ঢাকা ৮ আষাঢ় ১৪৩৩, সোমবার, ২২ জুন ২০২৬
ঢাকা ৮ আষাঢ় ১৪৩৩, সোমবার, ২২ জুন ২০২৬
সর্বশেষ
আলোচিত মহিষ 'ডোনাল্ড ট্রাম্প' — গবেষণার জন্য ১৪ দিনের কোয়ারেন্টিনে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগের ঘোষণা দিলেন বাবা দিবসে আবেগঘন স্ট্যাটাস দিলেন অভিনেতা তাওশিফ মাহবুব মাজারে কড়াকড়ির পরই প্রত্যাহার সিলেট ডিসি সারওয়ার আলম, প্রবাসী অঙ্গনে প্রতিক্রিয়া পদত্যাগ করছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী? লন্ডনে হাসনা‌ত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা, জবাব দিলেন থানায় হাজির হয়ে কাগজের বিআরপি কার্ডের মেয়াদ বাড়াল যুক্তরাজ্য, ই-ভিসার নতুন সময়সীমা ৩১ ডিসেম্বর কেয়ার ও স্কিলড ওয়ার্কারদের সুখবর : প্রতি মাসের বেতন প্রতি মাসেই ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার নতুন নিয়ম ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট : পোষা প্রাণী ও বাগানের যত্নে যা মাথায় রাখবেন ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট, প্রতিবেশীর খোঁজ নিন, নিরাপদ থাকুন সিলেটে মাজারে মদ-গাঁজার আসর বন্ধে কঠোর নির্দেশ ডিসি সারওয়ারের যুক্তরাজ্যে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপপ্রবাহের আশঙ্কা, জারি অ্যাম্বার সতর্কতা সংযুক্ত আরব আমিরাতে শিয়া মুসলিম হওয়ায় চাকরিচ্যুত হচ্ছেন প্রবাসীরা, জব্দ হচ্ছে ব্যাংক হিসাব বার্কিং অ্যান্ড ড্যাগেনহাম কাউন্সিলের ১২০ কোটি পাউন্ড ঋণ, উন্নয়ন প্রকল্পেই ক্ষতি ১ কোটি পাউন্ড সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ২৬১, মোট মৃত্যু ৭২ সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ৪১% বেড়েছে: কীভাবে বাড়ল, এখন কারা জমাচ্ছে? রাউজানে প্রকাশ্যে যুবদল নেতা হত্যা : প্রকাশ্যে অস্ত্রধারীরাও ধরা পড়ছে না গোল্ডেন ভিসা পেলেও চাকরি ছাড়তে হবে না, জানাল ইউএই ইউএইতে ১৫ বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ বাংলাদেশিসহ বিদেশি কর্মীদের জন্য সৌদির নতুন ভিসা কড়াকড়ি রোনালদো কি পর্তুগালের বোঝা হয়ে উঠছেন? গণমাধ্যম ও বিনোদনে অভিবাসনপন্থী প্রচারে কোটি পাউন্ড ব্যয়, দাবি টেলিগ্রাফের ‘আজকে সংসদ নাই? সংসদে যান’- সিলেটে পৌঁছে এমপিদের বললেন প্রধানমন্ত্রী রোনালদোর যে দুই রেকর্ড ভাঙলেন মেসি নেইমার ফিরলেন অনুশীলনে: ব্রাজিল শিবিরে স্বস্তির হাওয়া মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও

রাষ্ট্রদ্রোহের অভিযোগে কাতালোনিয়ার ৯ নেতার কারাদণ্ডাদেশ

প্রকাশিত: ১৫ অক্টোবর ২০১৯, ০৮:২০ পিএম

রাষ্ট্রদ্রোহের অভিযোগে কাতালোনিয়ার ৯ নেতার কারাদণ্ডাদেশ
[youtube]MmCrW_j_vWU[/youtube]

রাষ্ট্রদ্রোহের অভিযোগে কাতালোনিয়ার স্বাধীনতাকামী ৯ নেতাকে কারাদণ্ড দিয়েছে স্পেনের সুপ্রিম কোর্ট। কাতালোনীয়া রাজ্যের বিভিন্ন  গুরুত্বপূর্ণ স্থাপনা সহ বার্সেলোনা এয়ারপোর্ট যাতায়াত সহ বাস,মেট্রো যোগাযোগ ব্যাবস্থা অবরোধ্য করে রাখেন স্বাধীনতাকামী কাতালানরা।

১৩ ও ১৪ অক্টোবর সারা দিন বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা সহ বিমান বন্দর অবরোধ্য ছিল। আগামীকাল ১৬ অক্টোবর থেকে পরবর্তী ৭২ ঘন্টা নতুন করে হরতাল অবরোধ চালিয়ে যাবার ঘোষনা দিয়েছে কাতালানরা।

২০১৭ সালে অঞ্চলটির স্বাধীনতার দাবিতে আন্দোলনের সময় ‘ভূমিকা রাখার‘ জন্য তাদের এ সাজা দেওয়া হয়েছে। আদেশে তাদের ৯ থেকে ১৩ বছর পর্যন্ত কারাদণ্ড দেওয়া হয়েছে।

মামলায় জাতীয় সরকারের প্রতি আনুগত্য অস্বীকারের অপরাধ প্রমাণিত হওয়ায় অন্য তিন আসামিকে শুধু জরিমানা করা হয়েছে। তবে নিজেদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন দণ্ডপ্রাপ্ত ১২ নেতা ও অধিকারকর্মী।

স্বাধীনতা প্রশ্নে গণভোটের পর গত বছরের অক্টোবরে স্পেন থেকে কাতালোনিয়ার স্বাধীনতা ঘোষণা করে পুজদেমনের নেতৃত্বাধীন স্বাধীনতাকামীরা। এরপর স্পেনের জাতীয় সরকার -কাতালোনিয়া সরকার ভেঙে দিয়ে পুজদেমনকে বরখাস্ত করে। রাজনৈতিক আশ্রয় নিয়ে বিদেশে পালিয়ে যান পুজদেমন। তিনি এখন জার্মানিতে অবস্থান করছেন। সে সময় স্বাধীনতাকামীদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহসহ বিভিন্ন অভিযোগে মামলা দায়ের করে স্পেনের কেন্দ্রীয় সরকার। তারপরও স্বাধীনতার দাবিতে বিভিন্ন সময় বিক্ষোভ-আন্দোলন করে আসছে স্বাধীনতাকামীরা।

রাষ্ট্রদ্রোহের মামলায় কাতালোনিয়ার সাবেক ভাইস প্রেসিডেন্ট ও স্বাধীনতাকামী নেতা ওরিওল জানকুয়েরাসের ২৫ বছরের কারাদণ্ড চেয়েছে রাষ্ট্রপক্ষ। শুনানি শেষে রাষ্ট্রদ্রোহ ও সরকারি তহবিলের অর্থ অপব্যবহারের অভিযোগে তাকে ১৩ বছরের কারাদণ্ড দেন আদালত। অন্য ৮ আসামিকে সর্বোচ্চ ৯ বছরসহ বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয় স্পেনের সুপ্রিম কোর্ট। দেশটির জাতীয় সরকারের বিরুদ্ধে বিদ্রোহের অভিযোগে তাদের ওই সাজা দেওয়া হয়।

স্বাধীনতাকামীদের কারাদণ্ডাদেশের পর কাতালনের রাজধানী বার্সেলোনার রাস্তায় বিক্ষোভ করেছে স্বাধীনতাকামীরা। এ সময় তারা ‘রাজনৈতিক কারাবন্দিদের মুক্তি দিন’ ব্যানার প্রদর্শন করে সবাইকে রাস্তায় নামার আহ্বান জানায়। এই ১২ কাতালান নেতার বেশিরভাগই বিগত সময়ে রাজ্য সরকার ও পার্লামেন্টের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। এদের মধ্যে প্রভাবশালী অধিকারকর্মী ও আইনজীবী রয়েছেন।

রায় ঘোষণার আগে গত ১২ জুন যুক্তিতর্ক উপস্থাপনের জন্য ১২ আসামির প্রত্যককে তাদের বক্তব্য পেশ করার জন্য ১৫ মিনিট করে সময় দেন আদালত। সে সময় তারা মাদ্রিদের আদালতকে জানান, তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ গঠন করা হয়েছে।

কণ্ঠ: তিশা সেন