ঢাকা ৮ আষাঢ় ১৪৩৩, সোমবার, ২২ জুন ২০২৬
ঢাকা ৮ আষাঢ় ১৪৩৩, সোমবার, ২২ জুন ২০২৬
সর্বশেষ
ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগের ঘোষণা দিলেন বাবা দিবসে আবেগঘন স্ট্যাটাস দিলেন অভিনেতা তাওশিফ মাহবুব মাজারে কড়াকড়ির পরই প্রত্যাহার সিলেট ডিসি সারওয়ার আলম, প্রবাসী অঙ্গনে প্রতিক্রিয়া পদত্যাগ করছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী? লন্ডনে হাসনা‌ত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা, জবাব দিলেন থানায় হাজির হয়ে কাগজের বিআরপি কার্ডের মেয়াদ বাড়াল যুক্তরাজ্য, ই-ভিসার নতুন সময়সীমা ৩১ ডিসেম্বর কেয়ার ও স্কিলড ওয়ার্কারদের সুখবর : প্রতি মাসের বেতন প্রতি মাসেই ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার নতুন নিয়ম ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট : পোষা প্রাণী ও বাগানের যত্নে যা মাথায় রাখবেন ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট, প্রতিবেশীর খোঁজ নিন, নিরাপদ থাকুন সিলেটে মাজারে মদ-গাঁজার আসর বন্ধে কঠোর নির্দেশ ডিসি সারওয়ারের যুক্তরাজ্যে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপপ্রবাহের আশঙ্কা, জারি অ্যাম্বার সতর্কতা সংযুক্ত আরব আমিরাতে শিয়া মুসলিম হওয়ায় চাকরিচ্যুত হচ্ছেন প্রবাসীরা, জব্দ হচ্ছে ব্যাংক হিসাব বার্কিং অ্যান্ড ড্যাগেনহাম কাউন্সিলের ১২০ কোটি পাউন্ড ঋণ, উন্নয়ন প্রকল্পেই ক্ষতি ১ কোটি পাউন্ড সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ২৬১, মোট মৃত্যু ৭২ সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ৪১% বেড়েছে: কীভাবে বাড়ল, এখন কারা জমাচ্ছে? রাউজানে প্রকাশ্যে যুবদল নেতা হত্যা : প্রকাশ্যে অস্ত্রধারীরাও ধরা পড়ছে না গোল্ডেন ভিসা পেলেও চাকরি ছাড়তে হবে না, জানাল ইউএই ইউএইতে ১৫ বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ বাংলাদেশিসহ বিদেশি কর্মীদের জন্য সৌদির নতুন ভিসা কড়াকড়ি রোনালদো কি পর্তুগালের বোঝা হয়ে উঠছেন? গণমাধ্যম ও বিনোদনে অভিবাসনপন্থী প্রচারে কোটি পাউন্ড ব্যয়, দাবি টেলিগ্রাফের ‘আজকে সংসদ নাই? সংসদে যান’- সিলেটে পৌঁছে এমপিদের বললেন প্রধানমন্ত্রী রোনালদোর যে দুই রেকর্ড ভাঙলেন মেসি নেইমার ফিরলেন অনুশীলনে: ব্রাজিল শিবিরে স্বস্তির হাওয়া মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও বিদেশি দক্ষ কর্মীদের জন্য যুক্তরাজ্যের নতুন ভিসা সহায়তা, মিলবে ৫ হাজার পাউন্ড পর্যন্ত

মুক্তিযুদ্ধের ভিত্তিকে অস্বীকার, জুলাই সনদে স্বাক্ষর করছেন না বামপন্থীরা

প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৫, ১০:১৫ পিএম

মুক্তিযুদ্ধের ভিত্তিকে অস্বীকার, জুলাই সনদে স্বাক্ষর করছেন না বামপন্থীরা

রাষ্ট্র সংস্কারের প্রস্তাব ও অঙ্গীকারনামা সম্বলিত জুলাই জাতীয় সনদে স্বাক্ষর না করার সিদ্ধান্ত পুনর্ব্যক্ত করেছে বাম ধারার চার দল।

তাদের অভিযোগ, বিদ্যমান সংবিধানের চার মূল নীতি বাদ দেওয়া হয়েছে, অঙ্গীকারনামায় মৌলিক অধিকারের পরিপন্থি বিষয় যুক্ত হয়েছে এবং স্বাধীনতার ঘোষণা বাদ দেওয়া হয়েছে—এসব মিলিয়ে সাতটি কারণে তারা সনদে স্বাক্ষর না করার ঘোষণা দিয়েছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাজধানীর পল্টনের মুক্তি ভবনে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল–বাসদ, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) এবং বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল–বাংলাদেশ জাসদ এই সিদ্ধান্ত জানায়।

দলগুলোর পক্ষ থেকে বলা হয়, বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ভিত্তিকে প্রকারান্তরে ‘অস্বীকার’ করা হয়েছে সনদে। পাশাপাশি আদালতে প্রশ্ন করা যাবে না—এমন অঙ্গীকারে তারা স্বাক্ষর করতে রাজি নয়।

শুক্রবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই জাতীয় সনদে স্বাক্ষর অনুষ্ঠানের আগের দিনই তারা এই ঘোষণা দেয়।

এর আগে বুধবার সন্ধ্যায় জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি ও প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করেন। তবে জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের সময়সূচি নিয়ে এখনো মতভেদ রয়ে গেছে।

‘কেন আমরা জুলাই সনদে স্বাক্ষর করতে পারছি না’—এ ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাতটি কারণ তুলে ধরে তারা জানায়—

১. জুলাই সনদ নিয়ে আলোচনার সময়ই তারা বলেছিলেন, যেসব বিষয়ে সবার ঐকমত্য আছে শুধু সেসব বিষয়েই স্বাক্ষর নেওয়া যেতে পারে। ভিন্নমতগুলো অতিরিক্ত (এনেক্স) প্রতিবেদনে যুক্ত করা যেতে পারে।
২. সনদের পটভূমিতে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ইতিহাস এবং রাজনৈতিক আন্দোলনের বিবরণ সঠিকভাবে উপস্থাপিত হয়নি; সংশোধনী প্রস্তাব দিলেও তা অন্তর্ভুক্ত করা হয়নি।
৩. সনদের শেষ অংশে পূর্ণাঙ্গ বাস্তবায়নের অঙ্গীকার চাওয়া হয়েছে—যা ভিন্নমতের অবস্থায় তাদের কাছে অযৌক্তিক।
৪. অঙ্গীকারনামার ২ নম্বরে জুলাই সনদ সংবিধানের তফসিলে যুক্ত করার কথা বলা হয়েছে। তারা সর্বসম্মত সনদ সংবিধানে যুক্ত করার পক্ষে, কিন্তু ‘নোট অব ডিসেন্ট’সহ তা করা তাদের বোধগম্য নয়।
৫. অঙ্গীকারনামার ৩ নম্বরে বলা হয়েছে, ‘জুলাই সনদ নিয়ে কেউ আদালতের শরণাপন্ন হতে পারবে না’—যা মৌলিক ও গণতান্ত্রিক অধিকারের পরিপন্থি।
৬. এছাড়াও সংবিধানের ১৫০ (২) অনুচ্ছেদে ক্রান্তিকালীন বিধানে ষষ্ঠ তফসিলে থাকা স্বাধীনতার ঘোষণা ‘ডিক্লারেশন অব ইনডিপেন্ডেন্স’ এবং সপ্তম তফসিলে থাকা ‘প্রোক্লেমেশন অব ইনডিপেন্ডেন্স’ বাদ দেওয়ার সুপারিশ করা হয়েছে, যা স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ভিত্তি, সেটা বাদ দিলে তো বাংলাদেশের অস্তিত্বই থাকে না। অথচ জুলাই সনদ সংবিধানের তফসিলে যুক্ত করার কথা বলা হচ্ছে।
৭. অভ্যুত্থান-পরবর্তী সংবিধানের ১০৬ অনুচ্ছেদে সুপ্রিম কোর্টের রেফারেন্স নিয়ে অন্তর্বর্তী সরকার গঠনের কথা প্রাথমিক খসড়ায় থাকলেও চূড়ান্ত সনদ থেকে তা বাদ দেওয়া হয়েছে।

এসব কারণ ব্যাখ্যা করে বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ বলেন, “এই সাতটি বিষয় নিষ্পত্তি না হওয়ায় আমাদের পক্ষে জুলাই সনদে স্বাক্ষর করা সম্ভব হচ্ছে না।”

তিনি আরও বলেন, “সংবিধানের চার মূলনীতি—গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও জাতীয়তাবাদ—এবং ১৫০(২) অনুচ্ছেদের তফসিল পরিবর্তনের বিষয়ে আদালতে প্রশ্ন করা যাবে না—এমন অঙ্গীকারে স্বাক্ষর দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়।”

বাসদ (মার্কসবাদী)-এর সমন্বয়ক মাসুদ রানা বলেন, “দীর্ঘদিন আলোচনার পরও বিদ্যমান সংবিধানের চার মূলনীতি বাদ দেওয়া, মৌলিক অধিকারবিরোধী ধারা সংযোজন এবং স্বাধীনতার ঘোষণা বাদ দেওয়ার মতো বিষয় যুক্ত করে ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্য সৃষ্টি করেছে।”

সিপিবির সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, “উনি (মুহাম্মদ ইউনূস) বলেছেন, সবকিছু হয়েছে ‘মেটিকুলাস ডিজাইন’ অনুযায়ী। এই সনদের মাধ্যমে এখন জাতি ও রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভাজন তৈরি করা হয়েছে। মনে হয় ১৯৭১ সালকে ২০২৪ সাল দিয়ে মুছে দেওয়ার অংশ হিসেবেই এই সনদ তৈরি হয়েছে কি না, তা জনগণকেই ভেবে দেখতে হবে।”

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন সিপিবির সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন ও বাংলাদেশ জাসদের স্থায়ী কমিটির সদস্য মুশতাক হোসেন।
সেখানে সিপিবির সভাপতি সাজ্জাদ জহির চন্দনও উপস্থিত ছিলেন।