ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
সর্বশেষ
আলোচিত মহিষ 'ডোনাল্ড ট্রাম্প' — গবেষণার জন্য ১৪ দিনের কোয়ারেন্টিনে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগের ঘোষণা দিলেন বাবা দিবসে আবেগঘন স্ট্যাটাস দিলেন অভিনেতা তাওশিফ মাহবুব মাজারে কড়াকড়ির পরই প্রত্যাহার সিলেট ডিসি সারওয়ার আলম, প্রবাসী অঙ্গনে প্রতিক্রিয়া পদত্যাগ করছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী? লন্ডনে হাসনা‌ত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা, জবাব দিলেন থানায় হাজির হয়ে কাগজের বিআরপি কার্ডের মেয়াদ বাড়াল যুক্তরাজ্য, ই-ভিসার নতুন সময়সীমা ৩১ ডিসেম্বর কেয়ার ও স্কিলড ওয়ার্কারদের সুখবর : প্রতি মাসের বেতন প্রতি মাসেই ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার নতুন নিয়ম ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট : পোষা প্রাণী ও বাগানের যত্নে যা মাথায় রাখবেন ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট, প্রতিবেশীর খোঁজ নিন, নিরাপদ থাকুন সিলেটে মাজারে মদ-গাঁজার আসর বন্ধে কঠোর নির্দেশ ডিসি সারওয়ারের যুক্তরাজ্যে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপপ্রবাহের আশঙ্কা, জারি অ্যাম্বার সতর্কতা সংযুক্ত আরব আমিরাতে শিয়া মুসলিম হওয়ায় চাকরিচ্যুত হচ্ছেন প্রবাসীরা, জব্দ হচ্ছে ব্যাংক হিসাব বার্কিং অ্যান্ড ড্যাগেনহাম কাউন্সিলের ১২০ কোটি পাউন্ড ঋণ, উন্নয়ন প্রকল্পেই ক্ষতি ১ কোটি পাউন্ড সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ২৬১, মোট মৃত্যু ৭২ সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ৪১% বেড়েছে: কীভাবে বাড়ল, এখন কারা জমাচ্ছে? রাউজানে প্রকাশ্যে যুবদল নেতা হত্যা : প্রকাশ্যে অস্ত্রধারীরাও ধরা পড়ছে না গোল্ডেন ভিসা পেলেও চাকরি ছাড়তে হবে না, জানাল ইউএই ইউএইতে ১৫ বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ বাংলাদেশিসহ বিদেশি কর্মীদের জন্য সৌদির নতুন ভিসা কড়াকড়ি রোনালদো কি পর্তুগালের বোঝা হয়ে উঠছেন? গণমাধ্যম ও বিনোদনে অভিবাসনপন্থী প্রচারে কোটি পাউন্ড ব্যয়, দাবি টেলিগ্রাফের ‘আজকে সংসদ নাই? সংসদে যান’- সিলেটে পৌঁছে এমপিদের বললেন প্রধানমন্ত্রী রোনালদোর যে দুই রেকর্ড ভাঙলেন মেসি নেইমার ফিরলেন অনুশীলনে: ব্রাজিল শিবিরে স্বস্তির হাওয়া মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও

যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালন করেছে বাংলাদেশ দূতাবাস লিসবন

প্রকাশিত: ১৬ আগস্ট ২০২০, ০৪:০৭ এএম

যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালন করেছে বাংলাদেশ দূতাবাস লিসবন
বাংলাদেশ দূতাবাস লিসবন ১৫ আগস্ট  স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযথা মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে পালন করেছে। কোভিড-১৯ মহামারির কারণে দূতাবাস সীমিত পরিসরে দূতাবাস প্রাঙ্গণে দিনব্যাপী কর্মসূচীর আয়োজন করে। দূতাবাস প্রাঙ্গণে মান্যবর রাষ্ট্রদূত মো. রুহুল আলম সিদ্দিকীর জাতীয় পতাকা অর্ধনমিত করণের মাধ্যমে দিনের কর্মসূচী শুরু হয়। এরপর  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয় এবং ১৯৭৫ সালে ১৫ আগস্ট নিহত সকল শহিদদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়। জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত বিশেষ কর্মসূচীর দ্বিতীয়ভাগে জাতীয় শোক দিবস উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় পররাষ্ট্র মন্ত্রী এবং মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী কর্তৃক প্রদত্ত বাণী পাঠ করা হয়। বাণী পাঠ শেষে জাতির পিতার জীবনীভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এরপর জাতীয় শোক দিবস উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় আলোচকগণ ১৫ আগস্ট ১৯৭৫-এ বর্বর হত্যাকান্ডের প্রতি তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। রাষ্ট্রদূত মো. রুহুল আলম সিদ্দিকী তাঁর বক্তব্যে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে বঙ্গবন্ধুর একক ও অসাধারণ নেতৃত্বের কথা শ্রদ্ধাভরে স্মরণ করে বলেন, ৪৫ বছর আগে জাতির পিতা যদি এমন নির্মমভাবে হত্যা কান্ডের শিকার না হতেন তাহলে বাংলাদেশ অনেক আগেই উন্নত বিশ্বের দেশ হিসাবে পরিগণিত হত। তিনি উপস্থিত সকলের প্রতি বঙ্গবন্ধুর অপরিসীম দেশপ্রেশ ও প্রেরণায় উদ্ভুদ্ধ হয়ে তাঁর স্বপ্নের সোনার বাংলা গড়তে উদাত্ত আহ্বান জানান। আলোচনা সভা শেষে ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহত সকল শহিদদের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।