ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
সর্বশেষ
আলোচিত মহিষ 'ডোনাল্ড ট্রাম্প' — গবেষণার জন্য ১৪ দিনের কোয়ারেন্টিনে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগের ঘোষণা দিলেন বাবা দিবসে আবেগঘন স্ট্যাটাস দিলেন অভিনেতা তাওশিফ মাহবুব মাজারে কড়াকড়ির পরই প্রত্যাহার সিলেট ডিসি সারওয়ার আলম, প্রবাসী অঙ্গনে প্রতিক্রিয়া পদত্যাগ করছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী? লন্ডনে হাসনা‌ত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা, জবাব দিলেন থানায় হাজির হয়ে কাগজের বিআরপি কার্ডের মেয়াদ বাড়াল যুক্তরাজ্য, ই-ভিসার নতুন সময়সীমা ৩১ ডিসেম্বর কেয়ার ও স্কিলড ওয়ার্কারদের সুখবর : প্রতি মাসের বেতন প্রতি মাসেই ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার নতুন নিয়ম ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট : পোষা প্রাণী ও বাগানের যত্নে যা মাথায় রাখবেন ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট, প্রতিবেশীর খোঁজ নিন, নিরাপদ থাকুন সিলেটে মাজারে মদ-গাঁজার আসর বন্ধে কঠোর নির্দেশ ডিসি সারওয়ারের যুক্তরাজ্যে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপপ্রবাহের আশঙ্কা, জারি অ্যাম্বার সতর্কতা সংযুক্ত আরব আমিরাতে শিয়া মুসলিম হওয়ায় চাকরিচ্যুত হচ্ছেন প্রবাসীরা, জব্দ হচ্ছে ব্যাংক হিসাব বার্কিং অ্যান্ড ড্যাগেনহাম কাউন্সিলের ১২০ কোটি পাউন্ড ঋণ, উন্নয়ন প্রকল্পেই ক্ষতি ১ কোটি পাউন্ড সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ২৬১, মোট মৃত্যু ৭২ সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ৪১% বেড়েছে: কীভাবে বাড়ল, এখন কারা জমাচ্ছে? রাউজানে প্রকাশ্যে যুবদল নেতা হত্যা : প্রকাশ্যে অস্ত্রধারীরাও ধরা পড়ছে না গোল্ডেন ভিসা পেলেও চাকরি ছাড়তে হবে না, জানাল ইউএই ইউএইতে ১৫ বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ বাংলাদেশিসহ বিদেশি কর্মীদের জন্য সৌদির নতুন ভিসা কড়াকড়ি রোনালদো কি পর্তুগালের বোঝা হয়ে উঠছেন? গণমাধ্যম ও বিনোদনে অভিবাসনপন্থী প্রচারে কোটি পাউন্ড ব্যয়, দাবি টেলিগ্রাফের ‘আজকে সংসদ নাই? সংসদে যান’- সিলেটে পৌঁছে এমপিদের বললেন প্রধানমন্ত্রী রোনালদোর যে দুই রেকর্ড ভাঙলেন মেসি নেইমার ফিরলেন অনুশীলনে: ব্রাজিল শিবিরে স্বস্তির হাওয়া মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও

মিডিয়ার বিবর্তন ও ‘ফিউচার অব নিউজ’ নিয়ে লন্ডন বাংলা প্রেসক্লাবে আলোচনা

প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৫, ০৪:৪৩ এএম

মিডিয়ার বিবর্তন ও ‘ফিউচার অব নিউজ’ নিয়ে লন্ডন বাংলা প্রেসক্লাবে আলোচনা
“একসময় ছিল পত্রপত্রিকার জয়জয়কার। তারপর এলো টেলিভিশন নিউজ—দৃশ্য ও শব্দের এক নতুন দুনিয়া। এই দুটি মাধ্যম আজও টিকে আছে, তবে সময়ের বিবর্তনে শুরু হয়েছে ডিজিটাল মিডিয়ার বিপ্লব।”
— এমনই মন্তব্য উঠে আসে লন্ডন বাংলা প্রেসক্লাবের আয়োজনে অনুষ্ঠিত ‘ফিউচার অব নিউজ’ শীর্ষক বিশেষ আলোচনা সভায়।
অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর চেয়ারম্যান ও দৈনিক ইত্তেফাক-এর যুগ্ম সম্পাদক, বিশিষ্ট সাংবাদিক আনোয়ার আল দীন।
তিনি বলেন, ডিজিটাল মাধ্যম, সোশ্যাল মিডিয়ার প্রভাব এবং সাম্প্রতিক এআই (AI)-এর সংযোজনে মৌলিক সংবাদের ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়াবে—তা বলা কঠিন। তবে সস্তা সংবাদ তৈরির প্রতিযোগিতায় না জড়িয়ে সঠিক ও মানসম্পন্ন সংবাদ উপস্থাপনে সাংবাদিকদের আরও দায়িত্বশীল ও সতর্ক হতে হবে। পাঠক বা দর্শক তথ্যের এই বন্যার মধ্যেও আসল সংবাদটি চিনে নিতে পারেন।
অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীরা মিডিয়ার পরিবর্তনশীল বাস্তবতা, নাগরিক সাংবাদিকতার উত্থান এবং সোশ্যাল মিডিয়ার প্রভাব নিয়ে প্রাণবন্ত আলোচনা ও প্রশ্নোত্তর পর্বে অংশ নেন।
ক্লাব সভাপতি মুহাম্মদ জুবায়ের-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তাইসির মাহমুদ-এর সঞ্চালনায় আয়োজিত এই সভায় আনোয়ার আল দীন আরও বলেন, প্রযুক্তি যেমন সংবাদকে আরও দ্রুত ও সহজলভ্য করেছে, তেমনি এটি তথ্য যাচাই ও সত্যতা নিশ্চিত করার নতুন চ্যালেঞ্জও তৈরি করেছে। ভবিষ্যতের সংবাদ হবে আরও বেশি ডেটা-নির্ভর ও দ্রুততর। তবে এখন অনুসন্ধান বা গবেষণা অনেক সহজ হয়েছে—অনলাইনে সামান্য অনুসন্ধানেই পাওয়া যায় দুনিয়ার তাবৎ তথ্য।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ক্লাবের ফাউন্ডিং প্রেসিডেন্ট মুহিব চৌধুরী,সাবেক প্রেসিডেন্ট বেলাল আহমেদ ও এমদাদুল হক চৌধুরী,সাবেক ভাইস প্রেসিডেন্ট রহমত আলী,কবি ও সাংবাদিক সারওয়ার ই আলম,সাংবাদিক আবদুল মুনিম জাহিদ ক্যারল এবং নিউজ প্রেজেন্টার রুপি আমিন।
অনুষ্ঠানে আনোয়ার আল দীনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং লন্ডন বাংলা প্রেসক্লাবের পক্ষ থেকে একটি সম্মাননা ক্রেস্ট উপহার দেওয়া হয়।এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের ট্রেজারার সালেহ আহমদ,অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রেজাউল করিম মৃধা,অর্গানাইজিং সেক্রেটারি আকরামুল হোসাইন,মিডিয়া সেক্রেটারি আব্দুল হান্নান,ইভেন্ট সেক্রেটারি রুপি আমিন,নির্বাহী সদস্য জাকির হোসাইন কয়েসসহ ক্লাবের অন্যান্য কর্মকর্তারা।
সভাপতি মুহাম্মদ জুবায়ের বলেন, বর্তমানে মিডিয়ায় নতুন এক বিবর্তন চলছে। অনেক সময় দেখা যায়, প্রচলিত সংবাদমাধ্যমকে ছাড়িয়ে প্রভাব বিস্তার করছে কোনো নাগরিকের একটি সোশ্যাল মিডিয়া পোস্ট। ইনফ্লুয়েন্সাররা তৈরি করছেন সংবাদ, আর সেই সোশ্যাল পোস্ট থেকেই জন্ম নিচ্ছে সবচেয়ে আলোচিত খবর। তবে উচ্চমানসম্পন্ন ও অনুসন্ধানভিত্তিক সংবাদ সবসময়ই পাঠকের আস্থা অর্জন করবে।
তিনি আরও বলেন, অনুসন্ধানী সাংবাদিকতায় অনন্য অবদান রাখা এওয়ার্ডজয়ী সাংবাদিক আনোয়ার আল দীনকে নিয়ে এই বিশেষ অনুষ্ঠান আয়োজন করতে পেরে আমরা গর্বিত। তথ্যনির্ভর এই আলোচনায় অংশ নিয়ে আমরা সবাই অনেক কিছু জানতে পেরেছি।
সাধারণ সম্পাদক তাইসির মাহমুদ বলেন,আমরা বাংলাদেশের শীর্ষ সাংবাদিকদের সম্মান জানাতে চাই, তবে সেটি যেন হয় গতানুগতিকতার বাইরে—একটি তাত্পর্যপূর্ণ ও শিক্ষণীয় আয়োজন। সেদিকে আমরা গুরুত্ব দেই।