ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
সর্বশেষ
আলোচিত মহিষ 'ডোনাল্ড ট্রাম্প' — গবেষণার জন্য ১৪ দিনের কোয়ারেন্টিনে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগের ঘোষণা দিলেন বাবা দিবসে আবেগঘন স্ট্যাটাস দিলেন অভিনেতা তাওশিফ মাহবুব মাজারে কড়াকড়ির পরই প্রত্যাহার সিলেট ডিসি সারওয়ার আলম, প্রবাসী অঙ্গনে প্রতিক্রিয়া পদত্যাগ করছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী? লন্ডনে হাসনা‌ত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা, জবাব দিলেন থানায় হাজির হয়ে কাগজের বিআরপি কার্ডের মেয়াদ বাড়াল যুক্তরাজ্য, ই-ভিসার নতুন সময়সীমা ৩১ ডিসেম্বর কেয়ার ও স্কিলড ওয়ার্কারদের সুখবর : প্রতি মাসের বেতন প্রতি মাসেই ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার নতুন নিয়ম ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট : পোষা প্রাণী ও বাগানের যত্নে যা মাথায় রাখবেন ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট, প্রতিবেশীর খোঁজ নিন, নিরাপদ থাকুন সিলেটে মাজারে মদ-গাঁজার আসর বন্ধে কঠোর নির্দেশ ডিসি সারওয়ারের যুক্তরাজ্যে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপপ্রবাহের আশঙ্কা, জারি অ্যাম্বার সতর্কতা সংযুক্ত আরব আমিরাতে শিয়া মুসলিম হওয়ায় চাকরিচ্যুত হচ্ছেন প্রবাসীরা, জব্দ হচ্ছে ব্যাংক হিসাব বার্কিং অ্যান্ড ড্যাগেনহাম কাউন্সিলের ১২০ কোটি পাউন্ড ঋণ, উন্নয়ন প্রকল্পেই ক্ষতি ১ কোটি পাউন্ড সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ২৬১, মোট মৃত্যু ৭২ সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ৪১% বেড়েছে: কীভাবে বাড়ল, এখন কারা জমাচ্ছে? রাউজানে প্রকাশ্যে যুবদল নেতা হত্যা : প্রকাশ্যে অস্ত্রধারীরাও ধরা পড়ছে না গোল্ডেন ভিসা পেলেও চাকরি ছাড়তে হবে না, জানাল ইউএই ইউএইতে ১৫ বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ বাংলাদেশিসহ বিদেশি কর্মীদের জন্য সৌদির নতুন ভিসা কড়াকড়ি রোনালদো কি পর্তুগালের বোঝা হয়ে উঠছেন? গণমাধ্যম ও বিনোদনে অভিবাসনপন্থী প্রচারে কোটি পাউন্ড ব্যয়, দাবি টেলিগ্রাফের ‘আজকে সংসদ নাই? সংসদে যান’- সিলেটে পৌঁছে এমপিদের বললেন প্রধানমন্ত্রী রোনালদোর যে দুই রেকর্ড ভাঙলেন মেসি নেইমার ফিরলেন অনুশীলনে: ব্রাজিল শিবিরে স্বস্তির হাওয়া মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও

যুক্তরাজ্যে বহু কাংখিত অক্সফোর্ডের ভ্যাকসিনের অনুমোদন

প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২০, ০৫:২৩ পিএম

যুক্তরাজ্যে বহু কাংখিত অক্সফোর্ডের ভ্যাকসিনের অনুমোদন
অক্সফোর্ডের ভ্যাকসিনের অনুমোদন দিল যুক্তরাজ্য। এর আগে ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিনের অনুমোদন দেয় দেশটি। সম্প্রতি ফাইজারের ভ্যাকসিন কার্যক্রমের আওতায় যুক্তরাজ্যের বিভিন্ন স্থানে টিকাদান কর্মসূচি চলছে। আগামী সপ্তাহের সোমবার অক্সফোর্ডের ভ্যাকসিন কার্যক্রম শুরু হবে। অক্সফোর্ডের ১০ কোটি ডোজ ভ্যাকসিন সরবরাহের জন্য চুক্তি করেছে যুক্তরাজ্য, যা ৫ কোটি মানুষকে ভ্যাকসিন প্রদানের জন্য যথেষ্ঠ। যুক্তরাজ্যের ওষুধ প্রশাসন এই ভ্যাকসিনের অনুমোদন দেওয়ার পর এ নিয়ে এখন পর্যন্ত সৃষ্টি হওয়া ধোঁয়াশা ও সংশয় কেটে যাবে বলে ধারণা করা হচ্ছে। সাধারণ মানুষও ভ্যাকসিন গ্রহণে আস্থা পাবে। অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা চলতি বছরের জানুয়ারিতে তাদের ভ্যাকসিন তৈরি করে। গত এপ্রিলে স্বেচ্ছাসেবীদের ওপর ক্লিনিক্যাল টেস্ট শুরু হয়। এরপর বিভিন্ন দেশের কয়েক হাজার মানুষের শরীরে এর পরীক্ষামূলক প্রয়োগ করা হয়। তৃতীয় ধাপের ভ্যাকসিনের পরীক্ষার অন্তর্বর্তী বিশ্লেষণে দুটি ডোজের ব্যবহারে কার্যকারিতা ৭০ শতাংশ প্রকাশ করা হয়। অপর দুটির কার্যকারিতা ৯০ ও ৬২ শতাংশ বলে জানানো হয়। এরপর নানা সময় ভ্যাকসিন মানব শরীরে প্রয়োগ নিয়ে তৈরি হয় জটিলতা। চলতি সপ্তাহের রোববার অ্যাস্ট্রাজেনেকার প্রধান নির্বাহী পাস্কাল সরিওট দাবি করেন, তাদের প্রস্তুতকৃত ভ্যাকসিন ৯৫ শতাংশ করোনা প্রতিরোধে কার্যকর। এরপরই বুধবার দেশটির ওষধ প্রশাসন ভ্যাকসিনটি মানব দেহে প্রয়োগের অনুমোদন দিলো। যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক বলেন, ফাইজার এবং অক্সফোর্ডের ভ্যাকসিন দিয়ে দেশের সবাইকে ভ্যাকসিনের আওতায় আনা সম্ভব হবে। তিনি এই পরিস্থিতিকে ভ্যাকসিনের বিরুদ্ধে যুদ্ধে একটি উল্লেখযোগ্য মুহূর্ত বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, এখন তিনি আত্মবিশ্বাসের সঙ্গে এটা বলতে পারেন যে, প্রত্যেককে ভ্যাকসিন দেওয়া সম্ভব হবে। তিনি বলেন, পুরো জনগোষ্ঠীকে ভ্যাকসিনের আওতায় আনতে আমরা যথেষ্ঠ পরিমাণ ডোজ সরবরাহ করেছি। অক্সফোর্ডের ১০ কোটি ডোজ এবং ফাইজারের ৩ কোটি ডোজ ভ্যাকসিন সরবরাহ করা হয়েছে বলে উল্লেখ করেছেন তিনি। এমন এক সময়ে অক্সফোর্ডের ভ্যাকসিনের অনুমোদন দেওয়া হলো যখন ইংল্যান্ডে স্টে অ্যাট হোম অর্ডার জারির পরিকল্পনা করা হচ্ছে। ফলে লাখ লাখ মানুষ ঘরবন্দি হয়ে পড়বে। মঙ্গলবার যুক্তরাজ্যে ৫৩ হাজার ১৩৫ জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়েছে। একদিনে এটাই এখন পর্যন্ত সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ২৩ লাখ ৮২ হাজার ৮৬৫ এবং মারা গেছে ৭১ হাজার ৫৬৭ জন।