ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
সর্বশেষ
আলোচিত মহিষ 'ডোনাল্ড ট্রাম্প' — গবেষণার জন্য ১৪ দিনের কোয়ারেন্টিনে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগের ঘোষণা দিলেন বাবা দিবসে আবেগঘন স্ট্যাটাস দিলেন অভিনেতা তাওশিফ মাহবুব মাজারে কড়াকড়ির পরই প্রত্যাহার সিলেট ডিসি সারওয়ার আলম, প্রবাসী অঙ্গনে প্রতিক্রিয়া পদত্যাগ করছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী? লন্ডনে হাসনা‌ত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা, জবাব দিলেন থানায় হাজির হয়ে কাগজের বিআরপি কার্ডের মেয়াদ বাড়াল যুক্তরাজ্য, ই-ভিসার নতুন সময়সীমা ৩১ ডিসেম্বর কেয়ার ও স্কিলড ওয়ার্কারদের সুখবর : প্রতি মাসের বেতন প্রতি মাসেই ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার নতুন নিয়ম ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট : পোষা প্রাণী ও বাগানের যত্নে যা মাথায় রাখবেন ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট, প্রতিবেশীর খোঁজ নিন, নিরাপদ থাকুন সিলেটে মাজারে মদ-গাঁজার আসর বন্ধে কঠোর নির্দেশ ডিসি সারওয়ারের যুক্তরাজ্যে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপপ্রবাহের আশঙ্কা, জারি অ্যাম্বার সতর্কতা সংযুক্ত আরব আমিরাতে শিয়া মুসলিম হওয়ায় চাকরিচ্যুত হচ্ছেন প্রবাসীরা, জব্দ হচ্ছে ব্যাংক হিসাব বার্কিং অ্যান্ড ড্যাগেনহাম কাউন্সিলের ১২০ কোটি পাউন্ড ঋণ, উন্নয়ন প্রকল্পেই ক্ষতি ১ কোটি পাউন্ড সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ২৬১, মোট মৃত্যু ৭২ সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ৪১% বেড়েছে: কীভাবে বাড়ল, এখন কারা জমাচ্ছে? রাউজানে প্রকাশ্যে যুবদল নেতা হত্যা : প্রকাশ্যে অস্ত্রধারীরাও ধরা পড়ছে না গোল্ডেন ভিসা পেলেও চাকরি ছাড়তে হবে না, জানাল ইউএই ইউএইতে ১৫ বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ বাংলাদেশিসহ বিদেশি কর্মীদের জন্য সৌদির নতুন ভিসা কড়াকড়ি রোনালদো কি পর্তুগালের বোঝা হয়ে উঠছেন? গণমাধ্যম ও বিনোদনে অভিবাসনপন্থী প্রচারে কোটি পাউন্ড ব্যয়, দাবি টেলিগ্রাফের ‘আজকে সংসদ নাই? সংসদে যান’- সিলেটে পৌঁছে এমপিদের বললেন প্রধানমন্ত্রী রোনালদোর যে দুই রেকর্ড ভাঙলেন মেসি নেইমার ফিরলেন অনুশীলনে: ব্রাজিল শিবিরে স্বস্তির হাওয়া মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও

যুক্তরাজ্যে বিমানের কার্গো সেলস এজেন্ট চুক্তি বিনিময় সম্পন্ন

প্রকাশিত: ১০ অক্টোবর ২০১৯, ০৮:০২ পিএম

যুক্তরাজ্যে বিমানের কার্গো সেলস এজেন্ট চুক্তি বিনিময় সম্পন্ন

[youtube]wgq6ZTQCl7E[/youtube]

বিমান বাংলাদেশের ব্রিটেন কান্ট্রি ম্যানেজার হারুন খান বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিমান বাংলাদেশের উর্ধ্ধতন কতৃপক্ষের হস্তক্ষেপে বিমান বাংলাদেশ ঘিরে ব্রিটেনে যে সিন্ডিকেট বানিজ্য ছিলো সেটি বন্ধ করা হয়েছে। বিমান বাংলাদেশের মাধ্যমে কার্গো পাঠানোর যে একক মনোপলি ব্যবসা ছিলো সেটি বন্ধ করে বাজারে প্রতিযোগিতা মূলক পরিবেশ সৃষ্টির লক্ষ্যে নতুন করে ৩ ক্যাটাগরিতে আরো ১১ টি কার্গো প্রতিষ্ঠানকে বিমান বাংলাদেশ ব্রিটেনের অফিসিয়াল কার্গো সেইলস এজেন্ট (সিএসএ) প্রদান করা হলো। ১১টি প্রতিষ্ঠানসহ ১৩টি প্রতিষ্ঠানই ক্যাটাগরি অনুযায়ী প্রতি সপ্তাহের বুকিং পাবেন।

তিনি আরো বলেন, অন্য এয়ার লাইন্স যেখানে ৫/৬ দিনে কার্গো পাঠাবে সেখানে বিমান কার্গো ক্যারিয়ারে মাল দেয়ার পর ২৪ ঘন্টায় বাংলাদেশে পৌছে দেয়ার নিশ্চয়তা দিচ্ছে। সোমবার সন্ধ্যা ৭টায় ব্রিকলেনে ব্রিটিশ বাংলাদেশী কার্গো এজেন্ট এসোসিয়েশন  (বিবিসিএএ) এর সদস্যদের সাথে কার্গো সেলস এজেন্ট চুক্তি বিনিময় অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যকালে একথাগুলো বলেন।

সংগঠনের সাধারন সম্পাদক দেওয়ান সৈয়দ আব্দুর রবের সঞ্চালনায় ও দেলোয়ার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশের বিশিষ্ট ব্যবসায়ী, আবির জেনারেল হাসপাতালের চেয়ারম্যান ইফতেখার আহমেদ হৃদয়। এছাড়া আরো বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক মুসলেহ উদ্দিন আহমেদ, লন্ডন বাংলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আ স ম মাসুম, বিমান বাংলাদেশের কর্মকর্তা নাসিরুল হক, আরিফুর রহমান, এম এ তুহিন, ব্রিটিশ বাংলাদেশী কার্গো এজেন্ট এসোসিয়েশনের জয়েন সেক্রেটারী এম এ লাকী।

সভায় বক্তারা বলেন, দিনে দিনে কমিউনিটিতে বাংলাদেশে কার্গো পাঠানোর একটি বড় বাজার তৈরি হয়েছে। এতে কর্মসংস্থানের পাশাপাশি বিমান বাংলাদেশের মাধ্যমে বাংলাদেশও আর্থিকভাবে লাভবান হচ্ছে। সিন্ডিকেট ভেঙ্গে কমিউনিটিতে সুষম প্রতিযোগিতামূলক বাজার সৃষ্টিতে ভূমিকা রাখায় বর্তমান কান্ট্রি ম্যানেজার হারুন খানের প্রতি কৃতজ্ঞতা জানান বক্তারা।

বিমানের নতুন চুক্তিতে ক্যাটাগরি ১ এর আওতায় ডিজিকম কার্গো, ইষ্ট এন্ড লজিষ্টিক, ই ওয়ান কার্গো, ইউকে কার্গো এবং জেনারেল কার্গো, ক্যাটাগরি ২ এর আওতায় মবিলিংক এবং আরএনকে, ক্যাটাগরি ৩ এর আওতায় ডোর টু ডোর, কার্গো ওয়্যারহাউজ, আল্টিমেট কার্গো এবং শাহজালাল কার্গোকে নতুন কার্গো সেলস এজেন্ট হিসাবে চুক্তি প্রদান করা হয়। উল্লেখ্য, এই ১১টি প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরেই কমিউনিটিতে কার্গো সার্ভিস দিয়ে আসছিলেন। তাদেরকেই বিমান বাংলাদেশ অফিসিয়াল চুক্তির আওতায় নিয়ে এসেছে।

কণ্ঠ: সুমু মির্জা