ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
সর্বশেষ
আলোচিত মহিষ 'ডোনাল্ড ট্রাম্প' — গবেষণার জন্য ১৪ দিনের কোয়ারেন্টিনে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগের ঘোষণা দিলেন বাবা দিবসে আবেগঘন স্ট্যাটাস দিলেন অভিনেতা তাওশিফ মাহবুব মাজারে কড়াকড়ির পরই প্রত্যাহার সিলেট ডিসি সারওয়ার আলম, প্রবাসী অঙ্গনে প্রতিক্রিয়া পদত্যাগ করছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী? লন্ডনে হাসনা‌ত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা, জবাব দিলেন থানায় হাজির হয়ে কাগজের বিআরপি কার্ডের মেয়াদ বাড়াল যুক্তরাজ্য, ই-ভিসার নতুন সময়সীমা ৩১ ডিসেম্বর কেয়ার ও স্কিলড ওয়ার্কারদের সুখবর : প্রতি মাসের বেতন প্রতি মাসেই ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার নতুন নিয়ম ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট : পোষা প্রাণী ও বাগানের যত্নে যা মাথায় রাখবেন ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট, প্রতিবেশীর খোঁজ নিন, নিরাপদ থাকুন সিলেটে মাজারে মদ-গাঁজার আসর বন্ধে কঠোর নির্দেশ ডিসি সারওয়ারের যুক্তরাজ্যে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপপ্রবাহের আশঙ্কা, জারি অ্যাম্বার সতর্কতা সংযুক্ত আরব আমিরাতে শিয়া মুসলিম হওয়ায় চাকরিচ্যুত হচ্ছেন প্রবাসীরা, জব্দ হচ্ছে ব্যাংক হিসাব বার্কিং অ্যান্ড ড্যাগেনহাম কাউন্সিলের ১২০ কোটি পাউন্ড ঋণ, উন্নয়ন প্রকল্পেই ক্ষতি ১ কোটি পাউন্ড সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ২৬১, মোট মৃত্যু ৭২ সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ৪১% বেড়েছে: কীভাবে বাড়ল, এখন কারা জমাচ্ছে? রাউজানে প্রকাশ্যে যুবদল নেতা হত্যা : প্রকাশ্যে অস্ত্রধারীরাও ধরা পড়ছে না গোল্ডেন ভিসা পেলেও চাকরি ছাড়তে হবে না, জানাল ইউএই ইউএইতে ১৫ বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ বাংলাদেশিসহ বিদেশি কর্মীদের জন্য সৌদির নতুন ভিসা কড়াকড়ি রোনালদো কি পর্তুগালের বোঝা হয়ে উঠছেন? গণমাধ্যম ও বিনোদনে অভিবাসনপন্থী প্রচারে কোটি পাউন্ড ব্যয়, দাবি টেলিগ্রাফের ‘আজকে সংসদ নাই? সংসদে যান’- সিলেটে পৌঁছে এমপিদের বললেন প্রধানমন্ত্রী রোনালদোর যে দুই রেকর্ড ভাঙলেন মেসি নেইমার ফিরলেন অনুশীলনে: ব্রাজিল শিবিরে স্বস্তির হাওয়া মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও

ম্যানচেষ্টার থেকে গিয়ে করোনা আক্রান্ত সন্দেহে সিলেটে প্রবাসীর অসহায় মৃত্যু

প্রকাশিত: ২২ মার্চ ২০২০, ০৮:৫৭ পিএম

ম্যানচেষ্টার থেকে গিয়ে করোনা আক্রান্ত সন্দেহে সিলেটে প্রবাসীর অসহায় মৃত্যু
করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে সিলেট শহীদ শামসুদ্দীন হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন ফুলমালা বেগম এক নারীর মৃত্যু হয়েছে। রবিবার (২২মার্চ) ভোর ৪ টার দিকে তার মৃত্যু হয়।স্বজনদের সাথেে দেখা করতে তিনি যুক্তরাজ্য থেকে দেশে গিয়েছিলেন । শহীদ শামসুদ্দীন হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ওই নারীর আনুমানিক বয়স ৬১ বছর। যুক্তরাজ্য ফেরত ওই নারী নগরের শামীমাবাদ আবাসিক এলাকার বাসবাস করতেন। গত ৪ মার্চ যুক্তরাজ্য থেকে দেশে ফেরার পর তার জ্বর-সর্দি-কাশি ও শ্বাসকষ্ট দেখা দেয়। ম্যানচেষ্টারে তাঁর পরিবার দাবী করেছে, তিনি নিউমোনিয়ায় আক্রান্ত ছিলেন। তাঁকে করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে ২০ মার্চ থেকে হাসপাতালের আইসোলেশন ইউনিটে রাখা হয়। এদিকে রোগীদের সাথে অবস্থান করা স্বজনরা অব্যস্থাপনার অভিযোগ এনে বলেছেন, মুমুর্ষ রোগীর রুমে এমনকি তাঁর মৃত্যুকালীন সময়ে বিদ্যুতেরও সুব্যবস্থা ছিল না। ঢাকার আইইডিসিআর থেকে লোক এসে ওই নারীর রক্তের নমুনা নেওয়ার কথা ছিল রবিবার। কিন্তু নমুনা নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছে। উল্লেখ্য, হাসপাতালটিতে আরও কয়েকজন চিকিৎসারত অবস্থায় আছেন বলে জানা গেছে। করোনা সন্দেহে মৃত ফুলমালা বেগম যুক্তরাজ্য আওয়ামী লীগ ম্যানচেষ্টার শাখার সভাপতি সুরাবুর রহমানের স্ত্রী। তাঁর ছেলে লুৎফুর রহমান ম্যানচেস্টার সিটি কাউন্সিলের নির্বাচিত কাউন্সিলার। ফুলমালা বেগমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মুক্তিযোদ্ধা ডাঃ নজরুল ইসলাম, আওয়ামী লীগের ম্যানচেস্টার শাখার ভারপ্রাপ্ত সভাপতি গৌছ মিয়া, সহসভাপতি সৈয়দ মাহমুদুর রহমান, সাধারন সম্পাদক এডভোকেট মীর গোলাম মোস্তফা, যুগ্নসাধারন সম্পাদক রুহুল আমিন চৌধুরী মামুন, রুহুল আমীন রুহেল,আইন বিষয়ক সম্পাদক মুনতাহির বিল্লাহ জুয়েল, স্বেচ্ছাসেবক লীগের আমিনুল হক ওয়েছ, সাধারন সম্পাদক ফয়জুল হক জুয়েল, শাহনেওয়াজ আহমদ প্রমূখ।