএই ইউএইতে ১৫ বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ বাংলাদেশিসহ বিদেশি কর্মীদের জন্য সৌদির নতুন ভিসা কড়াকড়ি রোনালদো কি পর্তুগালের বোঝা হয়ে উঠছেন? গণমাধ্যম ও বিনোদনে অভিবাসনপন্থী প্রচারে কোটি পাউন্ড ব্যয়, দাবি টেলিগ্রাফের ‘আজকে সংসদ নাই? সংসদে যান’- সিলেটে পৌঁছে এমপিদের বললেন প্রধানমন্ত্রী রোনালদোর যে দুই রেকর্ড ভাঙলেন মেসি নেইমার ফিরলেন অনুশীলনে: ব্রাজিল শিবিরে স্বস্তির হাওয়া মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও

রেসিডেন্স কার্ডের মেয়াদোত্তীর্ণ স্পেন প্রবাসীরা যেভাবে স্পেনে প্রবেশ করবেন

প্রকাশিত: ২০ মে ২০২০, ১২:৫৫ এএম

রেসিডেন্স কার্ডের মেয়াদোত্তীর্ণ স্পেন প্রবাসীরা যেভাবে স্পেনে প্রবেশ করবেন
স্পেন প্রবাসী সকল বাংলাদেশীদের জন্য স্পেনে নিযুক্ত বাংলাদেশ দূতাবাস মাদ্রিদ এক জরুরী বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তাদের অফিসিয়াল ফেসবুক পেজে ।উক্ত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে স্পেনে অবস্থানরত এবং স্পেনের বাহিরে বাংলাদেশে অবস্থানরত সকল বাংলাদেশি প্রবাসীরা কিভাবে স্পেনে প্রবেশ করবেন এবং আগামী ২৫ মে সোমবার থেকে দূতাবাসের কন্সুলার কার্যক্রম চালু করা সহ বিভিন্ন  গুরুত্বপূর্ণ বিষয়ের উপর একটি বিশেষ বিজ্ঞপ্তি ঘোষনা করেছে দূতাবাস। বাংলাদেশ দূতাবাসের বিশেষ বিজ্ঞপ্তিটি হুবহু তুলে ধরা হলো- স্পেন প্রবাসী সকল বাংলাদেশী নাগরিকগণকে জানানাে যাচ্ছে যে , করােনা সংক্রান্ত কারণে স্পেন সরকার ১৪ মার্চ ২০২০ তারিখে State of Alarm ঘােষণা করে । উক্ত ঘােষণার Third Additional Provision এর ১ ও ২ ধারায় Suspension of Administrative deadlines এর আওতায় রেসিডেন্স কার্ডের মেয়াদ জরুরি অবস্থা শেষ হওয়া পর্যন্ত বর্ধিত করেছে । ফলে ১৪ মার্চের পরে যাদের রেসিডেন্ট কার্ডের মেয়াদ উত্তীর্ণ হয়েছে সেটির কার্যকারিতা জরুরি অবস্থা শেষ হওয়া পর্যন্ত বর্ধিত হয়েছে । যে সব প্রবাসী বাংলাদেশী স্পেনের বাইরে বাংলাদেশসহ অন্যান্য দেশে রয়েছেন , তাদের রেসিডেন্ট কার্ডের মেয়াদ উল্লিখিত ঘোষণার আলোকে বর্ধিত হয়েছে । ১৪ মার্চ , ২০২০ এর পর রেসিডেন্ট কার্ডের মেয়াদোত্তীর্ণ কেউ বাংলাদেশ থেকে স্পেন আগমনের সময় নিচের বিজ্ঞপ্তির ছবিটি ইমিগ্রেশনে প্রদর্শন করতে পারেন । স্পেনে চলমান State of Alarm এর মধ্যে সীমিত পরিসর কনস্যুলার সার্ভিস চালু করার সিদ্ধান্ত নেয়া হয়েছে । আগামী ২৫ মে , ২০২০ সাল  থেকে নিম্নবর্ণিত সময়সুচি এবং নির্দেশনা অনুসারে দূতাবাসে কনসুলার কার্যক্রম চলবে। ক) প্রতি সোমবার,বুধবার এবং শুক্রবার সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত কনসুলার কার্যক্রম চলবে। খ ) পাসপোর্ট - ইস্যুর ক্ষেত্রে যাতে পাসপোর্টের মেয়াদ আগামী ২০ জুন ২০২০ মধ্যে উত্তীর্ণ হয়ে যাবে শুধু তাদের পুরনো পাসপোর্ট । লস্ট রিপোর্ট , প্রথম পাতার ফটোকপি , রি - ইস্যু ফরম এবং ১১০ ইউরো ফি সহ উল্লিখিত সময়সূচি  মোতাবেক দূতাবাসে আসতে হবে । ২০ জুন ২০২০ এর পর যে সব পাসপোর্ট মেয়াদোত্তীর্ণ হবে তাদের বিষয়ে পরবর্তীতে নোটিশ প্রদান করা হবে । গ ) ফিংগারপ্রিন্ট দেয়ার বিষয়টি ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের ২৩ মার্চ , ২০২০ তারিখের নির্দেশনা অনুযায়ী বন্ধ থাকায় যাদের পাসপোর্ট  ইতিমধ্যে মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে তাদের পাসপোর্ট নবায়ন , নতুন পাসপোর্ট আবেদন ইত্যাদি আপাতত বন্ধ থাকবে । ঘ ) বাংলাদেশ সরকারি অফিসে ৩০ মে পর্যন্ত ছুটি থাকায় , পুলিশ ক্লিয়ারেন্সের সত্যায়ন আপাতত বন্ধ থাকবে । বাংলাদেশে অফিস খুললে পরবর্তীতে এটি জানাতে হবে । ঙ ) সার্টিফিকেট সহ বিবিধ কনসুলার সার্ভিসের বিষয়ে দূতাবাসে উল্লিখিত সময়সূচি মােতাবেক আসতে হবে । চ ) দূতাবাসের ওয়েবসাইট / ফেসবুক পেজ থেকে যাচাই করে দেখে যাদের পাসপোর্ট বিতরণের জন্য প্রস্তুত আছে তাদের উল্লিখিত সময়ে পাসপাের্ট ডেলিভারি দেয়া হবে । যারা অন্যান্য শহর থেকে পাসপোর্ট ডেলিভারি নিতে চান তারা নিম্নলিখিত ঠিকানায় প্রিপেইড খামে (একটি খামের ভেতর ডাক মাসুল পরিশােধিত নিজের ঠিকানা সংবলিত ফেরত খাম) মূল ডেলিভারি ক্লিপ , পুরনো  পাসপোর্ট (যদি মেয়াদ থাকে , এমপাদ্রোনামিয়ে এর কপি সহ পাঠাতে হবে । First Secretary Embajada de Bangladesh Calle Manuel Marañon 13 28043 , Madrid , España Teléfono 914019932 ছ ) দূতাবাসে আগমনের ক্ষেত্রে স্পেন কর্তৃপক্ষের State of Alarm এর যাবতীয় নিয়ম মেনে চলতে হবে এবং মাস্ক , গ্লাভস পরিহিত হয়ে আসতে হবে । State of Alarm সমাপ্ত হলে দূতাবাসের কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে । স্পেন প্রবাসী যারা বাংলাদেশ থেকে চার্টার ফ্লাইটে স্পেন আগমন করতে চান তাদের ক্ষেত্রে দূতাবাসের ১৭ মের নােটিশ অনুযায়ী কার্যক্রম গ্রহণ করত হবে । বাংলাদেশে পাসপোর্ট অফিসে জরুরি সেবা কার্যক্রম চলমান রয়েছে । স্পেন প্রবাসী যারা বাংলাদেশ আছেন এবং পাসপোর্ট মেয়াদ উত্তীর্ণ হয়ে যাচ্ছে তারা সংশ্লিষ্ট পাসপোর্ট অফিস থেকে জরুরি ভিত্তিতে পাসপোর্ট নবায়ন করতে পারবেন । এক্ষেত্রে সমস্যা হলে fslwmadrid@gmail.com এই - মেইল যোগাযোগ করতে পারেন ।