ঢাকা ৭ আষাঢ় ১৪৩৩, রোববার, ২১ জুন ২০২৬
ঢাকা ৭ আষাঢ় ১৪৩৩, রোববার, ২১ জুন ২০২৬
সর্বশেষ
পদত্যাগ করছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী? লন্ডনে হাসনা‌ত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা, জবাব দিলেন থানায় হাজির হয়ে কেয়ার ও স্কিলড ওয়ার্কারদের সুখবর : প্রতি মাসের বেতন প্রতি মাসেই ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার নতুন নিয়ম ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট : পোষা প্রাণী ও বাগানের যত্নে যা মাথায় রাখবেন ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট, প্রতিবেশীর খোঁজ নিন, নিরাপদ থাকুন সিলেটে মাজারে মদ-গাঁজার আসর বন্ধে কঠোর নির্দেশ ডিসি সারওয়ারের যুক্তরাজ্যে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপপ্রবাহের আশঙ্কা, জারি অ্যাম্বার সতর্কতা সংযুক্ত আরব আমিরাতে শিয়া মুসলিম হওয়ায় চাকরিচ্যুত হচ্ছেন প্রবাসীরা, জব্দ হচ্ছে ব্যাংক হিসাব বার্কিং অ্যান্ড ড্যাগেনহাম কাউন্সিলের ১২০ কোটি পাউন্ড ঋণ, উন্নয়ন প্রকল্পেই ক্ষতি ১ কোটি পাউন্ড সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ২৬১, মোট মৃত্যু ৭২ সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ৪১% বেড়েছে: কীভাবে বাড়ল, এখন কারা জমাচ্ছে? রাউজানে প্রকাশ্যে যুবদল নেতা হত্যা : প্রকাশ্যে অস্ত্রধারীরাও ধরা পড়ছে না গোল্ডেন ভিসা পেলেও চাকরি ছাড়তে হবে না, জানাল ইউএই ইউএইতে ১৫ বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ বাংলাদেশিসহ বিদেশি কর্মীদের জন্য সৌদির নতুন ভিসা কড়াকড়ি রোনালদো কি পর্তুগালের বোঝা হয়ে উঠছেন? গণমাধ্যম ও বিনোদনে অভিবাসনপন্থী প্রচারে কোটি পাউন্ড ব্যয়, দাবি টেলিগ্রাফের ‘আজকে সংসদ নাই? সংসদে যান’- সিলেটে পৌঁছে এমপিদের বললেন প্রধানমন্ত্রী রোনালদোর যে দুই রেকর্ড ভাঙলেন মেসি নেইমার ফিরলেন অনুশীলনে: ব্রাজিল শিবিরে স্বস্তির হাওয়া মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও বিদেশি দক্ষ কর্মীদের জন্য যুক্তরাজ্যের নতুন ভিসা সহায়তা, মিলবে ৫ হাজার পাউন্ড পর্যন্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা: কী পদক্ষেপ নেবে বাংলাদেশ কেমন খেলল ব্রাজিল : মরক্কোর কাছে হোঁচট, ড্র দিয়ে বিশ্বকাপ মিশন শুরু ট্রাম্পের দাবি আজই চুক্তি সই, ইরানের ভিন্ন সুর আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র

ভেনেজুয়েলার মাচাদোর দেওয়া নোবেল পদক গ্রহণ করলেন ট্রাম্প

প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২৬, ০৩:০৮ পিএম

ভেনেজুয়েলার মাচাদোর দেওয়া নোবেল পদক গ্রহণ করলেন ট্রাম্প

ভেনেজুয়েলার বিরোধী রাজনৈতিক নেতা মারিয়া কোরিনা মাচাদো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের পদক উপহার দিয়েছেন। বৃহস্পতিবার হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এই পদকটি তুলে দেন। ভেনেজুয়েলার ভবিষ্যৎ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ট্রাম্পের অবস্থানকে প্রভাবিত করার উদ্দেশ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, “আমার কাজের স্বীকৃতিতে মারিয়া আমাকে তার নোবেল শান্তি পুরস্কার দিয়েছেন। এটি পারস্পরিক শ্রদ্ধার এক অসাধারণ নিদর্শন। ধন্যবাদ মারিয়া!”

তিনি এই সাক্ষাৎকে ‘চমৎকার’ বলে উল্লেখ করেন এবং বলেন, এই উপহার ভেনেজুয়েলার জনগণের স্বাধীনতার প্রতি তার অঙ্গীকারের স্বীকৃতি হিসেবে তিনি দেখছেন।

পরে হোয়াইট হাউস থেকে প্রকাশিত একটি ছবিতে দেখা যায়, ট্রাম্প ও মাচাদো পাশাপাশি দাঁড়িয়ে আছেন এবং ট্রাম্প একটি বড় সোনালি রঙের ফ্রেমে সংরক্ষিত পদকটি উঁচু করে ধরে আছেন। ছবির ক্যাপশনে বলা হয়, শক্তির মাধ্যমে শান্তি প্রতিষ্ঠায় অসাধারণ নেতৃত্বের জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়েছে এবং এটিকে ভেনেজুয়েলার জনগণের পক্ষ থেকে দেওয়া ব্যক্তিগত কৃতজ্ঞতার প্রতীক হিসেবে উল্লেখ করা হয়েছে।

হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানান, ট্রাম্প পদকটি নিজের কাছেই রাখার সিদ্ধান্ত নিয়েছেন।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মাচাদোর এই পদক্ষেপটি এমন এক সময়ে এলো, যখন ট্রাম্প প্রকাশ্যে ভেনেজুয়েলার ক্ষমতাচ্যুত নেতা নিকোলাস মাদুরোর পরিবর্তে মাচাদোকে বসানোর প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন।

উল্লেখ্য, গত মাসে নোবেল শান্তি পুরস্কার পাওয়ার আগেই ট্রাম্প নিজে এই পুরস্কারের জন্য প্রকাশ্যে প্রচারণা চালিয়েছিলেন এবং পুরস্কার না পাওয়ায় ক্ষোভও প্রকাশ করেছিলেন। যদিও মাচাদো ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের পদক উপহার দিয়েছেন, তবে পুরস্কারের মালিকানা তার কাছেই থাকবে।

এ বিষয়ে নরওয়ের নোবেল ইনস্টিটিউট জানিয়েছে, নোবেল শান্তি পুরস্কার হস্তান্তর, ভাগাভাগি কিংবা বাতিল করার কোনো সুযোগ নেই।