ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
সর্বশেষ
আলোচিত মহিষ 'ডোনাল্ড ট্রাম্প' — গবেষণার জন্য ১৪ দিনের কোয়ারেন্টিনে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগের ঘোষণা দিলেন বাবা দিবসে আবেগঘন স্ট্যাটাস দিলেন অভিনেতা তাওশিফ মাহবুব মাজারে কড়াকড়ির পরই প্রত্যাহার সিলেট ডিসি সারওয়ার আলম, প্রবাসী অঙ্গনে প্রতিক্রিয়া পদত্যাগ করছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী? লন্ডনে হাসনা‌ত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা, জবাব দিলেন থানায় হাজির হয়ে কাগজের বিআরপি কার্ডের মেয়াদ বাড়াল যুক্তরাজ্য, ই-ভিসার নতুন সময়সীমা ৩১ ডিসেম্বর কেয়ার ও স্কিলড ওয়ার্কারদের সুখবর : প্রতি মাসের বেতন প্রতি মাসেই ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার নতুন নিয়ম ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট : পোষা প্রাণী ও বাগানের যত্নে যা মাথায় রাখবেন ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট, প্রতিবেশীর খোঁজ নিন, নিরাপদ থাকুন সিলেটে মাজারে মদ-গাঁজার আসর বন্ধে কঠোর নির্দেশ ডিসি সারওয়ারের যুক্তরাজ্যে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপপ্রবাহের আশঙ্কা, জারি অ্যাম্বার সতর্কতা সংযুক্ত আরব আমিরাতে শিয়া মুসলিম হওয়ায় চাকরিচ্যুত হচ্ছেন প্রবাসীরা, জব্দ হচ্ছে ব্যাংক হিসাব বার্কিং অ্যান্ড ড্যাগেনহাম কাউন্সিলের ১২০ কোটি পাউন্ড ঋণ, উন্নয়ন প্রকল্পেই ক্ষতি ১ কোটি পাউন্ড সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ২৬১, মোট মৃত্যু ৭২ সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ৪১% বেড়েছে: কীভাবে বাড়ল, এখন কারা জমাচ্ছে? রাউজানে প্রকাশ্যে যুবদল নেতা হত্যা : প্রকাশ্যে অস্ত্রধারীরাও ধরা পড়ছে না গোল্ডেন ভিসা পেলেও চাকরি ছাড়তে হবে না, জানাল ইউএই ইউএইতে ১৫ বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ বাংলাদেশিসহ বিদেশি কর্মীদের জন্য সৌদির নতুন ভিসা কড়াকড়ি রোনালদো কি পর্তুগালের বোঝা হয়ে উঠছেন? গণমাধ্যম ও বিনোদনে অভিবাসনপন্থী প্রচারে কোটি পাউন্ড ব্যয়, দাবি টেলিগ্রাফের ‘আজকে সংসদ নাই? সংসদে যান’- সিলেটে পৌঁছে এমপিদের বললেন প্রধানমন্ত্রী রোনালদোর যে দুই রেকর্ড ভাঙলেন মেসি নেইমার ফিরলেন অনুশীলনে: ব্রাজিল শিবিরে স্বস্তির হাওয়া মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও

ভ্রমণ ভিসায় আমিরাত গিয়ে কাজ খুঁজছে হাজারো তরুণ

প্রকাশিত: ০২ ফেব্রুয়ারি ২০২১, ০২:২৭ এএম

ভ্রমণ ভিসায় আমিরাত গিয়ে কাজ খুঁজছে হাজারো তরুণ
বাংলাদেশিদের জন্য ৯ বছর ধরে বন্ধ রয়েছে সংযুক্ত আরব আমিরাতের শ্রমবাজার। দীর্ঘ এই সময়ে বাংলাদেশ থেকে শ্রম ভিসায় কোনো নাগরিক আমিরাতে যেতে পারেননি। তবে ভ্রমণে (ভিজিট ভিসায়) গিয়ে দেশটিতে কাজের সন্ধান করছেন হাজার হাজার তরুণ। খোঁজ নিয়ে জানা যায়, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) ছাড়পত্র নিয়ে গত অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত চট্টগ্রাম থেকে মাত্র একজন নারী আরব আমিরাতে প্রবেশ করলেও ভ্রমণ ভিসাধারীদের ক্ষেত্রে পরিসংখ্যান সম্পূর্ণ ভিন্ন। চট্টগ্রাম বিমানবন্দরের এসপি জাকির হোসেনের তথ্যমতে, শুধু চট্টগ্রাম বিমানবন্দর দিয়ে গত জানুয়ারি মাসে আমিরাত ভ্রমণে গেছেন ৫ হাজার ৩০০ যাত্রী। এভাবে প্রতিদিন ভ্রমণ ভিসাধারীদের তালিকা লম্বা হলেও ভবিষ্যতে বাংলাদেশি শ্রমবাজারে এর বিরূপ প্রভাব পড়বে কিনা তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। কমিউনিটির নেতারা দাবি করছেন, ভ্রমণে আসা ব্যক্তিদের ৭০ শতাংশ ভিসার ধরন পরিবর্তন করে কাজের ভিসা নিচ্ছেন। তবুও অতিমাত্রায় ভ্রমণ ভিসা গ্রহণ, সুযোগের অপব্যবহার ও মেয়াদ শেষে অবৈধ হয়ে যাওয়া ভ্রমণকারীদের নিয়ে ভবিষ্যতে ঝুঁকি বাড়তে পারে বলেও মনে করছেন তারা। এদিকে, আমিরাতের ভ্রমণ ভিসার সহজলভ্যতা ও ভিসা পরিবর্তনের সুযোগ কাজে লাগিয়ে একশ্রেণির দালাল চক্র বিছিয়েছে প্রতারণার জাল। কাজ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে কয়েক গুণ বেশি দামে বিক্রি করছে ভ্রমণ ভিসা। আরব আমিরাতের বিভিন্ন ট্যুর অ্যান্ড ট্রাভেলস এজেন্সির তথ্যমতে, ৩০ দিনের জন্য প্রত্যেক ভ্রমণকারীর ভিসা বাবদ লাগে মাত্র ১০-১৩ হাজার টাকা। ৯০ দিনের ভিসার জন্য খরচ পড়ে ডিপোজিটসহ মাত্র ৪০ হাজার টাকা। কিন্তু দালাল চক্র ও কিছু অসাধু এজেন্সি মিলে 'সরাসরি কন্ট্রাক্ট'-এর নামে ভিসাপ্রত্যাশীদের থেকে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। গত রোববার সিলেটের কোম্পানীগঞ্জের বদরুল আলম ভ্রমণ ভিসায় সংযুক্ত আরব আমিরাতে পা রাখেন। তিনি জানান, দেশে দৈনিক আয় হতো ২০০ থেকে ৭০০ টাকা। আপন ভাই আবুধাবি থাকার সুবাদে ভ্রমণ ভিসার সুযোগ নেন। ত্রিশ দিনের ভ্রমণ ভিসা ও আনুষঙ্গিক বিষয়াদি মিলে তার খরচ হয়েছে ২ লাখ ২০ হাজার টাকা। এত খরচ তবুও ভ্রমণ ভিসায় কেন জানতে চাইলে বদরুল বলেন, 'সিলেটের রুহুল ট্রাভেলসে এক লাখ ৭০ হাজার টাকা জমা করে ভিসা নিয়েছি। বাকি টাকা টিকিট করতে গেছে। ভাই বলেছে কাজের সুযোগ আছে। বাকিটা আল্লাহ জানেন।' ফেনীর ফাজিলপুরের ইমরান হোসেন জানান, তিন মাস মেয়াদি ভ্রমণ ভিসা ও টিকিট নিতে তার খরচ হয়েছে তিন লাখ টাকা। ভিসা বাবদ জ্যাঠাতো ভাইকে দিতে হয়েছে দুই লাখ ২০ হাজার টাকা। দেশে সিরামিক্সের কাজ করে দৈনিক আটশ' টাকা আয় হতো তার। বদরুল ও ইমরানের মতো প্রতিদিন এমন অনেক তরুণ ভ্রমণ ভিসা নিয়ে কাজের সন্ধানে আরব আমিরাতে পা রাখছেন। তবে এ পর্যন্ত কী পরিমাণ বাংলাদেশি ভ্রমণে আমিরাত এসেছেন, তার সুনির্দিষ্ট তথ্য নেই দূতাবাসে। আবুধাবি দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স মিজানুর রহমান সমকালকে বলেন, প্রতিদিন কী পরিমাণ যাত্রী দেশ থেকে আমিরাত ভ্রমণে আসছেন, দূতাবাসে তার সুনির্দিষ্ট তথ্য নেই। ভিজিট ভিসা এজেন্সি দিয়ে থাকে। এজেন্সি থেকে ভিসা নিয়ে তারা আমিরাত যান। আবুধাবি বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ইফতেখার হোসেন বাবুল বলেন, ভ্রমণ ভিসায় আসা বাংলাদেশিদের ৭০ থেকে ৮০ ভাগ লোক ভিসার ধরন পরিবর্তন করে কাজের ভিসা নিচ্ছেন। দীর্ঘদিন বন্ধ থাকা শ্রমবাজারের জন্য এটি ইতিবাচক দিক। তবে একটি ক্ষুদ্রতম অংশ থেকে যাচ্ছে, যারা ভ্রমণ ভিসার মেয়াদ শেষ করে অবৈধ হয়ে যাচ্ছে। এই সংখ্যা বাড়তে থাকলে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা তৈরি হবে। আল আইন ট্যুর অ্যান্ড ট্রাভেলস ব্যবসায়ী ওসমান হক বলেন, ভ্রমণ ভিসাধারীদের আমিরাতে প্রবেশের ক্ষেত্রে বড় অঙ্কের ব্যাংক ডিপোজিট রাখা এবং ভিসা পরিবর্তন না করলে বা দেশে ফেরত না গেলে শর্তসাপেক্ষে এই টাকা কেটে নেওয়ার নিয়ম করলে অবৈধ হওয়ার পরিমাণ যেমন কমবে, তেমনি দালালদের দৌরাত্ম্য কমতে পারে।