ঢাকা ৪ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
ঢাকা ৪ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
সর্বশেষ
গণমাধ্যম ও বিনোদনে অভিবাসনপন্থী প্রচারে কোটি পাউন্ড ব্যয়, দাবি টেলিগ্রাফের ‘আজকে সংসদ নাই? সংসদে যান’- সিলেটে পৌঁছে এমপিদের বললেন প্রধানমন্ত্রী রোনালদোর যে দুই রেকর্ড ভাঙলেন মেসি নেইমার ফিরলেন অনুশীলনে: ব্রাজিল শিবিরে স্বস্তির হাওয়া মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও বিদেশি দক্ষ কর্মীদের জন্য যুক্তরাজ্যের নতুন ভিসা সহায়তা, মিলবে ৫ হাজার পাউন্ড পর্যন্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা: কী পদক্ষেপ নেবে বাংলাদেশ কেমন খেলল ব্রাজিল : মরক্কোর কাছে হোঁচট, ড্র দিয়ে বিশ্বকাপ মিশন শুরু ট্রাম্পের দাবি আজই চুক্তি সই, ইরানের ভিন্ন সুর আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে

যথাযথ মর্যাদায় লেবাননে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২১, ০৫:১৩ পিএম

যথাযথ মর্যাদায় লেবাননে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন
যথাযথ মর্যাদায় লেবাননের বাংলাদেশ দুতাবাসে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। রবিবার (২১শে ফেব্রুয়ারি) দূতাবাসের ছাদে দিনের প্রথম প্রহরে জাতীয় পতাকা অর্ধনিমিত করেন লেবাননে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মো: জাহাঙ্গীর আল মোস্তাহিদুর রহমান (পিএসসি)। এরপর দূতাবাসে নির্মিত অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন বাংলাদেশ দূতাবাস, লেবানন আওয়ামী লীগ, লেবানন বিএনপি সহ লেবাননের অন্যান্য রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। সবশেষে রাষ্ট্রদূত মেজর জেনারেল মো: জাহাঙ্গীর আল মোস্তাহিদুর রহমান (পিএসসি) এর সভাপতিত্বে দূতাবাসে হল রোমে দিবসটির উপর আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন দূতাবাস কর্মকর্তা খালেদ, এরপর ভাষা শহীদদের স্বরণে দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। বাংলাদেশ থেকে প্রেরিত রাষ্ট্রপতির বাণী পাঠ করেন শুনান দূতাবাসের প্রথম সচিব (শ্রম) আব্দুল্লাহ আল মামুন, প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন দূতাবাসের তৃতীয় সচিব আব্দুল্লাহ আল শাফি, পররাষ্ট্র মন্ত্রীর বাণী পাঠ করেন দূতাবাসের প্রশাসনিক কর্মকর্তা সাইফুর রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করেন শুনান দূতাবাসের কর্মকর্তা আরমান প্রধান। এছাড়া দিবসটির তাৎপর্যের উপর বক্তব্য রাখেন, কমিউনিটি নেতা এস এম জসিম, আশফাক তালুকদার, দুলা মিয়া সহ অনেকে। সব শেষে রাষ্ট্রদূতের সমাপনী বক্তব্যে মাধ্যমে সভার সামাপ্তি ঘটে। রাষ্ট্রদূত তার আলোচনার শুরুতে গভীর শ্রদ্ধায় স্মরণ করেন ভাষা আন্দোলনের মহান শহীদদের ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। রাষ্ট্রদূত বলেন, মাতৃভাষার জন্য আত্মদান পৃথিবীর ইতিহাসে এক বিরল ঘটনা। একুশের চেতনার মাধ্যমে বাঙালি জাতি মহান মুক্তিযুদ্ধের প্রেরণা পেয়েছিল যার ফলে পরবর্তীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে আমাদের মহান স্বাধীনতা অর্জিত হয়েছিল। বর্তমানে করোনা ভাইরাস প্রকোপকালে স্বাস্থ্যবিধি মেনে লেবাননে বসবাসরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণ, বাংলাদেশ আওয়ামী লীগ ও রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অনুষ্ঠানে যোগ দেন।